রিজার্ভ ব্যাংকে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, রইল বিস্তারিত -RBI Recruitment 2022

নয়াদিল্লি - আজাদির অমৃত মহোৎসব বলে কথা । বিশেষ করে এ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুযোগ । দীর্ঘ দিন পর একগুচ্ছ আধিকারিক নিয়োগ হতে চলেছে রিজার্ভ (Reaserve Bank of India) ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় । সম্প্রতি এই মর্মে  বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মুখ্য কার্যালয় মারফৎ । এক্ষেত্রে এ রাজ্য ছাড়াও দেশের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । এমনকি দেশের বাইরের বিশেষ করে নেপাল- ভূটান এবং তিব্বতের যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থীরাও সংশ্লিষ্ট শূন্য পদে আবেদণের যোগ্য । এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে ভারত সরকারের অর্থ মন্ত্রকের নিয়মানুযায়ী প্রতি মাসে লাখ টাকার ওপর বেতন যেমন দেওয়া হবে তেমনি নিযুক্ত কর্মী পাবেন যাবতীয় সরকারি ভাতা এবং সুযোগ সুবিধা । গোটা নিয়োগ প্রক্রিয়ায় বিস্তারিত বিষয় জানতে নিচের প্রতিবেদন টি শেষ পর্যন্ত খুঁটিয়ে পড়ে নিন এখনই ।  



প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ - Advt. No. 3A/2023-24                                          Dated - 09/05/2023 

আবেদন পদ্ধতি - 

১। সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে প্রথমে অনলাইনেই (ONLINE) আবেদন করতে হবে। 

২। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নির্দিষ্ট ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।

৩। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে। 

৪। আবেদন ফর্মে প্রার্থীর নাম, স্থায়ী বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা, নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে। 

৫।  আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড (UPLOAD) করতে হবে।

৬। সব শেষে আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের সই( SIGNATURE)  স্ক্যান করে তা আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে । তার পর আবেদন পত্র টি সাবমিট করতে হবে । 


শূন্যপদ - 

রিজার্ভ ব্যাঙ্ক (RBI) অব ইন্ডিয়া মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট তিনটি পদের ক্ষেত্রে কয়েকশো শূন্য পদ পূরণের জন্য চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে । 


এক্ষেত্রে যে পদ গুলির জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে সেগুলি হল , 

১) অফিসার  গ্রেড-  বি -  জেনারেল ' ( OFFICER GRADE - B - GENERAL

শূন্য পদ - উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা ২২২ টি 

শিক্ষাগত যোগ্যতা - 

সংশ্লিষ্ট পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে যে কোনও শাখায় গ্র্যাজুয়েট অথবা টেকনিক্যাল অর্থাৎ কারিগরি  বিদ্যায় ডিগ্রী ধারী  হতে হবে । 


২) অফিসার গ্রেড- বি - ডি ই পি আর ' (OFFICER GRADE - B - DEPR)

শূন্য পদ - উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা ৩৮ টি 

শিক্ষাগত যোগ্যতা - 

সংশ্লিষ্ট পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে অর্থনীতি / অঙ্ক / ব্যবসায়িক বিষয়ে অর্থনীতি -র ওপর মাষ্টার ডিগ্রী অর্থাৎ স্নাতকোত্তর ডিগ্রী ধারী হতে হবে ।  


৩) অফিসার গ্রেড - বি - ডি এস আই এম ' (OFFICER GRADE - B - DSIM) 

শূন্য পদ - উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা ৩১ টি 

শিক্ষাগত যোগ্যতা - 

সংশ্লিষ্ট পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে অর্থনীতি / অঙ্ক /স্ট্যাটিস্টিক্স  বিষয়ে অর্থনীতি -র ওপর মাষ্টার ডিগ্রী অর্থাৎ স্নাতকোত্তর ডিগ্রী ধারী হতে হবে ।  


মাসিক বেতন - 

উল্লেখিত পদ গুলিতে নিযুক্ত কর্মীকে কেন্দ্র সরকারের বেতন কাঠামো অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া মারফৎ প্রতিমাসে ৫৫,২০০ থেকে ১ লক্ষ ১৬ হাজার ৯১৪ টাকা বেতন দেওয়া হবে । এছাড়াও নিযুক্ত আধিকারিকারা পাবেন যাবতীয় সরকারি ভাতা এবং সুযোগ সুবিধা । 


বয়স সীমা- 

সংশ্লিষ্ট যাবতীয় পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ০১-০৫-২০২৩ এর হিসাবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে । 


নিয়োগ পদ্ধতি -

এ ক্ষেত্রে  আবেদনকারী প্রার্থীকে প্রথমেই  ডেকে নেওয়া হবে  লিখিত  পরীক্ষার জন্য  । এরপর সফল ও যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য । তারপর প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা - দক্ষতা যাচাই এবং  শিক্ষাগত যোগ্যতার ওপর মুল্যয়নের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় তরফে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে । 


আবেদন পত্র পূরণের সময় যে ডকুমেন্টস বা নথি গুলি সঙ্গে রাখতে হবে সেগুলি হল-

১. ভোটার ও আঁধার কার্ড  

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র 

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র 

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্র

৬. পাসপোর্ট সাইজের ছবি,  ইত্যাদি । 


আবেদন ফী - 

সংশ্লিষ্ট যাবতীয় পদে আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত আসনের প্রার্থীদের ১০০ টাকা সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ৮৫০টাকা আবেদন ফী জমা করতে হবে সংশ্লিষ্ট সংস্থার নামে । এক্ষেত্রে আবেদন ফী -এর টাকা অনলাইনে জমা করতে হবে ।


আবেদনের শেষ তারিখ - 09/06/2023 

আবেদন ও নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন  www.rbi.org.in


আমরাই দেবো সঠিক খবর, চাকরির খবরের আপডেট পেতে নজর রাখুন Bongodhara.com - এ 


written by - Somnath Pal. 

Join Telegram Channel : Click Here

TAG- #JOB NEWS #GOVT JOB #RECRUITMENT #RBI #RESERVE BANK OF INDIA #VACANCY