8,600 শূন্যপদে ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করুন এক্ষুনি -Bank Job Recruitment

বিগত কয়েক বছরের আর্থিক খরা কাটিয়ে চলতি বছরের শুরু থেকে সরকারী চাকরির বাজারের চাহিদা বাড়ছে দিনের পর দিন। তাও যদি হয় ব্যাংকে । তাহলে তো আর কথায় নেই ।  বাজারের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে  রাজ্য কিংবা দেশের একাধিক সরকারী সংস্থা পরপর চাকরির বিজ্ঞাপন বাজারে নিয়ে আসছে চাকরি প্রার্থীদের জন্য। এবার ব্যাঙ্কে (BANK JOB)চাকরি করার সুবর্ণ সুযোগ। উত্তর থেকে দক্ষিণ কিংবা পূর্ব থেকে পশ্চিম , এবার দেশের   প্রায় প্রতিটি রাজ্যের প্রান্তিক বা গ্রামীণ এলাকায় ব্যাঙ্কিং পরিসেবা পৌঁছে দিতে বিরাট রুরাল ব্যাংকিং সেক্টরে বিরাট সংখ্যক কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার । এক্ষেত্রে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার অধীনে প্রতিটি রাজ্যের গ্রামীণ ব্যাংক গুলিতে আধিকারিক সহ একাধিক কর্মী নিয়োগ হতে চলেছে । এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কয়েক হাজার শূন্য পদ পূরণের লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে । এই মর্মে গত কয়েকদিন আগেই সংশ্লিষ্ট সংস্থা মারফৎ কর্মী নয়গের বিজ্ঞপ্তি প্রাওকাশ হয়েছে । এক্ষেত্রে দেশ তথা দেশের বাইরের  যেকোনো প্রান্তের যোগ্যতা সম্পন্ন এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন ।  তাহলে আসুন চটপট জেনে নিন আবেদন সহ নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় খুঁটিনাটি বিষয় । 



প্রথমেই জেনে নেওয়া যাক শূন্য পদ সম্পর্কে - 

 প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে রিজার্ভ ব্যাংক ইন্ডিয়ার তত্বা বধানে দেশের প্রায় প্রতিটি রাজ্যের গ্রামীণ ব্যাঙ্ক গুলিতে 8,612 শূন্য পদ পূরণের জন্য চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে । মুলত যে যে পদ গুলির জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে সেগুলি হল 


১) সিনিওর ম্যানেজর 

২) ম্যানেজর 

৩) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজর 

৪) অফিস অ্যাসিস্ট্যান্ট 


শিক্ষাগত যোগ্যতা - 

১) সিনিওর ম্যানেজার ' (Senior Manager)  পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে যে কোনও স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে ফাইনান্স / মার্কেটিং / হর্টিকালচার / এগ্রিকালচার / ফরেস্টি / অ্যানিম্যাল হাসবেন্ডারি / ভের্টেনারি সায়েন্স / এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং / পিসিকালচার / ইনফরমেশন এন্ড টেকনোলজি / আইন / অর্থনীতি হিসাব শাস্ত্র অথবা ম্যানেজমেন্ট বিষয়ে  গ্র্যাজুয়েট বা স্নাতক হতে হবে । এছাড়াও প্রাসঙ্গিক অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 


বয়স সীমা  - উক্ত পদে বেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে । 


২) ম্যানেজর ' (Manager) পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে যে কোনও স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে  ফাইনান্স / মার্কেটিং / হর্টিকালচার / এগ্রিকালচার / ফরেস্টি / অ্যানিম্যাল হাসবেন্ডারি / ভের্টেনারি সায়েন্স / এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং / পিসিকালচার / ইনফরমেশন এন্ড টেকনোলজি / আইন / অর্থনীতি হিসাব শাস্ত্র অথবা ম্যানেজমেন্ট বিষয়ে  গ্র্যাজুয়েট বা স্নাতক হতে হবে ।


তবে ম্যানেজর পদের ক্ষেত্রে শুধুমাত্র স্পেশালিস্ট অফিসার '  বিভাগের জন্য আবেদনকারী প্রার্থীকে ইলেকট্রনিক্স / কমিউনিকেশন / কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন এন্ড টেকনোলজি বিষয়ে  ডিগ্রী ধারি হতে হবে ।  


বয়স সীমা - এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে । 


৩) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজর ' ( Assistant Manager)  যে কোনও স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে  ফাইনান্স / মার্কেটিং / হর্টিকালচার / এগ্রিকালচার / ফরেস্টি / অ্যানিম্যাল হাসবেন্ডারি / ভের্টেনারি সায়েন্স / এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং / পিসিকালচার / ইনফরমেশন এন্ড টেকনোলজি / আইন / অর্থনীতি হিসাব শাস্ত্র অথবা ম্যানেজমেন্ট বিষয়ে  গ্র্যাজুয়েট বা স্নাতক হতে হবে ।  ফাইনান্স / মার্কেটিং / হর্টিকালচার / এগ্রিকালচার / ফরেস্টি / অ্যানিম্যাল হাসবেন্ডারি / ভের্টেনারি সায়েন্স / এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং / পিসিকালচার / ইনফরমেশন এন্ড টেকনোলজি / আইন / অর্থনীতি হিসাব শাস্ত্র অথবা ম্যানেজমেন্ট বিষয়ে  গ্র্যাজুয়েট বা স্নাতক হতে হবে । এ ছাড়াও আবেদনকারী প্রার্থীকে স্থানীয় ভাষায় দক্ষ এবং অভিজ্ঞ এবং কম্পিউটার বিষয়ে পারদর্শী হতে হবে ।  


