WBPSC-র মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চাকরি -WB Govt Job

চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর।  এবার রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আধিকারিক নিচ্ছে রাজ্য সরকার । এক্ষেত্রে মাসিক বেতন লক্ষ টাকার ওপর । সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (PSC RECRUITMENT) তত্বাবধানে । এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর উপযুক্ত যোগ্যতা থাকতে হবে । সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক সার্ভিস (PSC )কমিশনের তরফ থেকে। প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে  কোনও প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে সংশ্লিষ্ট পদে ।  আবেদন সহ প্রকাশিত বিজ্ঞাপনের যাবতীয় তথ্য জানতে চটপট দেখে নিন নিম্ন লিখিত প্রতিবেদনটি। 



প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর  Memo No- 03/2023

পাবলিক সার্ভিস কমিশন মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিযুক্ত হওয়া আধিকারিক কে  কাজ করতে হবে রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন  দফতরের অধীনে  । এক্ষেত্রে বেতন বেশ আকর্ষণীয়। এই বেতনের সঙ্গে বেসিক পে এবং ডি এ সহ যাবতীয় আর্থিক সুযোগ সুবিধা প্রদান করা হবে। 


প্রথমেই আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে ---

এক্ষেত্রে আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে আবেদনকারীকে পাবলিক সার্ভিস কমিশনের যথাযোগ্য ওয়েব  (https://wbpsc.gov.in) সাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের জন্য আবেদনকারীকে প্রথমে ওয়েব সাইট থেকে আবেদন পত্র ডাউন লোড করতে হবে তারপর  নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে যেমন, প্রার্থীর নাম, পিতার নাম, বয়স , শিক্ষাগত যোগ্যতা, জাতিগত সংশাপত্র, প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার পাশাপাশি ইমেল আইডি, ফোন নম্বর উল্লেখ যেমন উল্লেখ করতে হবে তেমনি আবেদনকারীকে নিজের সাম্প্রতিক সময়ের ছবি আপলোড করতে হবে নির্দিষ্ট স্থানে। সব শেষে নিজের সই স্ক্যান এবং আপলোড করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে।  

নিয়োগ পদ্ধতি---

নিয়োগের ক্ষেত্রে সর্ব প্রথমে আবেদনপত্র প্রাথমিক ভাবে বাছাইয়ের পর আবেদনকারী প্রার্থীদের ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য । তারপর সফল এবং যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য ।  ইন্টারভিউয়ে উত্তীর্ণ হওয়ার পর শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে সফল এবং যোগ্য প্রার্থীর জমা করা ডকুমেন্টস ভেরিফিকেশনের পর চূড়ান্ত প্রার্থী তলিকা তৈরি করা হবে।  এই নিয়োগ টি সম্পূর্ণ রুপে চুক্তি ভিত্তিক । তবে কাজের দক্ষতা যাচাই করে পরে এটি স্থায়ী করণ করা হতে পারে বলে বিজ্ঞপ্তি মারফৎ জানানো হয়েছে ।  

আবেদন ফী -

উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ২১০ টাকা আবেদন ফী জমা করতে হবে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের কোনও আবেদন ফী জমা করার প্রয়োজন নেই । 


এবার আসা যাক শূন্য পদ সম্পর্কে ---

পদের নাম - ' উদ্যানপালন নির্দেশক ' (Director of Horticulture) 

শূন্য পদ - উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা ১ টি 

বয়সসীমা-

 আবেদনকারীর বয়স হতে হবে ০১-০১-২০২৩ এর হিসাবে  ৫৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে।

মাসিক বেতন-  

এক্ষেত্রে নিযুক্ত আধিকারিক কে রাজ্য সরকারের বেতন পরি কাঠামো অনুযায়ী প্রতি মাসে ১,২৩,১০০ থেকে ১,৯১,৮০০ টাকা বেতন দেওয়া হবে । এই বেতনের সঙ্গে  যাবতীয় আর্থিক সুযোগ সুবিধা প্রদান করা হবে। 

শিক্ষাগত যোগ্যতা- 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হর্টিকালচার অর্থাৎ উদ্যানপালন বিষয়ে প্রথম অথবা দ্বিতীয় স্নাতকোত্তর অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী অথবা প্রথম শ্রেনির ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও হর্টিকালচার বিষয়ে প্রশাসনিক কাজকর্মের অভিজ্ঞতা তৎসহ বাংলা ভাষায় কথা বলা এবং লেখার দক্ষতা থাকতে হবে । 


উল্লেখিত পদে আবেদনের শেষ তারিখ - 15/06/2023    


আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন  (https://wbpsc.gov.in) -এ 

Official Notice : Download 


Join Telegram Channel : Click Here

TAG- #JOB #WB JOB #RECRUITMENT #PSC #HORTICULTURE