এবার স্বাস্থ্য প্রকল্পের আওতায় নিয়োগ করা হবে জেলা ভিত্তিক স্বাস্থ্য কর্মী । বেহাল চাকরির বাজারে এই নিয়োগের(recruitment) সংবাদ কর্মপ্রার্থীদের কাছে বেশ আনন্দের তা বলাই বাহুল্য। এদিকে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য স্বাস্থ্য ও পরিবার (health & family welfare) কল্যানের অধীনে সংশ্লিষ্ট জেলা মারফৎ । তবে এই প্রকল্পের ক্ষেত্রে যে কর্মী নিয়োগ করা হবে তা জেলাভিত্তিক । প্রকল্পের আওতায় নিযুক্ত কর্মীকে জাতীয় স্বাস্থ্য (NHM) মিশনের নিয়ম মেনে এবং রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের তত্বাবধানে কাজ করতে হবে সংশ্লিষ্ট জেলায়। তাহলে আবেদন সহ নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় তথ্য জানতে চটপট চোখ বুলিয়ে নিন নিচের প্রতিবেদন টিতে ।
প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ - Memo No - CMOH/PBMD/DPMU/3295 Dated - 01/06/2023
প্রথমে আসি শূন্য পদ সম্পর্কে -
সংশ্লিষ্ট জেলা এবং রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে এক্ষেত্রে মোট চারটি বিভাগে একাধিক শূন্য পদ পূরণের জন্য চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে ।
সংশ্লিষ্ট পদ গুলি হল ,
১) ' ব্লক এপিডেমিওলজিস্ট ' ( Block Epidemiologist )
২) ' ব্লক পাবলিক হেলথ ম্যানেজার ' ( Block Public Health Manager)
৩) ' ল্যাবরেটরি টেকনিশিয়ান ' ( Laboratory Technician)
৪) ' ব্লক ডাটা ম্যানেজার ' ( Block Data Manager)
শূন্য পদের সংখ্যা -
উল্লেখিত পদ গুলিতে মোট শূন্য পদের সংখ্যা একাধিক
বয়স সীমা -
সংশ্লিষ্ট পদ্গুলিতে আবেদনেরব জন্য আবেদনকারী প্রার্থীদের নুন্যতম বয়স হতে হবে ১৯ বছর । পাশাপাশি বয়সের ঊর্ধ্ব সীমা রাখা হয়েছে ৪০ বছর । তবে যাবতীয় পদের ক্ষেত্রে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
মাসিক বেতন :
সংশ্লিষ্ট পদ গুলিতে নিযুক্ত স্বাস্থ্য কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে সর্বনিম্ন ২২,০০০ টাকা এবং সর্বোচ্চ ৩৫,০০০ টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি -
সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন জানাতে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে । প্রথমে অনলাইনে রাজ্য স্বাস্থ্য দফতর এবং সংশ্লিষ্ট জেলার নির্দিষ্ট ওয়েব সাইট -এ ঢুকে প্রার্থীকে নিজের নাম এবং ইমেল এড্রেস দিয়ে লগইন করে আবেদন পত্রটি ডাউন লোড করে নিতে হবে । তারপর ওই আবেদনপত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য পূরণ করতে হবে । সবশেষে আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে ছবি এবং সই আপলোড করে আবেদন পত্র টি সাবমিট করতে হবে । এরপর ওই সাবমিট হওয়া আবেদন পত্রের একটি হার্ড কপি আবেদনকারীকে সকল ডকুমেন্টস সহযোগে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট জেলা আধিকারিকের দফতরে পাঠাতে হবে ।
কাজের ধরণ-
নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে রাজ্য স্বাস্থ্য (WB HEALTH ) দফতরের অধীনে জাতীয় স্বাস্থ্য মিশন (NUHM) প্রকল্পের আওতায় কাজ করতে হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক ।
প্রার্থী নির্বাচন-
সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে সফল এবং যোগ্য প্রার্থীদের নথিপত্র ভ্যারিফিকেশনের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে । সবশেষে সফল প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস -
আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে নিম্ন লিখিত ডকুমেন্টস গুলি অবশ্যই সঙ্গে রাখতে হবে । যেমন ,
বয়সের প্রমানপত্র,
জাতীগত সংশাপত্র,
শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র ,
ভোটার কার্ড,
আঁধার কার্ড,
উল্লেখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র
পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ইত্যাদি ।
শিক্ষাগত যোগ্যতা -
‘ব্লক এপিডেমিওলজিস্ট’ পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর M.SC সহ প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রী থাকতে হবে । এ ছাড়াও কম্পিউটারে জ্ঞান থাকার পাশাপাশি জনস্বাস্থ্য বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ব্লক পাবলিক হেলথ ম্যানেজার ' পদের ক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে বি এস সি ডিগ্রিধারী হতে হবে ডিগ্রিধারী হতে হবে । এ ছাড়াও জনস্বাস্থ্য বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে । পাশাপাশি কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে ।
ল্যাবরেটরি টেকনিশিয়ান ' পদের জন্য আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে পাশাপাশি ল্যাবরেটরি টেকনিশিয়ানের কাজে অভিজ্ঞতা সহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে।
ব্লক ডাটা ম্যানেজার ' পদের ক্ষেত্রে এ ক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার পাশাপাশি যে কোনও শাখায় স্নাতক এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । এ ছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে অন্তত ২ বছর কাজের অবিজ্ঞতা থাকতে হবে ।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা - OFFICE OF THE CHIEF MEDICAL OFFICER OF HEALTH, PURBA MEDINIPUR, PIN - 721636 .
এ ক্ষেত্রে আরও যে বিষয়গুলি মনে রাখা প্রয়োজন সেগুলি হল,
১) একজন প্রার্থী নির্দিষ্ট যোগ্যতা থাকলে একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন । তবে একাধিক পদে আবেদন করতে হলে আবেদনকারীকে আলাদা আলাদা আবেদন পত্র পাঠাতে হবে সংশ্লিষ্ট আধিকারিকের অফিসে ।
২) আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ।
৩) সংশ্লিষ্ট পদ গুলিতে শূন্য পদের সংখ্যা ভবিষ্যতে বাড়ানো হতে পারে । তবে তা নির্ভর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর ।
আবেদন ফী -
এক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের ৫০ টাকা আবেদন ফী জমা কতে হবে ।
উল্লেখিত যাবতীয় পদে আবেদন জানানোর শেষ তারিখ - চলতি জুন ' মাসের ১৪ তারিখ অর্থাৎ 14/06/2023
আবেদন ও নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন - (www.wbhealth.gov.in) অথবা (www.purbamadinipur.gov.in) -এ
সরকারি চাকরি অথবা প্রকল্প , চটপট আপডেট পেতে নজর রাখুন bongodhara.com - এ
Official Notice : Download
Join Telegram Channel : Click Here
written by - Somnath Pal .
TAG - #WB #HEALTH #RECRUITMENT #GOVT #JOB NEWS #NUHM #NATIONAL HEALTH MISSION

.jpg)