আপনি কি শিক্ষাকতার প্রফসনে যেতে চান ? তাহলে এই নিয়োগের খবর টি নেহাত আপনার জন্য । এবার চাকরি প্রার্থীদের সামনে সরাসরি ইন্টারভিউ দিয়ে অধ্যাপক হওয়ার সুযোগ । আসলে সাম্প্রতিক সময়ে বিশেষ করে এ রাজ্যের ক্ষেত্রে সরকারি চাকরির বাজার যা তা নতুন করে না বলাই ভালো । এই অবস্থায় যে কোনও নিয়োগের খবরই যে চাকরি প্রার্থীদের কাছে বেশ আনন্দের তা বলাই বাহুল্য । এবার একাধিক বিষয়ে অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল এ রাজ্যের অন্যতম মহিলা (Woman University) বিশ্ব বিদ্যালয় । এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন রাজ্য তথা দেশের যেকোনো প্রান্তের চাকরি প্রার্থীরা । এক্ষেত্রে (UGC) নিয়মানুসারে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে । তেমনি নিয়োগ হওয়া সফল এবং যোগ্য পদাধিকারীকে বেতন দেওয়া হবে কলেজ সার্ভিস কমিশনের নিয়ম অনুযায়ী । তবে এই নিয়োগ প্রক্রিয়াটির সম্পূর্ণ রুপে পশ্চিম বঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দফতরের তত্বাবধানে পরিচালিত হবে । উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের কাছে অতিদ্রুত আবেদন পত্র চাওয়া হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তি মারফৎ । ভালো চাকরি করতে হলে নিচের প্রতিবেদন টি পড়ে নিয়ে দ্রুত সেরে ফেলুন আবেদন প্রক্রিয়া ।
প্রথমেই জেনে নেওয়া যাক শূন্য পদ সম্পর্কে
এক্ষেত্রে মোট চারটি পদের জন্য একাধিক বিষয়ের ওপর আবেদন পত্র চাওয়া হয়েছে , মূলত যে যে বিষয়ে অধ্যাপক নিয়োগ করা হবে সেগুলি হল ,
১) ' অধ্যাপক ' (Professor ) পদের ক্ষেত্রে
Mathematics
History
Education
Philosophy
Zoology
Sanskrit
Women's Studies
Botany
২) ' সহযোগী অধ্যাপক ' (Associate Professor ) পদের ক্ষেত্রে নিম্ন লিখিত বিষয়ে যেমন ,
Education
Bengali
Physics
Geography
Philosophy
Zoology
Sanskrit
Chemistry
Women's Studies
Botany
৩) ' সহকারী অধ্যাপক ' (Assistant Professor ) পদের ক্ষেত্রে নিম্ন লিখিত বিষয়ে যেমন ,
Philosophy
Women's Studies
Botany
৪) এছাড়াও বিশ্ব বিদ্যালয়ের সেট্রাল লাইব্রেরীতে কাজের জন্য একজন ' লাইব্রেরীয়ান ' ( Librarian) নিয়োগ করা হবে ।
শিক্ষাগত যোগ্যতা -
উপরিল্লিখিত বিষয় গুলিতে ' অধ্যাপক ' - ' সহযোগী অধ্যাপক ' এবং ' সহকারী অধ্যাপক ' পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই মাস্টার ডিগ্রী /P.hd ডিগ্রিধারী হতে হবে । তৎসহ প্রাসঙ্গিক বিষয়ে শিক্ষাকতা / গবেষণা অর্থাৎ রিসার্চ করার অভিজ্ঞতা থাকতে হবে ।
অন্যদিকে ' লাইব্রেরীয়ান ' পদের ক্ষেত্রে আবেদনকারীকে লাইব্রেরী সায়েন্স / ইনফরমেশন সায়েন্স / ডকুমেন্টেশন সায়েন্স বিষয়ে মাষ্টার ডিগ্রিধারী হতে হবে ।
বয়স সীমা -
উল্লেখিত তিনটি পদের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
মাসিক বেতন -
সংশ্লিষ্ট বিষয়গুলিতে অধ্যাপক এবং লাইব্রেরীয়ান পদের নিযুক্ত কর্মীকে UGC নিয়ম মোতাবেক কলেজ সার্ভিস কমিশনের বেতন কাঠামো অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে । এছার রয়েছে যাবতীয় সরকারি সুযোগ প্রদানের ব্যবস্থা ।
অধ্যাপক (Professor ) পদের ক্ষেত্রে - ১,৪৪,২০০ টাকা
সহকারী অধ্যাপক (Associate Professor) পদের ক্ষেত্রে ১,৩১,৪০০ টাকা
সহকারী অধ্যাপক (Assistant Professor) পদের ক্ষেত্রে ৫৭,৭০০ টাকা
এছাড়াও লাইব্রেরীয়ান ' (Librarian) পদের ক্ষেত্রে নিযুক্ত কর্মীকে প্রতিমাসে ১,৪৪,২০০ টাকা বেতন দেওয়া হবে ।
আবেদন পদ্ধতি---
