চাকরি তো করছেন, পার্ট টাইমে নিজের বাড়িতেই শুরু করুন এই ব্যবসা, ইনকাম হবে লাখ লাখ টাকা :Business Idea

আর্থিক মন্দার জেরে চাকরির বাজার বেশ করুন । তার ওপর দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকারের সংখ্যা । এই নিয়ে আপনি - আমি থেকে শুরু করে বেশ চিন্তিত রাজ্য কিংবা কেন্দ্র দুই সরকারই । এই অবস্থায় মাথাব্যথার কারণ একটাই, কিভাবে সামাল দেওয়া যায় লাগামহীন বেকারত্ব । অগত্যা বেকারত্ব দূরীকরণে চলছে দেশ তথা রাজ্যের একাধিক সংস্থায় অল্প বিস্তর নিয়োগ প্রক্রিয়া । পাশাপাশি দেশের বেসরকারি প্রতিষ্ঠান গুলিতেও নিয়োগ চলছে ধীর গতিতে ।  কিন্তু তাতেও  মোটের ওপর অবস্থা খুব একটা সমীচীন নয় । অযথা ছোটখাটো চাকরির বাজারে চলছে অসম প্রতিযোগিতার আসর । কিন্তু ছোট খাটো কিংবা চুক্তি ভিত্তিক চাকরির বেতনে বর্তমান অগ্নিমুল্যের বাজারে সংসার চালানোই দায় । 



ফলে চাকরির পাশাপাশি যেমন অনেক মানুষই পার্ট টাইম ব্যবসার দিকে ঝুঁকছেন তেমনি চাকরি না পেয়ে বেশির ভাগ বেকার যুবক - যুবতীরাই ছোটখাটো ব্যবসাকেই জীবন জীবিকার একমাত্র সম্বল হিসাবে বেছে নিচ্ছেন । কিন্তু ব্যবসা করলে তো প্রথমেই দরকার উপযুক্ত পরি কাঠামো । তেমনি দরকার পর্যাপ্ত মূলধন তার সঙ্গে মানসিক দৃঢ়তা আর পরিশ্রম । তবেই আপনি হতে পারেন একজন আদর্শ উদ্যোগ পতি । তাই আপনি যদি ছোটখাটো অর্থাৎ অপেক্ষাকৃত কম বেতনের চাকরি করছেন , তাহলে আজ আমরা আপনাকে এমন একটি পার্ট টাইম ব্যবসার আইডিয়া বা ধারণা দেবো যা থেকে প্রতি ক্ষেপে আপনি বেশ মোটা টাকা ইনকাম করে নিতে পারেন খুব সহজেই । 


এই ব্যবসাটি শুরু করার ক্ষেত্রে আপনার প্রথম অবস্থায় পুঁজি অর্থাৎ মূলধন হিসাবে লাগবে মাত্র ৩০ থেকে ৪০ হাজার টাকা । এবার আপনার বাড়িতে যদি একটি ছোট জলাশয় বা পুকুর থাকে কিংবা নিজের জমি থাকে তাহলে সেখানে একটি পুকুর খনন করে আপনি সেই জলাশয়ে অনায়াসে চাষ করতে পারেন মুক্তো (Pearl)। অর্থাৎ ঝিনুক থেকে মুক্তো উৎপাদন করে আপনি খুব সহজেই চাকরির পাশাপাশি মোটা টাকা সাইট ইনকাম করতে পারেন । 


 চলুন তাহলে জেনে নেওয়া যাক মুক্তো (Pearl Farming ) চাষের যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে - : 

১) এই চাষের জন্য অবশ্যই একটি জলাশয় বা পুকুরের প্রয়োজন । যদি নিজের কোনও সংস্থান না থাকে তাহলে পুকুর লিজ নিয়ে চাষ করতে পারেন । পাশাপাশি  একইসঙ্গে সরকারের কাছ থেকে ভর্তুকিও নেওয়া যেতে পারে।  


২ ) মুক্তো চাষের জন্য প্রথমেই পুঁজি হিসাবে অর্থাৎ ৫০০ ঝিনুক তৈরি করতে আপনার খরচ হবে ৩০ থেকে ৪০ হাজার টাকা । 


৩) এক একর পুকুরে ২৫ হাজার ঝিনুকের উপযুক্ত পরিবেশ তৈরি করতে আপনার খরচ হবে ৪ লক্ষ টাকা । 


৪)  সঠিক ভাবে পুকুরে ঝিনুক থেকে মুক্তো চাষ করতে অবশ্যই আপনাকে উপযুক্ত প্রশিক্ষণ নিতে হবে । এ বিষয়ে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে এর প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা রয়েছে। মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদ এবং মুম্বইতে মুক্তো চাষের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রয়েছে ।


৫) এই ব্যবসায় খুব কম খরচে লক্ষ লক্ষ টাকা ইনকামের সহজ উপায় রয়েছে । এই ব্যবসায় সরকারি তরফে ৫০ শতাংশ ভর্তুকি দেওয়ার ব্যবস্থা পর্যন্ত রয়েছে । একটি ঝিনুক থেকে দুটি মুক্তো পাওয়া যায় । এবং মাত্র এক পিস মুক্তোর বর্তমান বাজার মূল্য ১২০ টাকা । এক একর পুকুরে ২৫ হাজার ঝিনুক  থেকে অর্ধেক অর্থাৎ মাত্র ৫০শতাংশ ঝিনুক বিক্রি করেই আপনি এককালীন ৩০ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন । 


ঝিনুক কী ভাবে তৈরি করবেন ? 

মুক্তো চাষ করতে হলে প্রথমে একটি  ঝিনুককে ১০ থেকে ১৫ দিন জলে বেঁধে রেখে দেওয়া হয় । এরফলে জীবন্ত ঝিনুক গুলি  তাদের নিজস্ব পরিবেশ তৈরি করতে পারে। এরপর ঝিনুক গুলি একে একে তুলে নিয়ে অস্ত্রোপচার করে ঝিনুকের ভিতর একটি করে কণা বা ছাঁচ ঢোকানো হয় । এই ছাঁচে প্রলেপ দেওয়ার পরে, ঝিনুকের স্তর তৈরি করা হয় । কিছুদিনের মধ্যেই ওই স্তর টি মুক্তোতে রূপান্তরিত হয় । এভাবেই একটি ঝিনুকের মধ্যে কৃত্তিম উপায়ে বা চাষ যুক্ত মুক্তো তৈরি করা হয় 


তাহলে আর দেরি না করে এখনই অল্প পুঁজিতে নিজের  অথবা লিজ পুকুর পাশাপাশি সরকারি ভর্তুকি নিয়ে শুরু করুন পার্ট টাইম মুক্তো চাষের কারবার । আর প্রতি ক্ষেপে কামিয়ে নিন লক্ষ লক্ষ টাকা । 


written by - Somnath Pal .

Join Telegram Channel : Click Here


TAG - #PEARL # FARMING #SELF EMPLOYMENT TIPS # NEW IDEA #BUSINESS #PART TIME JOB