কেন্দ্রে 1 লক্ষ 30 হাজার শূন্যপদে নিয়োগ চলছে, রইল বিস্তারিত - CRPF Mega Recruitment

নয়াদিল্লি - লাগামহীন বেকারত্ব দূরীকরণে বেশ কয়ে মাস আগেই গোটা দেশ জুড়ে চালু হয়েছে অগ্নিবীর প্রকল্প । এর পাশাপাশি ২০২৪ লোকসভা নির্বাচন কে সামনে রেখে গত বছর শেষের দিকে প্রধানমন্ত্রীর হাত ধরে চালু হয়েছে রোজগার মেলা । আসলে কেন্দ্র সরকারের লক্ষ্য একটাই,  দেশের বেকার চাকরি প্রার্থীদের সঠিক কর্মসংস্থানের দিশা দেখানো । সেই লক্ষ্যেই এবার এক ধাপ এগিয়ে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কান্দ্রিয় আধা সামরিক বাহিনীতে লক্ষা ধিক জওয়ান নিয়োগ হতে চলেছে । সম্পূর্ণ এই নিয়োগ টি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কেন্দ্রীয় রিজার্ভ (CRPF) পুলিশ ফোর্সে অর্থাৎ সি আর পি এফে সম্পন্ন হবে । স্বভাবতই বর্তমান সমে এই বিরাট সংখ্যক নিয়োগের খবর জে চাকরি প্রার্থীদের কাছে বেশ খুশির খবর তা বলাই বাহুল্য । 



সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভারত সরকারের স্বরাষ্ট্র  (HOME MINISTRY)মন্ত্রকের অধীনে থাকা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের মুখ্য কার্যালয় মারফৎ ।  এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন  দেশের যে  কোনও প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে সি আর পি এফের একাধিক শাখায় । এক্ষেত্রে শিক্ষাগত জগ্যতায় শুধু মাত্র মাধ্যমিক বা সমতুল পাশ হলেই চাকরি প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । তবে এখনও পর্যন্ত আবেদনের তারিখ বা নির্ঘণ্ট বিষয়ে নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি করা না হলে আবেদনকারী প্রার্থী এই নিয়োগ সম্পর্কে যাবতীয় বিষয় জানতে স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েব সাইট দেখে নিতে পারেন ।  তবে নিয়োগের বিষয়ে সরকারি এবং প্রাতিষ্ঠানিক যাবতীয় তথ্য জানতে নিচের প্রতিবেদনটি ভালো ভাবে খুঁটিয়ে পড়ে নিন একেবারে শেষ পর্যন্ত । 

প্রথমেই দেখে নেওয়া যাক শূন্য পদ সম্পর্কে-

এক্ষেত্রে সেন্ট্রাল রিজার্ভ (CRPF) পুলিশ ফোর্স এবং স্বরাষ্ট্র মন্ত্রক সুত্রে পাওয়া তথ্য অনুসারে , এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ১ লক্ষ ৩০ হাজার শূন্য পদ পূরণের জন্য চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হছে । মূলত জে পদের ক্ষেত্রে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে সেটি হল 

পদের নাম - কনস্টেবল জেনারেল ডিউটি  ' ( Constable General Duty) 

শূন্যপদ - উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ লক্ষ ২৯ হাজার ৯২৯ টি । তবে উল্লেখিত শূন্য পদের মধ্যে পুরুষ প্রার্থীদের জন্য  ১,২৫,২৬২টি মহিলা প্রার্থীদের জন্য - ৪৪৬৭টি এবং প্রাক্তন অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ শূন্যপদ সংরক্ষিত থাকবে।

বয়স সীমা - 

সংশ্লিষ্ট পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে । তবে যাবতীয় পদে আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীদের জন্য সরকারি নিয়মানুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় দেওয়া হয়েছে । 

শিক্ষাগত যোগ্যতা - 

উল্লেখিত পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীকে কোনও সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । এছাড়াও প্রাক্তন সেনা কর্মীদের ক্ষেত্রে যোগ্যতার মান ওই একই অর্থাৎ রাজ্য অথবা কেন্দ্র সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি এই নিয়োগে আবেদনের জন্য আবেদন কারি প্রার্থীকে শারীরিক ভাবে বলিষ্ঠ এবং সুস্থ হতে হবে । এ ছাড়াও আবেদনকারী প্রার্থীর দৈহিক মাপজোক ও সংশ্লিষ্ট দফতরের প্রয়োজন মাফিক হতে হবে । 

মাসিক বেতন - 

এক্ষেত্রে সংশ্লিষ্ট পদে নিযুক্ত কর্মীকে কেন্দ্র সরকারের বেতন কাঠামো অনুযায়ী প্রতিমাসে আকর্ষণীয় বেতন দেওয়া হবে । সংশ্লিষ্ট দফতর কর্তৃক প্রদেয় বেতনের পরিমাণ প্রতিমাসে ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত ।  

এবার দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করতে হবে-

১। সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।

২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। 

৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।

৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীকে তাঁর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে। 

৫। আবেদন ফর্মে 

প্রার্থীর নাম---------------- 

বাবার নাম---------------- 

স্থায়ী বাসস্থানের ঠিকানা------------- 

বয়স---------------------

শিক্ষাগত যোগ্যতা--------------------- 

নিজের ইমেল আইডি-------------------- 

ফোন নম্বর উল্লেখ করতে হবে---------------- 

শারীরিক মাপজোক-------------------- ইত্যাদি উল্লেখ করতে হবে। 

৬।  আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নির্দিষ্ট স্থানে আপলোড করে দিতে হবে। 

৭। সব শেষে আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় নিজের সই( SIGNATURE) স্ক্যান করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে।   

৮। এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 

এবার দেখে নেওয়া যাক আবেদন ফর্ম পূরণের সময় কী কী  ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে-

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র 

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান

৬. প্রার্থীর শারীরিক মাপজোকের যাবতীয় নথি পত্র, ইত্যাদি ।

সবশেষে জানবো নিয়োগ পদ্ধতি সম্পর্কে - 

নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রথমে শারীরিক মাপজোকের পরীক্ষা দিতে হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ বা সফল হওয়ার পর দিতে হবে লিখিত পরীক্ষা।  লিখিত পরীক্ষা কবে , কোথায় , কখন অনুষ্ঠিত হবে তা সংশ্লিষ্ট দফতর মারফৎ নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করে সফল এবং যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে যাবতীয় নথি ভেরিফিকেশনের জন্য। এরপর রয়েছে শারীরিক পরীক্ষা। সব শেষে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র। 


সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন ও নিয়োগ সহ আরও বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন  https://www.mha.gov.in/en  অথবা http://www.crpf.gov.in এ 


কর্ম প্রার্থীদের সঠিক চাকরির খবর দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। চাকরির আপডেট পেতে নজর রাখুন Bongodhara.com  

Official Website : Click Here


Join Telegram Channel : Click Here

TAG-  #JOB NEWS #GOVT JOB #RECRUITMENT #CRPF #HOME MINISTRY #CENTRAL  RESEAVE POLICE FORCE