রুপশ্রী প্রকল্পে জেলা ভিত্তিক একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি, নিজের জেলায় পোস্টিং -WB Govt Rupashree Job

 চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। রাজ্য সরকারের অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজ্য সরকার কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্য সরকারের অন্যতম সনামধন্য জনপ্রিয় প্রকল্প 'রুপশ্রী 'তে কর্মী নিয়োগ করা হবে। এও জানানো হয়েছে, রাজ্যের স্থায়ী বাসিন্দা হলে এই প্রকল্পে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের বাসিন্দা ছেলে ও মেয়ে উভয় প্রার্থী এই পদে আবেদন করতে পারবে। যে সকল চাকরি প্রার্থী পশ্চিমবঙ্গে রুপশ্রী প্রকল্পে চাকরি করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ ও আবেদন পদ্ধতি সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে -WB Govt Rupashree Prakalpo Recruitment 



পদের নাম : একাউন্টেন্ট ও ডাটা এন্ট্রি অপারেটর ( Accountant and Data Entry Operator) 


বয়সসীমা : যে সকল চাকরি প্রার্থী রাজ্যে রুপশ্রী প্রকল্পের অধীনে চাকরি করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ 40 বছরের মধ্যে। 


শিক্ষাগত যোগ্যতা : রুপশ্রী প্রকল্পে দুই ধরনের পদে নিয়োগ করা হবে তাই শিক্ষাগত যোগ্যতাও ভিন্ন ভিন্ন হবে। একাউন্টেন্ট  (Accountant) পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে কমার্সে গ্রেজুয়েট পাশ সঙ্গে কম্পিউটার নলেজ (MS Word, MS ExCeL) থাকতে হবে। 

ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোনো শাখায় গ্রেজুয়েট পাশ সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে। 


এছাড়াও উভয় পদের ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে (সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে) 


মাসিক বেতন : একাউন্টেন্ট পদের জন্য মাসিক বেতন 15000 টাকা এবং ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য মাসিক বেতন 13000 টাকা দেওয়া হবে। 


আবেদন পদ্ধতি : উভয় পদে আবেদন করতে পারবেন অফলাইন মাধ্যমে। সরাসরি কিংবা পোস্ট অফিসের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স কপি জমা করতে হবে। আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে অথবা অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে। 


আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন :

1. মাধ্যমিক অ্যাডমিট বা বয়সের প্রমাণ পত্র 

2. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস 

3. পাসপোর্ট সাইজের ছবি 

4. জাতিগত সংশয় পত্র 

5. আধার বা ভোটার কার্ড 

6. কম্পিউটার সার্টিফিকেট 

7. অভিজ্ঞতা 

8. অন্যান্য 


নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে তিনটি প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা, তারপর কম্পিউটার টেস্ট ও শেষে ইন্টারভিউ নিয়ে নিয়োগ করা হবে। 


আবেদন জমা করার শেষ তারিখ : 20/04/2023 তারিখের মধ্যে আবেদন পত্র জমা করতে হবে। 


আবেদন সম্পর্কে বা নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন। 

Official Notice : Click Here

Join Telegram Channel : Click Here