অষ্টম পাশে রাজ্যের জেলায় জেলায় সরকারি চাকরির সুযোগ, নিয়োগ বন দপ্তরে -Government Of West Bengal Job

কলকাতা - 'বনের পশুরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে' কিন্তু বনের বাঘ - সিংহ কিংবা দাঁতাল হাতি যদি লোকালয়ে চলে আসে তাহলে আর রক্ষে নেই। সাম্প্রতিক সময়ে এমন ঘটনার সাক্ষী এ রাজ্যের বহু এলাকা । বিশেষ করে জঙ্গল মহল এলাকায় এ ঘটনা একেবারে নিত্য দিনের ঘটনা । অগত্যা বনের হিংস্র পশুর আক্রমণে বে- ঘোরে প্রান যাচ্ছে নিরীহ মানুষের । বর্তমান সময়ে এই বিষয় টি রাজ্য সরকারের কাছে বেশ মাথা ব্যাথার কারণ । এই সমস্যা দূরীকরণে বেশ কয়েক বছর আগে থেকেই রাজ্য সরকারের উদ্যোগে চলছে বন্য প্রান সংরক্ষনের পাশাপাশি হিংস্র বন্য প্রাণীদের হাত থেকে নিরীহ মানুষ কে রক্ষা করার ঐকান্তিক প্রচেষ্টা । সঙ্গত কারণে কর্মী নিয়োগ চলছে পুরোমাত্রায় ।  Government Of West Bengal Job Recruitment 



এবার সেই লক্ষ্যেই রাজ্যের একাধিক জেলায় নিয়োগ হতে চলেছে 'বন সহায়ক' । সম্প্রতি মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে বন (FOREST DEPARTMENT) দফতরে রাজ্যের সর্বত্র নিয়োগ করা হবে বন কর্মী । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ রুপে চুক্তি ভিত্তিক হলেও নিযুক্ত কর্মী প্রতিমাসে সংশ্লিষ্ট দফতর মারফৎ পাবেন আকর্ষণীয় বেতন । রাজ্যের যে কোনও জেলার যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । তবে এক্ষেত্রে আবেদনকারীকে  সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে । শুধুমাত্র ক্লাস এইট অর্থাৎ অষ্টম শ্রেণি উত্তীর্ণ হলেই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । তাহলে আসুন চটপট চোখ বুলিয়ে নেওয়া যাক বিস্তারিত প্রতিবেদনে । 


আবেদন পদ্ধতি - 

সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে আবেদন কারীকে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে । এক্ষেত্রে আবেদনকারীকে নিজের একটি বায়োডাটা (BIO-DATA) বা জীবনীপঞ্জি তৈরি করে নিতে হবে । এরপর ওই বায়োডাটার সঙ্গে আবেদনকারীকে তার সকল ডকুমেন্টস সহযোগে আবেদন পত্রটি সংশ্লিষ্ট জেলার বন আধিকারিকের অফিসে পাঠাতে হবে । এক্ষেত্রে আবেদনকারীকে আবেদন পত্রে নিজের পাসপোর্ট ছবি যেমন সাঁটিয়ে দিতে হবে তেমনি আবেদন পত্রে নিজের সই করে দিতে হবে । তৎসহ সকল ডকুমেন্টস গুলি সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে । 


শূন্য পদ - 

এক্ষেত্রে রাজ্য বন দফতর মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের প্রায় সব জেলার জন্য বন কর্মী নিয়োগ করা হবে । সংশ্লিষ্ট শূন্য পদ গুলি পূরণের জন্য চাকরি প্রার্থীদের নিকট আবীদন পত্র চাওয়া হয়েছে । 


পদের নাম - বন সহায়ক ' (BANA SAHAYAK) 

 

শিক্ষাগত যোগ্যতা - 

এ ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেনি পাশ হতে হবে । এ ছাড়াও আবেদনকারী প্রার্থীকে বাংলা ভাষায় দক্ষ হতে হবে । পাশাপাশি ইংরাজি -হিন্দি ভাষায় দক্ষতা থাকলে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে । 


বয়স সীমা - 

সংশ্লিষ্ট পদে আবেদনের ক্ষেত্রে আবেদন কারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে । 


মাসিক বেতন - 

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য বন দফতর মারফৎ প্রতিমাসে ১০,০০০ টাকা বেতন দেওয়া হবে । 


তবে উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে । অর্থাৎ আবেদনকারী যে জেলার বাসিন্দা তাঁকে সেই জেলার বন কর্মী পদে  আবেদন করতে হবে । পাশাপাশি আবেদন কারী প্রার্থীকে অবশ্যই এ রাজ্যের বাসিন্দা হতে হবে । 


নিয়োগ পদ্ধতি - 

সংশ্লিষ্ট পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ দিতে হবে । এরপর সফল এবং যোগ্য প্রার্থীদের ডেকে নেওউয়া হবে শারীরিক ফিট নেস টেস্টের জন্য । সব শেষে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ রুপে চক্তি ভিত্তিক । 


সংশ্লিষ্ট পদ নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের অতি দ্রুত আবেদন করতে বলা হয়েছে । 


চাকরি কিংবা সরকারি প্রকল্প , চটপট আপডেট পেতে নজর রাখুন - bongodhara.com 

written by - Somnath Pal . 


Official Notice : Download 


Join Telegram Channel : Click Here

TAG - #FOREST #BANA SAHAYAK #JOB NEWS #WB JOB #GOVT JOB #VACANCY