মাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, রইল বিস্তারিত -WB Health Recruitment

 চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। মাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। জেলার বাসিন্দা হলে এই পদে আবেদন করতে পারবে। স্বাস্থ্য দপ্তরে নিয়োগের ক্ষেত্রে যে সকল চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। WB Health Recruitment 



পদের নাম : সামাজিক স্বাস্থ্য কর্মী ( Social Health Worker) 


শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধু মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। এছাড়াও উচ্চ যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 


বয়সসীমা : আবেদনকারীর বয়স হতে হবে নূন্যতম 30 বছর এবং সর্বোচ্চ 40 বছর কিন্তু SC,ST ও OBC দের জন্য বয়সের ছাড় রয়েছে। তারা 22 বছর বয়সের হলেও এখানে করতে পারবেন। 


কীভাবে আবেদন করবেন :

যে সকল চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। অফলাইন আবেদন পত্র পাওয়া যাবে অফিসিয়াল নোটিশ থেকে। সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে তা সঠিক নিয়ম অনুযায়ী পূরণ করতে হবে। তার সঙ্গে নিচে উল্লেখিত ডকুমেন্টস সমূহের জেরক্স কপি জমা করতে হবে। 


আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করতে হবে : 

1. মাধ্যমিক অ্যাডমিট বা বয়সের প্রমাণ পত্র 

2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 

3. পাসপোর্ট সাইজের ছবি 

4. পরিচয় পত্র 

5. জাতিগত সংশয় পত্র 

6. পদ সম্পর্কীয় জরুরি ডকুমেন্টস 


আবেদনের শেষ তারিখ : 17/04/2023 


নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রথমে মাধ্যমিক নম্বরের উপর নির্ভর করে মেরিট লিস্ট তৈরি করা হবে তারপর সেই নম্বরের উপর ভিত্তি করে ইন্টারভিউ নেওয়া হবে। 


জরুরি যোগ্যতা :

প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে এবং বিবাহিত/ বিবাহবিচ্ছেদ কিংবা বিধবা হতে হবে।


অবশ্যই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে 


আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন। 


অফিসিয়াল নোটিশ : ডাউনলোড 


Join Telegram Channel : Click Here