স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, রইল বিস্তারিত, -WB Health Recruitment

ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার মাসে মোটা অঙ্কের বেতন দিয়ে সরকারি (government project) প্রকল্পে একাধিক পদে কর্মী নিয়োগ করবে রাজ্য স্বাস্থ্য দফতর । সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য স্বাস্থ্য ও পরিবার(health & family welfare) কল্যান দফতরের অধীনে সংশ্লিষ্ট জেলা মারফৎ। তবে এই প্রকল্পের ক্ষেত্রে যে কর্মী নিয়োগ করা হবে তা জেলাভিত্তিক। প্রকল্পের আওতায় নিযুক্ত কর্মীকে জাতীয় স্বাস্থ্য (NHM) মিশনের নিয়ম মেনে এবং রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের তত্বাবধানে কাজ করতে হবে সংশ্লিষ্ট জেলায়। এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই এ রাজ্যের বাসিন্দা হতে হবে ।  নিচের প্রতিবেদন টি ভালো করে দেখে নিয়ে দ্রুত সেরে ফেলুন আবেদন প্রক্রিয়া ।  প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- DH&FWS/910  Dated - 10/04/2023  



প্রথমেই শূন্য পদের বিবরণ -

১) পদের নাম - ' ডেন্টাল সার্জেন  (Dental Surgeon)

শূন্য পদ - উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি 

বয়স সীমা - 

এই পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। 

মাসিক বেতন- 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ৪২ হাজার টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা- 

আবেদনকারী প্রার্থীকে  স্বীকৃত প্রতিষ্ঠান থেকে  ডেন্টাল বিষয়ে বি ডি এস কোর্স পাশ হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত দু'বছর সরকারি অহবা বেসরকারি হাসপাতালে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।


২) পদের নাম- ' সাইকোলজিস্ট ' (Psycologist)

শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ৩  টি 

বয়স- 

আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে ।

মাসিক বেতন- 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২৮ হাজার টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা-

প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাইকোলজি বিষয়ে ডিগ্রির পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।  


৩) পদের নাম- ' ফিজিওথেরপিস্ট ' (Physiotherapist) 

শূন্য পদ- উল্লেখিত পদে মোট  শূন্য পদের সংখ্যা ১ টি  

মাসিক বেতন-

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে । 

বয়স সীমা - 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০  বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে । 

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই ফিজিওথেরাপি বিষয়ে ব্যাচেলর ডিগ্রীর পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 


৪) পদের নাম-  ' অডিওলজিস্ট অ্যান্ড স্পীচ থেরাপিস্ট ' (Audiologist & Speech Therapist) 

শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা  ১ টি

বয়স সীমা - 

এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

মাসিক বেতন-

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২৫,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা - 

এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে    প্রাসঙ্গিক বিষয় অর্থাৎ অডিও অ্যান্ড স্পীচ বি এস সি ডিগ্রিধারী হতে হবে । 


৫) পদের নাম-  ' সোশ্যাল ওয়ার্কার ' (Social Worker)

শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা  ১ টি

বয়স সীমা - 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের  মধ্যে । 

মাসিক বেতন-

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২৫,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা - 

এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে সোশিওলজি অথবা সোশ্যাল ওয়ার্কার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 


৬) পদের নাম- ' ডেন্টাল টেকনিশিয়ান ' (Dental Technician ) 

শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা  ১ টি

বয়স সীমা - 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের  মধ্যে । 

মাসিক বেতন-

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২২,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা - 

এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিস্থান  থেকে ডেন্টাল টেকনোলজি বিষয়ে ডিপ্লোমার পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 


৭) পদের নাম- ' ল্যাবরেটরি টেকনিশিয়ান ' (Labratory Technician ) 

শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা  ১ টি

বয়স সীমা - 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের  মধ্যে । 

মাসিক বেতন-

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২২,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা - 

প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে পাশাপাশি ল্যাবরেটরি টেকনিশিয়ানের কাজে অভিজ্ঞতা সহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। এছাড়াও আবেদনকারী প্রার্থীর কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে । 


৮) পদের নাম- ' আরলি ইন্টারভেনশানিস্ট কাম স্পেশাল এডুকেটর ' ( Early Interventionist cum Special Educator ) 

শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা  ১ টি

বয়স সীমা - 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের  মধ্যে । 

মাসিক বেতন-

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ১৮,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা - 

প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রী অথবা ডিপ্লোমার পাশাপাশি অন্তত এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 


৯) পদের নাম- ' অপথালমিক অ্যাসিস্ট্যান্ট '  (Opthalmic  Assistant )

শূন্য পদের সংখ্যা- ২ টি 

বয়স- এই পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। 

মাসিক বেতন- নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে  ১৮,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা- 

আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাশ  হতে হবে । এ ছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে ডিপ্লোমার পাশাপাশি অন্তত দুবছর কাজের  অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে ।  


তবে উল্লেখিত যাবতীয় পদে আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত আসনের প্রার্থীদের জন্য সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে । 


কাজের ধরণ- 

এ ক্ষেত্রে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে রাজ্য স্বাস্থ্য (WB HEALTH ) দফতরের অধীনে জাতীয় স্বাস্থ্য মিশনের (NUHM)  আওতায় কাজ করতে হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক । 


প্রার্থী নির্বাচন- 

এক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রথমে আবেদন পত্র বাছাইয়ের পর আবেদনকারীকে ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য । এরপর সফল এবং যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউ / কম্পিউটার টেস্টের জন্য ।  সবশেষে শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতা এবং প্রার্থীর জমা করা নথিপত্র পর্যবেক্ষণের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে । এ ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে সংশ্লিষ্ট কাজে । তবে নিয়োগের বিষয়ে যাবতীয় বিষয় নির্ভর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর । 


আবেদন পদ্ধতি - 

আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে। প্রথমে অনলাইনে রাজ্য স্বাস্থ্য দফতর এবং সংশ্লিষ্ট জেলার নির্দিষ্ট ওয়েব সাইট  -এ ঢুকে প্রার্থীকে তার নিজের নাম এবং ইমেল আই ডি দিয়ে লগ ইন করে আবেদন পত্রটি ডাউন লোড করে  নিতে হবে । তারপর ওই আবেদনপত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে । এরপর আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীকে তার নিজের সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি  এবং সই (Signature) আপলোড করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে ।   


প্রয়োজনীয় ডকুমেন্টস - 

আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে নিম্ন লিখিত ডকুমেন্টস গুলি অবশ্যই সঙ্গে রাখতে হবে । যেমন ,   

বয়সের প্রমানপত্র, 

জাতীগত সংশাপত্র, 

শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র , 

ভোটার কার্ড, 

আঁধার কার্ড,

উল্লেখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র 

পাসপোর্ট সাইজের রঙিন ছবি,  ইত্যাদি । 


আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন  – (www.wbhealth.gov.in) অথবা (www.malda.gov.in)  - এ 

উল্লেখিত পদ গুলিতে আবেদনের শেষ তারিখ ১৮ ই এপ্রিল অর্থাৎ  18/04/2023  


আমরা আছি আপনাদের সঙ্গে, নজর রাখুন bongodhara.com - এ 

Official Notice : Download Here


Join Telegram Channel : Click Here


TAG- #WB HEALTH #PUBLIC HEALTH #JOB #RECRUITMENT #HEALTH JOB #NHM