নারী ও শিশু কল্যাণ দফতরে কর্মী নিয়োগ , চাকরি হবে নিজের জেলায়- Government Of West Bengal Job

নারী আর শিশু দের সামাজিক সুরক্ষায় বদ্ধ পরিকর এ রাজ্যের সরকার । এবার শিশুদের সামাজিক উন্নতি ( DEVELOPMENT) সাধনে জেলা ভিত্তিক কর্মী (JOB) নিয়োগ করবে রাজ্য সরকার। এই মর্মে গত কয়েকদিন আগে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতর মারফৎ  জেলা ভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার (ZILA) স্থায়ী বাসিন্দা হতে হবে। সম্পূর্ণ এই নিয়োগ (RECRUITMENT)  প্রক্রিয়াটি সম্পন্ন হবে পশ্চিমবঙ্গ সরকারের সমাজ (Social Welfare) কল্যাণ দফতরের তত্বাবধানে।  তাহলে আসুন দেখে নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সহ আবেদন প্রক্রিয়ায় যাবতীয় দিক গুলি । 



প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ - 535/DCPU/Msd   Dated - 07/06/2023 


আবেদন পদ্ধতি---

সমাজ কল্যান দফতর মারফৎ  প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, 

আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে । অন লাইনে আবেদন করতে হবে । সংশ্লিষ্ট জেলার ওয়েব সাইট থেকে  প্রথমে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে। এরপর আবেদন পত্রে যাবতীয় তথ্য পূরণ করে আবেদন পত্র টি নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সাবমিট করতে হবে । 


নিয়োগের ক্ষেত্রে মোট তিনটি ধাপে পরীক্ষা দিতে হবে । প্রথমে হবে লিখিত পরীক্ষা । এরপর হবে কম্পিউটার টেস্ট । তারপর সফল এবং যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য । সব শেষে তৈরি হবে চূড়ান্ত প্রার্থী তালিকা । 


আবেদন ফর্ম পূরণের সময় নিম্ন লিখিত ডকুমেন্টস গুলি অবশ্যই সঙ্গে রাখতে হবে । যেমন , 

১. ভোটার ও আঁধার কার্ড 

২. বাসস্থানের  প্রমান পত্র 

৩. বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র 

৫.  কাস্ট সার্টিফিকেট , ইত্যাদি


প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী,  

1) পদের নাম - অফিসার ইন - চার্জ (Officer In -Charge)

এই পদ টিতে আবেদনের জন্য আবেদনকারীকে এল এল বি / সাইকোলজি/ সোশ্যাল সায়েন্স / সোশ্যাল ওয়ার্ক বিষয়ে মাস্টার ডিগ্রিধারী হতে হবে । সঙ্গে কম্পিউটার বিষয়ে এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । 


2) পদের নাম - কাউন্সিলর ' (Counsellor )

এক্ষেত্রে আবেদনকারীকে সাইকোলজি/ সোশ্যাল সায়েন্স / সোশ্যাল ওয়ার্ক বিষয়ে মাস্টার ডিগ্রিধারী হতে হবে । সঙ্গে কম্পিউটার বিষয়ে এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । 


3) পদের নাম - চাইল্ড ওয়েলফেয়ার অফিসার ' (Child Welfare Officer )

এক্ষেত্রে আবেদনকারীকে সাইকোলজি/ সোশ্যাল সায়েন্স / সোশ্যাল ওয়ার্ক বিষয়ে স্নাতক হতে হবে । সঙ্গে কম্পিউটার বিষয়ে এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । 


4) পদের নাম - হাউস ফাদার ' (House Father) 

উল্লেখিত পদের জন্য আবেদন কারিকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে তৎসহ প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । 


5) পদের নাম - প্যারা মেডিক্যাল স্টাফ ' (Para Medical Staff) 

এ ক্ষেত্রে আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে পাশাপাশি নার্সিং / ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা ধারি হতে হবে । সঙ্গে প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । 


শূন্য পদ - 

উল্লেখিত যাবতীয় পদে শূন্য পদের সংখ্যা ১২ টি 


বয়স সীমা - 

সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্ব সীমা ৪২ বছর এবং প্রার্থীর নুন্যতম ২১ বছর হতে হবে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের জন্য সরকারি নিয়ম মোতাবেক বয়সের ছাড় দেওয়া হয়েছে । 


মাসিক বেতন - 

নিযুক্ত কর্মীদের পদ অনুযায়ী প্রতিমাসে সর্ব নিম্ন ১২,০০০ এবং সর্বোচ্চ ৩৩,১০০ টাকা বেতন দেওয়া হবে । 


নিয়োগের স্থান - 

এক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলায় । 


আরও বিশদে জানতে ক্লিক করুন http;//dcpu.recruitmentmurshidabad.in -এ 

সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদনের শেষ তারিখ 23/06/2023 


চাকরি কিংবা প্রকল্প  চটপট আপডেট  পেতে  নজর রাখুন bongodhara.com  


written by - Somnath Pal . 

Official Notice : Download 

Online Apply : Click Here

TAG- #JOB NEWS #GOVT JOB #WOMAN AND CHILD #SOCIAL WELFARE #DISTRICT JOB