কেন্দ্রে শুধু মাধ্যমিক পাশে গ্রুপ ডি ও সি পদে প্রচুর কর্মী নিয়োগ, রইল বিস্তারিত -Central Govt job

আপনি কি মাধ্যমিক পাশ। তাহলে আর দেরি করবেন না।  কারণ এবার মাধ্যমিক পাশে কয়েকশো জওয়ান (RECRUIT)নিয়োগ হতে চলছে ভারতীয় সেনাবাহিনীতে। সম্প্রতি এই মর্মে  বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভারত সরকারের প্রতিরক্ষা (DEFENCE MINISTRY)মন্ত্রকের অধীনে থাকা সেনাবাহিনীর (INDIAN ARMY) নির্দিষ্ট শাখা মারফৎ ।  এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন  দেশের যে  কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা । চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে ভারতীয় সেনাবাহিনীর উত্তর এবং দক্ষিণ (NORTHERN & SOUTHERN) কম্যান্ড ব্যাটেলিয়নে । তাই অযথা সময় বিলম্ব না করে যোগ্য প্রার্থীদের তড়িঘড়ি আবেদনের পরামর্শ দেওয়া হয়েছে  প্রকাশিত বিজ্ঞপ্তিতে। এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। 



প্রথমেই শূন্য পদ ---

ভারতীয় সেনাবাহিনী মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বেশ কয়েক টি বিভাগে কয়েকশো শূন্য পদ পূরণের জন্য চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে । মূলত যে যে বিভাগের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে সেগুলি হল , 

কুক (COOK) 

সিভিলিয়ান ক্যাটারিং (CIVILIAN CATERING)

লোয়ার ডিভিশন ক্লার্ক (LOWER DIVISION CLERK)

লেবার (LABOUR)

টিন স্মিথ (TIN SMITH)

বারবার (BARBAR)

চৌকিদার (CHOWKIDAR)

মোটর ড্রাইভার (MOTOR DRIVER)

ক্লিনার (CLEANER)

যানবাহন মেকানিক (MOTOR VEHICLE MECHANIC)

পেইন্টার (PAINTER)

কারপেন্টার (CARPENTER )

ফায়ার ম্যান (FIRE MAN)

ফায়ার ইঞ্জিন ড্রাইভার (FIRE ENGINE DRIVER)


শূন্য পদের সংখ্যা - 

উল্লেখিত বিভাগ গুলিতে মোট শূন্য পদের সংখ্যা ২৩৬ টি । সংশ্লিষ্ট শূয় পদের মধ্যে ১৪ টি তপশিলি জাতী , ৪৯ টি তপশিলি উপজাতি ১০১ টি পদ ওবিসি এবং ২৪ টি পদ অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে । 


আবেদন পদ্ধতি ---

১। সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অফলাইনেই আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।

২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। 

৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে (www.persmin.nic.in/dopt.asp) গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্মের অনুকরণে টাইপ করে আবেদন পত্র তৈরি করে নিতে হবে । 

৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে। 

৫। আবেদন ফর্মে 

প্রার্থীর নাম---------------- 

বাবার নাম---------------- 

স্থায়ী বাসস্থানের ঠিকানা------------- 

বয়স---------------------

শিক্ষাগত যোগ্যতা--------------------- 

প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা ----------------

নিজের ইমেল আইডি-------------------- 

ফোন নম্বর উল্লেখ করতে হবে---------------- 

৬।  আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নির্দিষ্ট স্থানে সেঁটে দিতে হবে। 

৭। সব শেষে আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় নিজের সই( SIGNATURE)  করে আবেদন পত্রটি খাম বন্দি করে পোস্ট অফিস বা ডাক বিভাগ মারফৎ সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। 

আবেদন পত্রের খামের ওপর কোন পদের জন্য আবেদন করা হচ্ছে তা উল্লেখ করতে হবে(Application for the post of-------) 

৮। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।


 আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস পাঠাতে হবে---

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি  

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান ইত্যাদি 

 

নিয়োগ পদ্ধতি ---

নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষা কবে , কোথায় , কখন অনুষ্ঠিত হবে তা সংশ্লিষ্ট দফতর মারফৎ নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় সফল এবং যোগ্য প্রার্থীদের পরবর্তী ধাপে ডেকে নেওয়া হবে যোগ্যতা যাচাই, ইন্টারভিউ -এর  জন্য। এরপর হবে  জমা দেওয়া যাবতীয় নথি ভেরিফিকেশন। তারপর হবে আবেদনকারী প্রার্থীর শারীরিক ও দৈহিক পরিমাপের পরীক্ষা। সবশেষে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র।


শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা - 

সংশ্লিষ্ট যাবতীয় পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি উপযুক্ত ট্রেডে যোগ্যতা সম্পন্ন হতে হবে । এছাড়াও নির্দিষ্ট বিষয় গুলিতে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । তবে লোয়ার ডিভিশন পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে । সঙ্গে ইংরাজি ভাশায় টাইপিং -এ মিনিটে ৩৫ টি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে । 


বয়স সীমা - 

উল্লেখিত পদগুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে । শুধুমাত্র মোটর ড্রাইভার ' পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়সের ঊর্ধ্ব সীমা ১৮ থেকে ২৭ বছর পর্যন্ত । তবে যাবতীয় বিভাগ এবং পদে আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী ছাড় দেওয়া হয়েছে । 


মাসিক বেতন - 

উল্লেখিত পদ গুলিতে নিযুক্ত জওয়ান কে কেন্দ্র সরকারের বেতন কাঠামো অনুযায়ী ভারতীয় সেনা বাহিনীর তরফ থেকে প্রতি মাসে নুন্য তম ১৯,৯০০ টাকা বেতন দেওয়া হবে । শুধুমাত্র ' কারপেন্টার ' এবং ' ফায়ার ইঞ্জিন ড্রাইভার ' পদের ক্ষেত্রে প্রতিমাসে নুন্যতম বেতনের পরিমাণ ১৮,০০০ এবং ২১,৭০০ টাকা । তবে যাবতীয় পদে নিযুক্ত জওয়ানদের প্রতিমাসে বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা এবং অন্যান্য সরকারি সুবিধা প্রদান করা হবে যথাযোগ্য নিয়মানুসারে । 


উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানাতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে। 


আবেদন পত্র পাঠানোর ঠিকানা- 

এক্ষেত্রে উত্তর এবং দক্ষিণ বিভাগের জন্য আলাদা আলাদা ঠিকানায় আবেদন পত্র পাঠাতে হবে । 


The Presiding Officer, Civilian Direct Recruitment Board, CHQ, ASC Centre  (South) – 2 ATC, Agram Post, Bangalore - 07


The Presiding Officer, Civilian Direct Recruitment Board, CHQ, ASC Centre (North) – 1 ATC, Agram Post, Bangalore - 07


চট জলদি চাকরির খবরের আপডেট পেতে সর্বদা- সর্বত্র নজর রাখুন Bongodhara. com - এ 


written by - Somnath Pal . 

Official Notice : Download


Join Telegram Channel : Click Here

TAG-  #JOB NEWS #GOVT JOB #RECRUITMENT #ARMY JOB