যুগ বদলাচ্ছে, বদলে যাচ্ছে সময় । আর পরিবর্তিত যুগের সঙ্গে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে মানুষের দৈনন্দিন জীবনে রুটি রুজি অর্থাৎ জিবিকার ঠিকানা । এই যেমন চাকরির কথায় ধরা যাক চাকরিতে ধরা যেমন ধরা বাঁধা মাস মাইনা তেমনি কর্তার ইচ্ছায় কর্ম । তার ওপর চাকরির বাজারের যা অবস্থা তা নতুন করে না বলাই ভালো । তার থেকে বরং ঢের ভালো ব্যবসা । তাও যদি নিজের হয় তাহলে তো আর কথায় নেই । অগত্যা সাম্প্রতিক সময়ে চাকরির বাজারে ঢুঁ মেরে শেষ পর্যন্ত গোত্যা খেয়ে বিকল্প হিসাবে ব্যবসাকেই বেছে নিচ্ছেন হাজারো বেকার যুবক- যুবতী । কিন্তু সেখানেও রয়েছে একাধিক সমস্যা । কি ব্যবসা করলে শেষ অবধি লাভের অঙ্ক ঘরে আসবে তা নিয়ে যেমন ভাবনার অন্তু নেই তেমনি যে কোনও ব্যবসার ক্ষেত্রে পুঁজি অর্থাৎ মূলধনের বিষয়টি নেহাত বড় ফ্যাক্টর ।
তবে চিন্তার কোনও কারণ নেই । আজ আমারা বেকার ও উদ্যমী যুবক - যুবতীদের সামনে স্বল্প পুঁজির এমন এক ইউনিক ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হয়েছি যা, মাত্র ৫০ হাজার টাকা ইনভেস্ট করেই শুরু করা যেতে পারে । তবে এই ব্যবসার মূলধনের পরিমাণ সামান্য হলেও ঠিক মতো করতে পারলে প্রতি বছর লাভের পরিমাণ কয়েক লক্ষ টাকা । বিষয়টি শুনতে অবাক লাগলেও এটি নেহাত মিথ্যা নয় । তাহলে স্বল্প পুঁজিতে মোটা অঙ্কের লাভের এই আকর্ষণীয় ব্যবসাটি সম্পর্কে বিশদে জানতে চটপট নিচের প্রতিবেদন টি পড়ে নিন একেবারে শেষ অবধি ।
এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, নিজের বাড়িতেই অল্প পুঁজিতে কোয়েল পাখির ফার্ম - এর ব্যবসা করা যেতে পারে । এই ব্যবসার জন্য প্রথম অবস্থায় মাত্র হাজার পঞ্চাশেক টাকার প্রয়োজন । তা দিয়ে প্রায় হাজার তিনেক কোয়েলের ছানা কিনে নিতে হবে । এরপর ওই ছানা গুলিকে সযত্নে লালন পালন আর খাদ্য খাবার দিয়ে বড় করতে লাগবে মাত্র ৩০ থেকে ৪০ দিন । মাস খানেকের মধ্যেই পালিত কোয়েল গুলি যেমন ডিম দিতে শুরু করবে তেমনি কোয়েল পাখি গুলি মাংসের জন্য উপযোগী হয়ে উঠবে ।
এক্ষেত্রে বাজারে কোয়েল পাখির মাংসের যেমন চাহিদা তেমনি কোয়েলের ডিমও কম যায়না । তার ওপর একটি পরিণত কোয়েল বছরে ৩০০ থেকে ৪০০ ডিম দিতে পারে । তেমনি সাম্প্রতিক সময়ে পুষ্টিগুণে সমৃদ্ধ কোয়েলের মাংস প্রতি কেজির দামও বেশ । এবার ব্যবসায়িকেই ঠিক করে নিতে হবে বাজারের চাহিদা অনুযায়ী মাংস অথবা ডিমের জোগানের বিষয়ে । এক্ষেত্রে কোয়েল প্রতি পালন এবং যাবতীয় আনুসাঙ্গিক খরচ বাদ দিলে প্রতি বছর ওই ৩০০ থেকে ৪০০ কোয়েল পাখির সৌজন্যে ব্যবসায়ীর ইনকাম হতে পারে ৭ থেকে ৮ লক্ষ টাকার কাছাকাছি । তবে সব কিছু ধরে হিসাব করলে ওই ইনকামের পরিমাণ গিয়ে দাঁড়াবে ১২ থেকে ১৪ লক্ষ টাকার কাছাকাছি ।
এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে ব্রয়লার জাতীয় মাংসের বদলে কোয়েলের মাংস খাওয়ার পরামর্শ দিছেন চিকিৎসকরা । এর কারণ টা অবশ্য বেশ স্পষ্ট । একে তো পুষ্টিগুণ তার ওপর কোয়েল পাখির মাংস মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় । সেই জন্য কোয়েল পাখির ফার্ম তৈরি করলে বাজার নিয়ে চিন্তার কোনও কারণ নেই । শুধু মাত্র বাজারের চাহিদা মতো জোগান দিলেই ব্যবসা যেমন চলবে গম গম করে তেমনি বছর শেষে ইনকাম হবে লক্ষ লক্ষ টাকা ।
আমরা আছি আপনাদের সঙ্গে , স্বল্প পুঁজির আকর্ষণীয় ব্যবসার টিপস পেতে নজর রাখুন bongodhara.com
written by - Somnath Pal .
Join Telegram Channel : Click Here
TAG - #NEW IDEA #BUSINESS #SELF BUSINESS #INCOME TIPS #FARM #MAKING MONEY

.jpg)