আপনি কি সবে সবে অবসর নিয়েছেন ? হাতে এককালীন বড় অঙ্কের টাকা রয়েছে ? তাহলে এই দুর্দান্ত স্কিমের খবর টি নেহাত আপনার জন্য । কখনও ব্যবসা বানিজ্য আবার কখনও চাকরি জীবনে উপার্জিত টাকা পয়সা নিরাপদে গচ্ছিত করে রাখতে দেশের প্রায় বেশির ভাগ মানুষই ব্যাঙ্কিং(BANK) পরিষেবার ওপরেই নির্ভর করেন। তবে এই মুহূর্তে গোটা দেশের মাটিতে রয়েছে সরকারি -বেসরকারি মিলিয়ে কয়েকশ ব্যাঙ্কিং পরিষেবা। কিন্তু তালিকার একেবারে প্রথম সারিতে রয়েছে স্টেট ব্যাঙ্ক (STATE BANK OF INDIA) অব ইন্ডিয়া অর্থাৎ এসবিআই। আর হবে না কেন । দেশের বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান বলে কথা ।
এক্ষেত্রে গ্রাহক কে এককালীন বিনিয়োগ বা ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) স্কিমের আওতায় টাকা জমাতে হবে । তাহলে ওই জমাকৃত টাকার ওপর মেয়াদ শেষে ওই গ্রাহক পেয়ে যাবেন মোটা টাকা সুদ । ফলে অল্প দিনের মধ্যেই জমাকৃত টাকা ডবল হবে নিশ্চিত । তবে এস বি আই -র এই স্কিম টি প্রবীণ নাগরিক অর্থাৎ সিনিয়র সিটিজেন দের জন্য প্রযোজ্য । এই আকর্ষণীয় স্কিম টির নাম দেওয়া হয়েছে সিনিয়র সিটিজেন টার্ম ডিপোজিট স্কিম।
তাহলে এবার জেনে নেওয়া যাক এস বি (SBI) আই- য়ের সিনিয়র সিটিজেন টার্ম ডিপোজিট স্কিম - যাবতীয় বিষয় সম্পর্কে -:
১) এক্ষেত্রে কোনও প্রবীণ নাগরিক যদি স্টেট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট স্কিমের আওতায় ৭ থেকে ১০ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে অল্প দিনেই অপেক্ষাকৃত বেশি পরিমাণ সুদের বিনিময়ে টাকা ডবল করে নিতে পারেন সহজেই । এক্ষেত্রে প্রবীণ নাগরিকরা সিনিয়র সিটিজেন (SSDS) টার্ম ডিপোজিট স্কিমের আওতায় ০.৫০ শতাংশ সুদ বেশি পেয়ে থাকেন ।
২) কোনও প্রবীণ নাগরিক যদি তার ষাট বছর বয়সে এই স্কিমের আওতায় ১০ লক্ষ টাকা ১০ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে দশ বছর পর ওই ব্যক্তি পাবেন ২১ লক্ষ ২ হাজার ৩৪৯ টাকা । তাহলে ওই ব্যক্তি ১০ বছর পর ১১ লক্ষ ২ হাজার ৩৪৯ টাকা বেশি পেলেন ।
৩) এই স্কিমের আওতায় প্রবীণ নাগরিকদের ৭.৫ শতাংশ হারে সুদ প্রদান করে এস বি আই । অন্যদিকে অপেক্ষাকৃত কম বয়সী সাধারণ বিনিয়োগের ক্ষেত্রে এস বি আই -এর সুদের পরিমাণ এক শতাংশ কম অর্থাৎ ৬.৫ শতাংশ ।
এই ধরণের আকর্ষণীয় স্কিম সম্পর্কে আপডেট পেতে নজর রাখুন bongodhara.com - এ
written by - Somnath Pal .
Join Telegram Channel : Click Here
TAG - #SBI #DEPOSIT #SCHEME #FIXED DEPOSIT #SSDS #OFFER #STATE BANK OF INDIA #INTEREST

.jpg)