রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুসংবাদ! মূখ্যমন্ত্রীর ঘোষনায় কর্মী মহলে খুশির হাওয়া -WB Govt Employees

কলকাতা -  এ যেন নাকের বদলে নরুন । রাজ্য সরকারি কর্মীরা যখন তাদের ন্যায্য পাওনা DA-য়ের দাবিতে অনড় ঠিক সেই সময় কখনও বাড়তি ছুটির পাশাপাশি নয়া ললিপপ নিয়ে হাজির সরকার । রাজনৈতিক পর্যবেক্ষক দের মত অবশ্য এমনটাই । তবে সরকারি এই সিদ্ধান্তের বিষয়ে অবশ্য রাজ্য সরকারি কর্মীদের কোনও প্রতিক্রিয়া মেলেনি । ঘটনার সূত্রপাত রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণার পর । রাজ্যের একাধিক দফতরে আগামী কয়েক মাসের মধ্যে প্রায় ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগের বিষয়ে গতকালই নবান্ন থেকে ঘোষণা করেন  মুখ্যমন্ত্রী স্বয়ং । এই ঘোষণার ২৪ ঘণ্টা পার না হতেই  কর্মরত রাজ্য সরকারি কর্মীদের প্রোমোশন অর্থাৎ পদোন্নতি নিয়ে এবার পজিটিভ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই । 



বুধবার রাজ্য সরকারি কর্মী ইউনিয়নের একাধিক সংগঠনের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী । ওই বৈঠকের মাঝেই  সরকারি কর্মীদের পদোন্নতি সম্পর্কে বিরাট আশ্বাস দেন মুখ্যমন্ত্রী । এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলচনার টেবিলে অংশ নেন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস অর্থাৎ ডব্লিউবিসিএস অফিসার সংগঠনের সংগঠনের প্রতিনিধি সহ একাধিক সরকারি কর্মচারীদের সংগঠনের প্রতিনিধিরা । 


সরকারি সুত্রে পাওয়া তথ্য অনুসারে , এদিনের বৈঠকে আলোচনার উঠে আসে সরকারি কর্মীদের দ্রুত এবং তরান্বিত পদোন্নতির বিষয়টি । এ বিষয়ে নবান্ন সুত্রে খবর , ইতিমধ্যেই সরকারি কর্মীদের পদোন্নতির সুযোগ বাড়ানোর জন্য সেকশন অফিসার থেকে শুরু করে অ্যাডিশনাল সেক্রেটারির মতো পদের সংখ্যা যেমন বাড়ানো  হচ্ছে । তেমনি সরকারি কর্মীদের পদোন্নতির বিষয়ে ক্যাস (CAS) পদ্ধতির সরলীকরণ করা হচ্ছে । 


যেমন কোনও সরকারি কর্মী  কাজে যোগ দেওয়ার পর ৮, ১৬ ও ২৫ বছর পর প্রমোশন অর্থাৎ পদোন্নতি না হলেও ক্যাস -এর সুবিধা পেতেন । এবার সেই নিয়মে সরলীকরণ করতে চলেছে রাজ্য সরকার। এবার থেকে নিযুক্ত হয়া বা কাজে যোগ দেওয়ার ৮, ১৫ ও ২৪ বছরের মাথায় এই সুবিধা পুরোমাত্রায় পাবেন সরকারি কর্মচারীরা। তবে চাকরি জীবনে শুধুমাত্র পদোন্নতিই নয় , স্বাস্থ্য বিমা অর্থাৎ হেলথ স্কিম - র   ক্ষেত্রেও এবার বিরাট সুবিধা পেতে চলেছেন সরকারি কর্মীরা । 


যেমন , যে সকল সরকারি কর্মীরা সরকারি স্বাস্থ্য বিমা অর্থাৎ হেলথ স্কিমের আওতায় ছিলেন তাদের বয়সের উর্ধ সীমা যেমন বাড়ানো হল ।  তেমনি ক্যাশলেস চিকিৎসায়  ১.৫ লক্ষ টাকার বদলে এবার বাড়তি ৫০ হাজার অর্থাৎ  ২ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা পাবেন সরকারি কর্মীরা । 


তবে এখানেই শেষ নয়, আরও আছে । মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এবার থেকে রাজ্যের এম এস কে এবং এস এস কে শিক্ষকদের পাওনার ঝুলিও বেশ পূর্ণ হতে চলেছে । সব কিছু ঠিকঠাক থাকলে এবার থেকে বছর  শেষে  বাড়তি ৩ শতাংশ ইনক্রিমেন্ট পাবেন তাঁরা । আবার অবসর নেওয়ার  সময়ে সরকারের ঘর থেকে এক কালীন ৩ লক্ষ টাকা পাবেন রাজ্যের সকল  এম এস কে এবং এস এস কে শিক্ষকরা । 


কিন্তু আশ্চর্যের বিষয় একটাই এদিনের বৈঠকে দেখা মেলেনি DA  নিয়ে আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মী ইউনিয়নের কোনও প্রতিনিধিকে । পাশাপাশি এত কিছুর পর রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত একটাই , মুলত সরকারি কর্মী দের ডি এ -য়ের আন্দোলন ও ক্ষোভ কে প্রশমিত করতেই এই পদোন্নতির রাস্তা সরলীকরণের ব্যবস্থা নিচ্ছে সরকার । তবে  এই বিষয়ে সরকারি কর্মীরা কি প্রতিক্রিয়া দেখায় তার উত্তর মিলবে আগামীতে । 


 চাকরি কিংবা সরকারি প্রকল্প চটপট আপডেট পেতে নজর রাখুন bongodhara.com- এ


written by - Somnath Pal. 

Join Telegram Channel : Click Here

TAG - #WB #GOVT #MAMATA BANERJEE #PROMOTION #EMPLOYEE #CAS #HEALTH SCHEME