রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুযোগ । এবার শিক্ষক - অশিক্ষক সহ একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতী (Viswa Bharati University) বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ । এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন রাজ্য তথা দেশের যেকোনো প্রান্তের চাকরি প্রার্থীরা । এক্ষেত্রে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে (UGC) নিয়মানুসারে । তেমনি নিয়োগ হওয়া সফল এবং যোগ্য পদাধিকারীকে বেতন দেওয়া হবে কলেজ সার্ভিস কমিশনের যাবতীয় বেতন কাঠামো অনুযায়ী । উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের কাছে অতিদ্রুত আবেদন পত্র চাওয়া হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তি মারফৎ । তাহলে আসুন চট জলদি দেখে নেওয়া যাক বিশ্বভারতী বিশ্ব বিদ্যালয় মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় তথ্য সম্পর্কে ।
প্রথমেই জেনে নেওয়া যাক শূন্য পদ সম্পর্কে
বিশ্ব ভারতী বিশ্ব বিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৭০৯ টি শূন্য পদ পূরণের উদ্দেশ্যে চাকরি প্রার্থীদের নিকট দ্রুত আবেদন পত্র চাওয়া হয়েছে । এ ক্ষেত্রে যে যে বিভাগের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে সেগুলি হল ,
1.রেজিস্ট্রার, (Register)
2. ফিন্যান্স অফিসার, (Finance Officer)
3. লাইব্রেরিয়ান, (Librarian)
4. ডেপুটি রেজিস্ট্রার, (Deputy Register)
5. ইন্টারনাল অডিট অফিসার, (Internal Audit Officer)
6. অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, (Assistant Librarian)
7.অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, (Assistant Register)
8. সেকশন অফিসার, (Section Officer)
9. অ্যাসিস্ট্যান্ট/ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, (Assistant / Senior Assistant)
10. আপার ডিভিশন ক্লার্ক, (Uper Division Clerk)
11. লোয়ার ডিভিশন ক্লার্ক, (Lower Division Clerk)
12. মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff ) সহ আরও বেশ কয়েকটি পদের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে ।
শিক্ষাগত যোগ্যতা -
উপরিল্লিখিত পদ গুলির মধ্যে ' অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার ' এবং ডেপুটি রেজিস্টার ' পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রীতে অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাশ হতে হবে । এছাড়াও আবেদনকারী প্রার্থীর প্রাসঙ্গিক বিষয়ে অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । বাকি অন্যান্য পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের ভিন্ন ভিন্ন যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদনের জন্য ।
বয়স সীমা -
উল্লেখিত পদ গুলির মধ্যে মুলত তিনটি যেমন , রেজিস্ট্রার (Register) , ফিন্যান্স অফিসার (Finance Officer), লাইব্রেরিয়ান (Librarian) পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ৫৭ বছরের মধ্যে । তেমনি বাকি পদ গুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩২ থেকে ৫০ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
মাসিক বেতন -
উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে কলেজ সার্ভিস কমিশনের নিয়মানুযায়ী সংশ্লিষ্ট বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে প্রতি মাসে ৫,২০০ থেকে ৬৭,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে । এছাড়াও নিযুক্ত সকল কর্মীদের দেওয়া হবে সকল সরকারি সুযোগ সুবিধা ।
আবেদন পদ্ধতি---
সংশ্লিষ্ট বিশ্ব বিদ্যালয় মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ,
১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে
২. এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে (ONLINE )আবেদন করতে হবে। অফলাইনে (OFFLINE ) আবেদনের কোনও সুযোগ নেই।
৩. প্রথমে আবেদনকারীকে সরাসরি বিশ্বভারতী বিশ্ব বিদ্যালয়ের ওয়েবসাইট (www.visvabharati.ac.in) থেকে আবেদন পত্র ডাউনলোড করে নিতে হবে।
৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে
a. নিজের নাম------------------------------
b. জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স----
c. লিঙ্গ-------------------------------------
d. বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা----------
e. শিক্ষাগত যোগ্যতা-------------------------
f. প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা------------
g. মোবাইল নম্বর-------------------------
h. ইমেল আইডি -------------------------
ইত্যাদি উল্লেখ করতে হবে । এরপর আবেদন পত্রে প্রার্থীকে তার সাম্প্রতিক সময়ের পাসপোর্ট ছবি যেমন আপলোড করতে হবে তেমনি আবেদনকারীকে নিজের সই (Signature) স্ক্যান করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে ।
আবেদন ফী -
উল্লেখিত পদ গুলিতে আবেদনের ক্ষেত্রে ক্যাটাগরি অনুযায়ী আবেদনকারী প্রার্থীদের নির্দিষ্ট আবেদন ফী জমা করতে হবে সংশ্লিষ্টবিশ্ব বিদ্যালয়ের নামে।
নিয়োগ পদ্ধতি -
এক্ষেত্রে মোট তিনটি ধাপে প্রার্থী নির্বাচন করা হবে । প্রথমেই আবেদনকারীকে দিতে হবে লিখিত পরীক্ষা । প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারী পরবর্তী ধাপে অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য । এরপর আবেদনকারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং পদ অনুযায়ী প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং মুল্যয়নের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীর হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে সংশ্লিষ্ট বিশ্ব বিদ্যালয়ের তরফে । তবে নিয়োগের ক্ষেত্রে যাবতীয় পরীক্ষাগুলি ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্বাবধানে সম্পন্ন হবে । ।
প্রয়োজনীয় ডকুমেন্টস -
সংশ্লিষ্ট পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে নিম্ন লিখিত ডকুমেন্টস গুলি সঙ্গে রাখতে হবে ,
১) আঁধার কার্ড
২) বয়সের প্রমান পত্র
৩) জাতিগত সংশাপত্রের প্রমান পত্র
৪) শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র
৫) প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতার প্রমান পত্র
৬) পাসপোর্ট সাইজের ছবি , ইত্যাদি ।
আবেদনের শেষ তারিখ - এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীরা আগামী মে' মাসের ১৬ তারিখ অর্থাৎ ইংরাজি 16/05/2023 পর্যন্ত আবেদন জানাতে পারবেন ।
আবেদন ও নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন (www.visvabharati.ac.in) -এ
আমরা আছি আপনাদের সঙ্গে, আমরাই দেবো সঠিক চাকরির খবর , নজর রাখুন bongodhara.com
written by - Somnath Pal .
অফিসিয়াল নোটিশ : ডাউনলোড করুন
Join Telegram Channel : Click Here
TAG - #UGC #UNIVERSITY #RECRUITMENT #VISVABHARATI UNIVERSITY

.jpg)