রেলে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন -Railway Recruitment

এবার ফের রেলে প্রচুর পদে কর্মী নিয়োগ। এই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে । উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারেন । এক্ষেত্রে বেশ কয়েক টি বিভাগে নিয়োগ করা হবে । আবেদনকারী প্রার্থীদের নির্দিষ্ট ট্রেডে অভিজ্ঞতা এবং ডিগ্রী থাকতে হবে ।  আবেদনের জন্য চটপট দেখে নিন নিচের প্রতিবেদন টি । 


ভারতীয় রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীকে অফলাইনে আবেদন করতে হবে । তবে নির্দিষ্ট ওয়েব সাইট থেকে আবেদন পত্র ডাউন লোড করে নিতে হবে । এরপর আবেদন পত্র টি পূরণ করে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকের অফিসে জমা করতে হবে । এক্ষেত্রে চলতি মাসের ৩০ তারিখ অর্থাৎ 30/06/2023 - এর মধ্যে আবেদন করতে হবে । আবেদন সম্পর্কিত কোনও নিয়ম বিধির পরিবর্তন হলে তা ফের বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে । 



আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের ইন্টারভিউ এবং প্রাসঙ্গিক বিষয়ের ওপর পরীক্ষা দেওয়ার সময়  আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল-

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. বাসস্থানের  প্রমান পত্র 

৩. বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র   

৫. জাতিগত সংশাপত্রের প্রমান 

৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, 

৭. প্রার্থীর শারীরিক মাপজোকের পরীক্ষা এবং মাপজোকের প্রমানপত্র ,ইত্যাদি


নিয়োগ পদ্ধতি ---

নিয়োগের ক্ষেত্রে প্রথমে প্রার্থীর জমা করা নথি ভেরিফিকেশন তারপর হবে ইন্টারভিউ। সেখানে দেখা হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা।  ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বর এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। এ ক্ষেত্রে লিখিত পরীক্ষার বালাই নেই  


নিয়োগের স্থান --- 

উল্লেখিত শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিসশিপের যাবতীয় বিভাগে আবেদনকারী প্রার্থীদের মধ্যে সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে ভারতীয় রেলের দক্ষিণ পশ্চিম শাখায় । 

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বিভাগে মোট ৩৫ টি শূন্য পদের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে । 

শূন্য পদ গুলি এই রকম , 


১) সিভিল  ইঞ্জিনিয়ার (Civil Engineer) - ১৯ টি পদ 

২) ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ার (Electrical Engineer) - ১০ টি পদ  এবং 

৩) এস অ্যান্ড টি ( S & T ) - ৬ টি পদ 


বয়সসীমা---

উল্লেখিত পদ গুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে।   

এ ক্ষেত্রে তপশীলি জাতী, তপশীলি উপজাতীর প্রার্থীদের ৫ বছর, ওবিসি প্রার্থীদের ৩ বছর  এবং শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের ১০ বছরের ছাড় দেওয়া হয়েছে। 


মাসিক ভাতা অর্থাৎ স্টাইপেন্ড --- 

এক্ষেত্রে নিযুক্ত হওয়া শিক্ষানবিশদের নির্দিষ্ট হারে ভাতা দেওয়া হবে ভারতীয় রেলের পক্ষ থেকে। 



শিক্ষাগত  যোগ্যতা --- 

উল্লেখিত তিনটি পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে নির্দিষ্ট পদ অনুযায়ী স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল / ইলেক্ত্রিক্যাল / মেকানিক্যাল / ইলেক্ট্রনিক্স / ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি / কমিউনিকেশন / কম্পিউটার সায়েন্স বিষয়ে ব্যাচেলর অথবা মাস্টার ডিগ্রী ধারি হতে হবে । 


আবেদন  সহ আবেদনের যাবতীয় বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন www.scr.indianrailways.gov.in - এ 

আবেদন পত্র পাঠানোর ঠিকানা - To The Secretary / Principal Chief Personnel Officer & Senior Personnel Officer (Engineering), Office of Chief Personnel Officer, 4th Floor, Personnel Department, Rail Nilayam , South Central Railway, Secunderabad, Pin -500025.  


সরকারি চাকরি কিংবা জনমুখী প্রকল্পের খবর পেতে সর্বদা - সর্বত্র নজর রাখুন www.bongodhara.com - এ 

written by - Somnath Pal . 


Official Notice : Download 

Join Telegram Channel : Click Here

TAG - #INDIAN RAIL #RAILWAY #APPRENTICE #TRAINING #RRB