স্বাধীনতার অমৃত মহোৎসব বলে কথা । তাই নিয়োগও হবে দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস কে উৎসর্গ করে । এবার একাধিক পদে কর্মী নিয়োগ হতে চলছে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় । এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্কের পক্ষ থেকে মুখ্য আঞ্চলিক শাখার তরফ থেকে। প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ টি চুক্তি ভিত্তিক হলেও মাসিক বেতন আকর্ষণীয় । দেশের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা আবেদনের যোগ্য । চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি (BANK JOB) করতে হবে এ রাজ্যের কোচবিহার জেলায় সংশ্লিষ্ট ব্যাঙ্কের শাখায় । এবার তাহলে জেনে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য।
প্রথমেই আবেদন পদ্ধতি---
সেন্ট্রাল ব্যাঙ্কের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী,
অফলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ওয়েব সাইটে (www.centralbankofindia.co.in) গিয়ে প্রথমে আবেদন পত্র ডাউন লোড তার প্রিন্ট কপি নিতে হবে । তারপর ওই আবেদন পত্রে আবেদনকারী প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য পূরণ করে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে আবেদন পত্র টি নির্দিষ্ট আধিকারিকের দফতরে পাঠাতে হবে ।
এক্ষেত্রে আগামী ৫ই জুলাই অর্থাৎ 05/07/2023 - এর মধ্যে আবেদন করতে হবে ।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা - TO THE REGIONAL HEAD, CENTRAL BANK OF INDIA, REGIONAL OFFICE , BANGCHATARA ROAD, TIRANGI MORE , COOCHBEHAR, PIN - 736101.
শূন্যপদ ---
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৩ টি শূন্য পদের জন্য চাকরি প্রার্থীদের কাছে আবেদন পত্র চাওয়া হয়েছে ।
ফ্যাকাল্টি (FACULTY)
অফিস অ্যাসিস্ট্যান্ট (OFFICE ASSISTANT) এবং
অ্যাটেন্ড্যান্ট (ATTENDANT)
বয়স সীমা -
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর নুন্যতম বয়স হতে হবে ১৮ বছর এবং বয়সের ঊর্ধ্ব সীমা ৩৫-৪০ এর মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা-
উল্লেখিত তিনটি পদের মধ্যে ' ফ্যাকাল্টি ' পদের ক্ষেত্রে আবেদনকারীকে সো শিও লজি / সাইকোলজি / রুরাল ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয়ে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে ।
অফিস অ্যাসিস্ট্যান্ট ' পদের জন্য বি এ / বি.কম /বিএস ডব্লিউ পাশ হতে হবে । সঙ্গে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে ।
অ্যাটেন্ড্যান্ট ' পদের ক্ষেত্রে অষ্টম শ্রেনি উত্তীর্ণ হলেই চলবে ।
মাসিক বেতন -
এক্ষেত্রে নিযুক্ত কর্মীদের নির্দিষ্ট পদ অনুযায়ী প্রতিমাসে ৮,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে । এছাড়াও ট্র্যাভেলিং অ্যালাউন্স বাবদ দৈনিক ১০০ টাকা অতিরিক্ত দেওয়া হবে ।
আবেদন ফী -
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ৮৫০ টাকা আবেদন ফী জমা করতে হবে সংশ্লিষ্ট ব্যাঙ্কের নামে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের কোনও আবেদন ফী জমা দেওয়ার প্রয়োজন নেই ।
নিয়োগ পদ্ধতি -
প্রার্থীর যোগ্যতা অনুযায়ী আবেদন পত্র বাছাইয়ের পর আবেদনকারী প্রার্থীদের ইন্টার্ভিউ এবং প্রাসঙ্গিক বিষয়ে যোগ্যতা প্রমাণের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে । সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় সংশ্লিষ্ট ব্যাঙ্কের শাখায় ।
সঠিক চাকরির খবর দেবো আমরাই , নজর রাখুন Bongodhara.com - এ
Official Notice : Download
Official Website : Click Here
Join Telegram Channel : Click Here
written by - Somnath Pal .
TAG - #JOB NEWS #RECRUITMENT #BANK JOB #CENTRAL BANK OF INDIA

.jpg)