রাজ্যের পৌরসভায় শুধু ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ, রইল বিস্তারিত -WB Municipality Job

 পশ্চিমবঙ্গের পৌরসভায় (West Bengal Municipality) ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের বাসিন্দা এমন যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনের জন্য অনুরোধ জানিয়েছে রাজ্যের সংশ্লিষ্ট পৌরসভা। পৌরসভা কর্তৃক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সোলিট ওয়েস্ট ম্যানেজমেন্ট ও ভেক্টর ম্যানেজমেন্ট প্রোগ্রামের অধীনে এই কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যে কোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে আগ্রহী তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ ও আবেদন পদ্ধতি সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল। WB Municipality Job Recruitment 2023



আবেদন পদ্ধতি : যে সকল প্রার্থী সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারবে মূলত দুটি পদ্ধতিতে। দুটির মধ্যে যে কোনো একটি নিয়মে আবেদন করলে তা গ্রহনযোগ্য হবে। প্রথমে এক্ষেত্রে সরাসরি ইমেইল এড্রেসে CV পাঠিয়ে আবেদন করতে পারবেন। 

অথবা যদি কেও এই মাধ্যমে আবেদন করতে সফল না হয় তাহলে তাদের সরাসরি সংশ্লিষ্ট পৌরসভার ড্রপবক্সে জমা করতে হবে। মনে রাখতে হবে, এক্ষেত্রে শুধু প্রার্থী CV জমা চাওয়া হয়েছে। কোনো অতিরিক্ত ডকুমেন্টস এর কথা উল্লেখ নেই। 


নিয়োগ প্রক্রিয়া : পৌরসভা কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, যে সকল প্রার্থীকে সিলেকশন কমিটি যোগ্য বলে বিবেচিত করবে তাদের নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে। ইন্টারভিউ এর তারিখ ও সময় পৌরসভার কর্তৃক যোগ্য প্রার্থীকে জানিয়ে দেওয়া হবে। 


মাসিক সাম্মানিক : প্রতিমাসে এক্ষেত্রে 20,000 টাকা বেতন দেওয়া হবে। 


কাজের দায়িত্ব: সব কিছু পর্যবেক্ষণ, তত্ত্বাবধান এবং পরিচালনা করা ভেক্টর ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পর্কিত সংরক্ষণ কার্যক্রম এবং দিনহাটা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা।

 পরিষেবার মেয়াদ: সম্পূর্ণরূপে বিজ্ঞাপন অন্তর্বর্তী হিসাবে একটি সিজনের জন্য চুক্তিতে 30 নভেম্বর 2023 পর্যন্ত ব্যবস্থা।


বয়সসীমা : প্রার্থীর বয়স হতে হবে 65 বছরের মধ্যে। 

যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই অবসরপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর হতে হবে।

ইমেইল এড্রেস :  recruitmentdinhatamunicipality@gmail.com


আবেদন জমা করার শেষ তারিখ : 03/05/2023 তারিখের মধ্যে আবেদন পত্র জমা করতে হবে। 

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড করুন 


Join Telegram Channel : Click Here