সরকারি কিংবা সরকারি প্রকল্প অথবা বেসরকারি, চুক্তি(contractual) কিংবা স্থায়ী, বেহাল চাকরির বাজারে চাকরি একটা হলেই হল। এই অবস্থায় যে কোনও নিয়োগের(recruitment) খবর যে বেকার কর্ম প্রার্থীদের কাছে বেশ আনন্দের তা বলাই বাহুল্য। ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। মাসে মোটা অঙ্কের বেতন দিয়ে জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে (National Health Mission) কর্মী নিয়োগ করবে রাজ্য। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য স্বাস্থ্য ও পরিবার (health & family welfare) কল্যানের অধীনে সংশ্লিষ্ট জেলা মারফৎ। তবে এই প্রকল্পের ক্ষেত্রে যে কর্মী নিয়োগ করা হবে তা জেলাভিত্তিক। প্রকল্পের আওতায় নিযুক্ত কর্মীকে জাতীয় স্বাস্থ্য(NHM) মিশনের নিয়ম মেনে এবং রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের তত্বাবধানে কাজ করতে হবে সংশ্লিষ্ট জেলায়। নিচের বিস্তারিত প্রতিবেদন টি পড়ে নিন দ্রুত আবেদন সেরে ফেলুন ।
নিয়োগ সম্পর্কিত প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- DH&FWS/APD/2023-24/No.160 Dated -19/05/2023
প্রথমেই শূন্য পদের বিবরণ -
রাজ্য স্বাস্থ্য দফতর এবং সংশ্লিষ্ট জেলা মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে একাধিক পদে শূন্য পদ পূরণের জন্য চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে , সংশ্লিষ্ট পদ গুলি হল ,
১) পদের নাম- “মেডিক্যাল অফিসার”(MEDICAL OFFICER)
শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি
বয়স-
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ৬০ হাজার টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা-
প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি থাকতে হবে। এছাড়াও আবেদনকারী প্রার্থীর ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল থেকে প্রসঙ্গিক বিষয়ে রেজিস্ট্রেশন থাকতে হবে ।
২) পদের নাম- 'মেডিসিন স্পেশালিষ্ট' (Medicine Specialist)
শূন্য পদ - উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি ।
বেতন-
নিযুক্ত চিকিৎসক কে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ ৩ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে । ( তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর)
বয়স সীমা -
এক্ষেত্রে আবেদনকারি প্রার্থীর বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে
শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে । তৎসহ আবেদনকারী প্রার্থীর ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল থেকে প্রসঙ্গিক বিষয়ে রেজিস্ট্রেশন থাকতে হবে ।
৩) পদের নাম- 'স্পেশালিষ্ট জি অ্যান্ড ও'( Specialist Gynaecology)
শূন্য পদ - উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি
বেতন-
নিযুক্ত চিকিৎসককে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ ৩ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে । ( তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর)
বয়স সীমা -
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে
শিক্ষাগত যোগ্যতা-
এক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে । তৎসহ আবেদনকারী প্রার্থীর ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল থেকে প্রসঙ্গিক বিষয়ে রেজিস্ট্রেশন থাকতে হবে ।
৪) পদের নাম- পেডিয়াট্রিক স্পেশালিষ্ট' ( Pediatic Specialist )
শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি
বেতন-
নিযুক্ত চিকিৎসক কে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ ৩ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে । ( তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর)
বয়স সীমা -
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে
শিক্ষাগত যোগ্যতা-
এক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে । এছাড়াও আবেদনকারী প্রার্থীর ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল থেকে প্রসঙ্গিক বিষয়ে রেজিস্ট্রেশন থাকতে হবে ।
৫) পদের নাম- 'অপথালমোলজিস্ট স্পেশালিস্ট' ( Opthalmologist Specialist)
শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি
বেতন-
নিযুক্ত চিকিৎসক কে ৩ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে ( তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর)
বয়স সীমা -
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে
শিক্ষাগত যোগ্যতা-
এক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে । পাশাপাশি আবেদনকারী প্রার্থীর ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল থেকে প্রসঙ্গিক বিষয়ে রেজিস্ট্রেশন থাকতে হবে ।
আবেদন পদ্ধতি -
সংশ্লিষ্ট পদ গুলিতে নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থীকে আলাদা ভাবে আবেদন করতে হবে না । এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে প্রথমে অনলাইনে রাজ্য স্বাস্থ্য দফতর এবং সংশ্লিষ্ট জেলার নির্দিষ্ট ওয়েব সাইট -এ ঢুকে প্রার্থীকে তার নিজের নাম এবং ইমেল আই ডি দিয়ে লগ ইন করে আবেদন পত্রটি ডাউন লোড করে নিতে হবে । তারপর ওই আবেদনপত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য পূরণ করে আবেদন পত্রটি খাম বন্দি অবস্থায় ওই আবেদন পত্রের সঙ্গে সকল নথি পত্র অর্থাৎ ডকুমেন্টের প্রত্যয়িত নকল সহযোগে সরাসরি ইন্টার্ভিউ -য়ের দিন সংশ্লিষ্ট জেলার আধিকারিকের দফতরে জমা করতে হবে ।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা - Office of the Chief Medical Officer of Health , Alipurduar , Babupara, Maya Talkies Road, Ward No- 12, Pin - 736121 .
কাজের ধরণ-
এ ক্ষেত্রে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে রাজ্য স্বাস্থ্য (WB HEALTH ) দফতরের অধীনে জাতীয় স্বাস্থ্য মিশনের (NUHM) আওতায় কাজ করতে হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক ।
প্রার্থী নির্বাচন-
এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ - প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে সফল এবং যোগ্য প্রার্থীদের নথিপত্র পর্যবেক্ষণের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে । এ ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে সংশ্লিষ্ট কাজে। তবে নিয়োগের বিষয়ে যাবতীয় বিষয় নির্ভর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর ।
সরাসরি ইন্টারভিউয়ের স্থান ও সময় (Walk in Interview)-
Office of the Chief Medical Officer of Health , Alipurduar.
Date - 25/05/2023 Time - 10.30 am
প্রয়োজনীয় ডকুমেন্টস -
আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে নিম্ন লিখিত ডকুমেন্টস গুলি অবশ্যই সঙ্গে রাখতে হবে । যেমন ,
বয়সের প্রমানপত্র,
জাতীগত সংশাপত্র,
শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র ,
ভোটার কার্ড,
আঁধার কার্ড,
উল্লেখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র
কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতার প্রমান পত্র
পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ইত্যাদি ।
আবেদন ও নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন - www.wbhealth.gov.in অথবা www.alipurduar.gov.in
চাকরি কিংবা প্রকল্প চটপট আপডেট পেতে নজর রাখুন bongodhara.com - এ
written by - Somnath Pal .
Official Notice : Download
Join Telegram Channel : Click Here
TAG - #WB #HEALTH #RECRUITMENT #GOVT #JOB NEWS #NHM #NATIONAL HEALTH MISSION

.jpg)