বিগত কয়েক বছর যাবত সরকারী চাকরির বাজার বেশ শোচনীয় । তবে সাম্প্রতিক সময়ে আর্থিক খরা কাটিয়ে সরকারি চাকরির বাজারে কর্মীর চাহিদা বাড়ছে দিনের পর দিন । বাজারের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে রাজ্য কিংবা দেশের একাধিক সরকারি সংস্থা পরপর চাকরির বিজ্ঞাপন বাজারে নিয়ে আসছে চাকরি প্রার্থীদের জন্য।
এবার ব্যাঙ্কে (Bank Job) চাকরি করার সুবর্ণ সুযোগ। সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইন্ডাস্ট্রিয়াল (IDBI Bank) ডেভেলপমেন্ট ব্যাংক মারফৎ । এক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন । পাশাপাশি উপযুক্ত যোগ্যতা থাকলে দেশের বাইরের যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারেন । নিযুক্ত কর্মীকে সরকারি পরিকাঠামো অনুযায়ী আকর্ষণীয় বেতন ও যাবতীয় সরকারি সুযোগ দেওয়া হবে । আবেদন সহ নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জানতে চটপট পড়ে নিন নিচের প্রতিবেদনটি ।
প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর - 04/2021-22
প্রথমেই আসি নিয়োগ পদ্ধতি সম্পর্কে ---
এক্ষেত্রে আবেদনপত্রগুলি প্রাথমিক ভাবে বাছাইয়ের পর আবেদনকারী প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে । লিখিত পরীক্ষার স্থান ও সময় ব্যাংকের ওয়েব সাইট এবং প্রার্থীর মেল আইডিতে নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে । লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সফল এবং যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টার্ভিউয়ের জন্য। সবশেষে আবেদনকারী প্রার্থীর জমা করা নথিপত্র ভালোভাবে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে ।
এবার আসা যাক শূন্যপদ সম্পর্কে---
ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সর্ব মোট 920 টি শূন্য পদ পূরণের জন্য চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে । মূলত 'এক্সিকিউটিভ ( Executive ) অর্থাৎ আধিকারিক ' পদের জন্যই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানানো হয়েছে । তবে নিয়োগ সংক্রান্ত কোনও বিষয় পরিবর্তন করা হলে তা সংশ্লিষ্ট ব্যাঙ্কের ওয়েব সাইট এবং আবেদনকারী প্রার্থীর মেইল আই ডি তে জানিয়ে দেওয়া হবে ।
পদের নাম - এক্সিকিউটিভ ( Executive)
উল্লেখিত 920 টি শূন্য পদের মধ্যে ক্যাটাগরি অনুযায়ী ,
সাধারণ ক্যাটাগরি অর্থাৎ অসংরক্ষিত প্রার্থীদের জন্য 373 টি
ওবিসি প্রার্থীদের জন্য 248 টি,
তপশিলি জাতীর প্রার্থীদের জন্য 138 টি
তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য 69 টি
অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের ক্ষেত্রে 92 এবং
শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের জন্য 36 টি পদ সংরক্ষিত রয়েছে ।
কাজের ধরণ-
এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্কের অধীনে দেশের একাধিক শাখায় ব্যাঙ্কিং সেক্টরে আধিকারিক লেবেলে কাজ করতে হবে । তবে এই নিয়োগ টি চুক্তি ভিত্তিক । এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে প্রথমে এক বছর, পরে নিযুক্ত কর্মীর কাজের দক্ষতা যাচাই এবং মূল্যয়নের ওপর এই চুক্তির মেয়াদ আরও দু'বছর বাড়ানো হবে সংশ্লিষ্ট ব্যাংকের তরফে ।
মাসিক বেতন-
এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্কের তরফে
প্রথম বছর প্রতি মাসে 29,000 টাকা
দ্বিতীয় বছর 31,000 টাকা
তৃতীয় বছর 34,000 টাকা সাম্মানিক বেতন দেওয়া হবে ।
বয়স সীমা-
উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা-
এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে অন্তত 55 শতাংশ নম্বর নিয়ে অবশ্যই গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক হতে হবে। প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা ও দক্ষতা থাকার পাশাপাশি কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
এবার জেনে নেব কীভাবে আবেদন করতে হবে---
এ ক্ষেত্রে চাকরি প্রার্থীকে আবেদন অনলাইনে আবেদন করতে হবে ।
প্রথমে আবেদনকারীকে সংশ্লিষ্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে - এ ঢুকতে হবে
তারপর নিজের ইমেল (mail id) আইডি ও পাশ ওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে ।
এরপর ওই আবেদন পত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে ।
সব শেষে প্রার্থীকে তার নিজের সই এবং ছবি আপলোড করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে ।
আবেদন পত্র পূরণের সময় আবেদনকারীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল---
১. প্রার্থীর ভোটার কার্ড এবং আঁধার কার্ড
২. জাতিগত সংশাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট
৩. বর্তমান সময়ের পাসপোর্ট সাইজের রঙিন ছবি
৪. শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কশিট ও সার্টিফিকেট
৫. বয়সের প্রমান পত্র হিসাবে প্রার্থীর জন্ম সংশাপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
৬. প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার সংশাপত্র, ইত্যাদি।
আবেদন ফী-
উল্লেখিত পদের ক্ষেত্রে সাধারণ ও ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের 1000 টাকা এবং সংরক্ষিত আসনের ক্ষেত্রে 200 টাকা আবেদন ফী জমা করতে হবে।
আবেদন জানাতে হবে 18ই আগস্ট অর্থাৎ 18/08/2023 এর মধ্যে
আবেদন ও নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন www.idbibank.in
আমরাই দেবো সঠিক চাকরির খবর, নজর রাখুন bongodhara.com- এ
written by - Somnath Pal .
Official Notice : Download
Online Apply : Click Here
TAG - #OFFICIAL JOB #BANK JOB #RECRUITMENT #IDBI BANK

.jpg)