সংশ্লিষ্ট বিশ্ব বিদ্যালয় মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ,
১) আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে
২) এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অফলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।
৩) প্রথমে আবেদনকারীকে সংশ্লিষ্ট বিশ্ব বিদ্যালয়ের ওয়েবসাইট ( (www.dhwu.ac.in ) থেকে আবেদন পত্র ডাউনলোড করে নিতে হবে।
৪) এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে
a. নিজের নাম------------------------------
b. জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স----
c. লিঙ্গ-------------------------------------
d. বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা----------
e. শিক্ষাগত যোগ্যতা-------------------------
f. প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা------------
g. মোবাইল নম্বর-------------------------
h. ইমেল আইডি -------------------------
সবশেষে আবেদনকারীকে নিজের সই করে আবেদন পত্রটি সকল ডকুমেন্টের ফটোকপি সহযোগে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে ডাক যোগে সংশ্লিষ্ট বিশ্ব বিদ্যালয়ের আধিকারিকের কাছে পাঠাতে হবে ।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা - Office of the Registrar, Dimond Harbour Women's University, Dimond Harbour Road, Sarisha, South 24 Parganas, West Bengal-743368
আবেদন ফী -
উল্লেখিত চার'টি পদের ক্ষেত্রে আলাদা আলাদা আবেদন ফী জমা অরতে হবে । যেমন,
১) ' প্রফেসর বা অধ্যাপক ' পদের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ২০০০ টাকা এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের ১৫০০ টাকা
২) ' অ্যাশোসিয়েট বা সহযোগী অধ্যাপক ' পদের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ১৫০০ টাকা এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের ১২০০ টাকা
৩) ' অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা সহকারী অধ্যাপক ' পদের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ১০০০ টাকা এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের ৮০০ টাকা
৪) এ ছাড়াও লাইব্রেরীয়ান ' পদের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ২০০০ টাকা এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের ১৫০০ টাকা আবেদন ফী জমা করতে হবে ।
নিয়োগ পদ্ধতি -
এক্ষেত্রে আবেদনকারীকে UGC - এর নিয়মানুসারে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার ওপর মুল্যয়ন এবং ইন্টার্ভিউয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে সংশ্লিষ্ট বিশ্ব বিদ্যালয়ের তরফ থেকে ।
প্রয়োজনীয় ডকুমেন্টস -
আবেদনকারীকে আবেদন পত্রের সঙ্গে নিম্ন লিখিত ডকুমেন্টস গুলি সংশ্লিষ্ট বিশ্ব বিদ্যালয়ের আধিকারিকের নিকট প্রেরণ করতে হবে ,
১) আঁধার কার্ড
২) বয়সের প্রমান পত্র
৩) জাতিগত সংশাপত্রের প্রমান পত্র
৪) শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র
৫) প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতার প্রমান পত্র , ইত্যাদি ।
আবেদন ও নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন (www.dhwu.ac.in )
আবেদনের শেষ তারিখ - ২৯ শে এপ্রিল অর্থাৎ 29/04/2023
আমরাই দেবো সবার আগে সঠিক চাকরির খবর , নজর রাখুন bongodhara.com
অফিসিয়াল নোটিশ : ক্লিক করুন
Join Telegram Channel : Click Here
TAG - #UGC #PROFESSOR #UNIVERSITY #RECRUITMENT #WOMEN #LIBRARIAN

.jpg)