পথে বেরলেই বিপদ । সেই বিপদ কে উপেক্ষা করার সাধ্য নেই কারও । কারণ মানুষের জীবনে দুর্ঘটনা কখনও বলে আসেনা। তাই নিজের অথবা পরিবারের বাকি সদস্যদের জীবনকে আর্থিক ভাবে সুরক্ষিত রাখতেই হবে । মূলত সেই জন্যই গোটা পৃথিবীর বেশিরভাগ মানুষই বেছে নেন জীবন বিমার মতো একাধিক পলিসি কে। কিন্তু দেশের বাজারে একাধিক বিমা সংস্থা থাকলেও বেশিরভাগ মানুষ কিন্তু এলআইসিকেই (LIC) বেশি নিরাপদ বলে মনে করেন। দেশের প্রান্তিক কিংবা শহরাঞ্চলের মানুষের জীবনকে আর্থিক ভাবে সুরক্ষিত এবং নিরাপদ করতে এলআইসি-র জুড়ি মেলা ভার। এখনও পর্যন্ত বিমার ক্ষেত্রে যে নামটি একেবারে প্রথম সারিতে অবস্থান করছে সেটি হল এলআইসি অর্থাৎ লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া (LIFEINSURANCE CORPORATION OF INDIA) ।
আসলে এলআইসি(LIC) বলে কথা। গোটা দেশের সবচাইতে বৃহৎ জীবন বিমা সংস্থা। তাই হাজার রকম প্ল্যান। কখনও এটা তো কখনও সেটা। বিমার ক্ষেত্রে ইতিমধ্যেই কয়েক হাজার বিমা প্ল্যান বা পলিসি নিয়ে হাজির হয়েছে এলআইসি। দেশের গরীব বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনকে অর্থনৈতিক ভাবে সুরক্ষিত করতে অতি সম্প্রতি এলআইসি-র তরফ থেকে একটি (NEW PLAN LAUNCH FROM LIC) মহা প্ল্যান নিয়ে আসা হয়েছে বাজারে। এই নয়া স্কিমের আওতায় কোনও বিনিয়োগকারী যদি দৈনিক অর্থাৎ ৫৮ টাকা জমা করেন তাহলে মেয়াদ শেষে তিনি পেয়ে যাবেন নিশ্চিত ৮ লক্ষ টাকা ।
চলুন তাহলে জেনে নেওয়া যাক বিস্তারিত -
সম্প্রতি LIC-র তরফে যে নয়া স্কিম বাজারে নিয়ে আসা হয়েছে সেটি হল 'এলআইসি (LIC Aadhar Shila Scheme ) আঁধার শিলা প্রকল্প' ।
আঁধার শিলা (LIC Aadhar Shila Scheme ) প্রকল্প আসলে কি ?
১) এই প্রকল্পে কোনও বিনিয়োগকারীকে নুন্যতম দশ বছর বিনিয়োগ করতে হবে ।
২) ৮ বছর থেকে ৫৫ বছর পর্যন্ত কোনও ব্যাক্তি এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন ।
৩) এই প্রকল্পে বিনিয়োগের জন্য বিনিয়োগকারী ব্যক্তির আঁধার কার্ড বাধ্যতা মুলক । অর্থাৎ এই মহা প্ল্যানে নাম লেখাতে বা আবেদন করতে হলে আবেদনকারী ব্যক্তির অবশ্যই আঁধার কার্ড থাকতে হবে । আঁধার কার্ড না থাকলে আপনি এই প্রকল্পে আবেদনের সুযোগ পাবেন না ।
৪) এল আই সি-র এই প্রকল্পে শুধুমাত্র একজন মহিলা বিনিয়োগের সুযোগ পাবেন । অর্থাৎ এই স্কিম টি মূলত মহিলাদের জন্যই সীমাবদ্ধ ।
৫) লাইফ ইনসুরেন্স করেপোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি)-এর আধার শিলা প্রকল্পে আপনি ত্রৈমাসিক অর্থাৎ তিন মাস অন্তর , অর্ধ-বছর বা বার্ষিক ভাবে অর্থ বিনিয়োগ অর্থাৎ প্রিমিয়াম দেওয়ার সুযোগ পাবেন।
৬) এই প্রকল্পের আওতায় কোনও ব্যক্তি ২০ বছর পর্যন্ত বিনিয়োগের সুযোগ পাবেন । তবে নুন্যতম ১০ বছর পর্যন্ত অবশ্যই বিনিয়োগ করতে হবে । অর্থাৎ পলিস টি অন্তত পক্ষে দশ বছর চালাতেই হবে । পলিসিটি শেষ অবধি চলতে থাকলে মেয়াদ শেষে মোটা টাকা রিটার্ন পাবেন বিনিয়োগকারী ।
ধরাযাক , কোনও মহিলা যদি ৩০ বছর বয়সে এই স্কিম অর্থাৎ প্রকল্পে প্রতিদিন বা দৈনিক মাত্র ৫৮ টাকা করে বিনিয়োগ শুরু করেন বছরে তার জমাকৃত টাকার পরিমাণ প্রায় ২২ হাজার টাকা । এই ভাবে পলিসির টাকা ২০ বছর জমা করলে বিনিয়োগকারী মহিলার জমাকৃত টাকার পরিমাণ দাঁড়াবে প্রায় ৪ লক্ষ ৩০ হাজার টাকা । এরপর মেয়াদ শেষে ওই মহিলা পাবেন ৭ লক্ষ ৯৪ হাজার টাকা । অর্থাৎ ২০ বছর পর সুদ সহ আসল টাকা ওই বিনিয়োগকারী কে ফেরত দেওয়া হবে এল আই সি-র তরফ থেকে । এমনকি এই ফেরত পাওয়া টাকা ওই বিনিয়োগকারী ফের নতুন করে এল আই সি-র অন্য কোনও প্ল্যানে জমাও করতে পারেন তার ইচ্ছানুসারে ।
এই প্রকল্পে অনলাইন অথবা অফলাইন দু'তরফেই আবেদন করতে পারেন । তবে এল আই সি-র নিকটবর্তী শাখা অফিসে আঁধার কার্ড নিয়ে যোগাযোগ করে এখনই নাম লেখান LIC - র আঁধার শিলা প্রকল্পে ।
চাকরি হোক বা জনমুখি প্রকল্প ,চটপট আপডেট পেতে নজর রাখুন bongodhara.com
written by - Somnath Pal .
Join Telegram Channel : Click Here
TAG - #LIC #SCHEME #AADHAR #LIFE INSURANCE CORPORATION OF INDIA