বয়স সীমা - সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে  ১৮ থেকে ৩০ বছরের মধ্যে । 


৪) অফিস অ্যাসিস্ট্যান্ট ' (Office Assistant)  যে কোনও স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে যে কোনও শাখায় গ্র্যাজুয়েট বা স্নাতক হতে হবে । এ ছাড়াও আবেদনকারী প্রার্থীকে স্থানীয় ভাষায় দক্ষ এবং অভিজ্ঞ এবং কম্পিউটার বিষয়ে পারদর্শী হতে হবে ।  


বয়স সীমা - উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে । 


তবে যাবতীয় পদে আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন । 


নিয়োগ পদ্ধতি অর্থাৎ প্রার্থী নির্বাচন - 

সংশ্লিষ্ট যাবতীয় পদের ক্ষেত্রে আবেদন কারি প্রার্থীদের প্রথমেই দিতে হবে লিখিত পরীক্ষা । তবে লিখিত পরীক্ষা দুটি ধাপে দিতে হবে । প্রথমে হবে প্রিলিমিনারি । পরের ধাপে মেইন পরীক্ষা দিতে হবে । লিখিত পরীক্ষার স্থান বা সেন্টার আবেদনকারী প্রার্থীকে নিজেই তা চয়েস বা পছন্দ করে নিতে হবে আবেদন পত্র পূরণের সময় । লিখিত পরীক্ষা ও শিক্ষাগত যোগ্যতার মুল্যয়ন , ইন্টারভিউতে প্রাপ্ত নম্বর এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে সফল এবং চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে ।  


কাজের ধরণ- 

নিযুক্ত কর্মীরা ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিয়ম মোতাবেক দেশের প্রতিটি রাজ্যের রুরাল  অর্থাৎ গ্রামীণ ব্যাঙ্কিং সেক্টর বা ব্যাঙ্কের (bank job) যাবতীয় কাজ করতে হবে । 


এবার জেনে নেব কীভাবে আবেদন করতে হবে---

এ ক্ষেত্রে চাকরি প্রার্থীকে আবেদন করতে হবে অনলাইনে । 

প্রথমে আবেদনকারীকে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে ( www.ibps.in) এ ঢুকতে হবে । 

তারপর নিজের ইমেল (mail id) আইডি ও পাশ ওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন  করে আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে । 

আবেদন ফর্ম ডাউন লোড হয়ে গেলে যাবতীয় তথ্য খুঁটিয়ে পড়ে নিয়ে একে একে ফর্মের নির্দিষ্ট জায়গায় প্রয়োজনীয় তথ্য দিতে হবে। 

এবার ফর্মে দেওয়া তথ্যের  স্বপক্ষে ওই আবেদনকারী প্রার্থীকে প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথি আপলোড করতে হবে ।  

সবশেষে নিজের নাম সই করে তা স্ক্যান করে এবং পাসপোর্ট সাইজের ছবি ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করে আবেদন ফর্ম টি সাবমিট করতে হবে।


অনলাইনে ফর্ম ফিলাপের সময় আবেদনকারী প্রার্থীকে যে নথি গুলি অবশ্যই সঙ্গে রাখতে হবে সেগুলি হল---

১. প্রার্থীর ভোটার কার্ড এবং আঁধার কার্ড

২. জাতিগত সংশাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট

৩. বর্তমান সময়ের পাসপোর্ট সাইজের রঙিন ছবি

৪. শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কশিট ও সার্টিফিকেট 

৫. বয়সের প্রমান পত্র হিসাবে প্রার্থীর জন্ম সংশাপত্র অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড

এ ছাড়াও ফর্ম ফিলাপের সময় প্রার্থীকে অবশ্যই তার বুড়ো আঙুলের ছাপ এবং নিজের সই স্ক্যান করে তা ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে। 


আবেদন ফী -

সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদনের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ৮৫০ টাকা এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের ১৭৫ টাকা আবেদন ফী জমা করতে হবে । 


সম্পূর্ণ এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ চলতি জুন মাসের ২১ তারিখ মধ্যরাত পর্যন্ত অর্থাৎ 21/06/2023 । 

আবেদন ও নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন www.ibps.in 


চটজলদি চাকরির খবরের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন, নজর রাখুন bongodhara.com -এ   সর্বত্র – সর্বক্ষণ 


Written by - Somnath Pal . 

Join Telegram Channel : Click Here

TAG- #OFFICIAL JOB #BANK JOB #RECRUITMENT #EMPLOYMENT #RRB #IBPS