SBI Bank এ প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, রইল বিস্তারিত -Bank Job Recruitment

এবার গোটা দেশ জুড়ে বেশ কয়েক টি পদে স্পেশালিষ্ট অফিসার বা আধিকারিক নিচ্ছে স্টেট ব্যাঙ্ক  (SBI)অব ইন্ডিয়া। সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ব্যাঙ্কের মুখ্য আঞ্চলিক শাখার তরফ থেকে। প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে  কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা । তবে একটি পদের জন্যই প্রার্থীদের আবেদন করতে হবে । এমনকি আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে । এক্ষেত্রে  চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিযুক্ত করা হবে  স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার একাধিক শাখায়।  আবেদন সহ নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে চটপট চোখ বুলিয়া নিন নিচের প্রতিবেদন টিতে । 



প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে--- 

সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে।  এক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে স্টেট(SBI) ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ওয়েব সাইটে (www.sbi.co.in) অথবা (www.bank.sbi/careers ) গিয়ে প্রথমে আবেদন পত্র ডাউন লোড করতে হবে। তারপর ওই আবেদন পত্রে আবেদনকারী প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে । সবশেষে নিজের সই এবং ছবি আপলোড করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে ।  


এবার আসি শূন্যপদ সম্পর্কে---

এক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (SBI) বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে কয়েকশো শূন্যপদ পূরণের জন্য চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে । এক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা ২৭১ টি।  যে যে বিভাগে অর্থাৎ গুরুত্বপূর্ণ পদের ক্ষেত্রে শূন্যপদ পূরণের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে সেগুলি হল , 

১)  ম্যানেজার ( MANAGER)

২) ডেপুটি ম্যানেজার (DEPUTY MANAGER) 

৩) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ( ASSISTANT MANAGER) 

এ ছাড়াও রয়েছে আরও বেশ কয়েকটি  গুরুত্বপূর্ণ পদ । 


বয়স সীমা - 

সংশ্লিষ্ট যাবতীয় পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।  


শিক্ষাগত যোগ্যতা- 

আবেদনকারীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে  বি সি এ /বিটেক / এম টেক  ডিগ্রীধারী হতে হবে । তৎসহ  ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি / সফটওয়্যার ইঞ্জিনিয়ার / কম্পিউটার সায়েন্স /  অথবা ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে অভিজ্ঞ দক্ষ এবং স্নাতক ডিগ্রী থাকতে হবে । প্রাসঙ্গিক কাজের ওপর অভিজ্ঞতা থাকতে হবে । 


প্রয়োজনীয় ডকুমেন্টস - 

আবেদন সহ গোটা নিয়োগ প্রক্রিয়ার শেষ পর্যন্ত আবেদনকারী প্রার্থীকে নিম্ন লিখিত ডকুমেন্টস গুলি অবশ্যই সঙ্গে রাখতে হবে । 

১. ভোটার ও আঁধার কার্ড 

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র 

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র 

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান, 

৬. পাসপোর্ট সাইজের রঙিন ছবি , ইত্যাদি ।


নিয়োগ পদ্ধতি - 

উল্লেখিত পদে নিয়োগের ক্ষেত্রে প্রথমে প্রার্থীর যোগ্যতা অনুযায়ী আবেদন পত্র বাছাইয়ের পর আবেদনকারী প্রার্থীদের ডেকে নেওয়া হবে অনলাইন পরীক্ষার জন্য । তারপর যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টার্ভিউ এবং পারসোনালিটি টেস্টের জন্য । সব শেষে আবেদনকারীর জমা করা নথি পত্রের ভেরি ফিকেশন করে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে । এরপর সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে স্টেট (SBI )ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে । তবে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা নেওয়া হবে আগামী জুন মাসের মধ্যে । 


আরও বিস্তারিত জানতে ক্লিক করুন (www.bank.sbi/careers) অথবা (www.sbi.co.in) -এ  


সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন জানানোর শেষ তারিখ 19/05/2023 


চট জলদি চাকরির খবর পেতে নজর রাখুন Bongodhara.com 

Join Telegram Channel : Click Here

TAG- JOB NEWS# GOVT JOB# RECRUITMENT# BANK JOB #SBI #STATE BANK OF INDIA