চাকরির কি দরকার ? মাত্র ১০ হাজার টাকা জমিয়ে শুরু করুন এই ব্যবসা , অল্প দিনে হবে টাকার পাহাড় -Business Idea

বেকারত্বের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখি । সরকারি কিংবা বেসরকারি চাকরির বাজারে প্রতিযোগিতার অন্ত নেই । দিনের পর দিন বেকারের সংখ্যা যেমন বাড়ছে তেমনি পাল্লা দিয়ে প্রতিযোগিতা বাড়ছে চাকরির বাজারে ।এই অবস্থায় আপনি চাইলেই যে মনের মতো একটা চাকরি জুটিয়ে নেবেন তা বোধ করি বেশ কঠিন । তার ওপর চাকরিতে যেমন ধরা বাঁধা মাস মাইনা, তেমনি পরের গোলামী । তার থেকে বরং ঢের ভালো ব্যবসা । তাও যদি হয় নিজের তা হলে তো আর কথায় নেই । কিন্তু ব্যবসা করতে গেলেও রয়েছে হাজার বিপত্তি । প্রথমত যেমন পুঁজি কিংবা মূলধন তেমনি টাকা খাটিয়ে ব্যবসা করলেই যে আপনি লাভের অংক ঘরে তুলতে পারবেন এমন কোনও নিশ্চয়তা নেই । 



এক্ষেত্রে প্রথম অবস্থায় যদি পরিকল্পনা মতো স্বল্প পুঁজিতে ছোটোখাটো ব্যবসা শুরু করা যায় তাহলে নিশ্চিত সাফল্য আসতে বাধ্য ।  এই বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ অবশ্যই নেওয়া প্রয়োজন । তাই আজ আমরা বেকার যুবক - যুবতীদের উদ্দেশ্যে এমন এক ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হয়েছি যে ব্যবসায় প্রথম অবস্থায় বিনিয়োগের পরিমাণ বেশ কম । তাহলে আসুন দেখে নেওয়া যাক সেই ব্যবসার খুঁটিনাটি বিষয় সম্পর্কে । 


এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন অল্প পুঁজিতে মাত্র ১০ হাজার টাকা ইনভেস্ট অর্থাৎ বিনিয়োগ করে ক্যাটারিং - এর ব্যবসা করা যেতে পারে । কারণ সাম্প্রতিক সময়ে দিনের পর দিন বাড়ছে এই ব্যবসার চাহিদা । শহর কিংবা গ্রাম প্রতিটি ক্ষেত্রেই সারাবছর জুড়ে একের পর এক অনুষ্ঠান সম্পন্ন হতে থাকে । এছাড়াও রয়েছে ব্যক্তিগত এবং পারিবারিক অনুষ্ঠানও। আর এই অনুষ্ঠানগুলিতেই প্রয়োজন হয় ক্যাটারিংয়ের। তাই বাজারের চাহিদা অনুযায়ী  আপনি শুরু করে ফেলতে পারেন এই ব্যবসা । বাজারের চাহিদা অনুযায়ী আপনি যদি সঠিক পরিকল্পনা তার সঙ্গে আপনার পরিচিতির সীমা বাড়াতে পারেন তাহলে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না । আপনার ব্যবসা চলবে গম গম করে । 


ক্যাটারিং ব্যবসার জন্য কি ধরণের সরঞ্জাম প্রয়োজন ? 

এই ব্যবসার জন্য প্রয়োজন রান্নার সরঞ্জাম । এ ছাড়াও বিভিন্ন ধরণের পাত্র ও রান্না করার জন্য চুল্লির প্রয়োজন । তার ওপর এই ব্যবসার জন্য সবার আগে প্রয়োজন পরিচিতি । আপনার যদি বন্ধু বান্ধব অথবা অন্যান্য মহলে বেশ ভালো রকমের পরিচিতি থাকে তাহলে এই ব্যবসায় কাস্টমারের পাশাপাশি কাজ পাওয়ার ক্ষেত্রে আপনি অনেক টাই এগিয়ে থাকবেন । তাহলে আর দেরি না করে এখনই অল্প পুঁজিতে শুরু করুন ক্যাটারিং - এর ব্যবসা । কারণ কে বলতে পারে এই ব্যবসা থেকেই আপনি হয়ে উঠতে পারেন একজন আদর্শ উদ্যোগী । 


এই ধরণের ব্যবসার আকর্ষণীয় টিপস পেতে নজর রাখুন bongodhara.com - এ 

Join Telegram Channel : Click Here

Written by - Somnath Pal . 


TAG - #SELF INCOME TIPS #BUSINESS # NEW IDEA #MAKING MONEY #CATERING BUSINESS