স্বাস্থ্য দফতরে জেলা ভিত্তিক কর্মী নিয়োগ, কোথায় - কিভাবে , দেখে নিন বিস্তারিত- WB Health Recruitment

সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য (WB HEALTH) দফতরের পক্ষ থেকে । তবে এই নিয়োগ টি সম্পন্ন হবে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের  অধীনে ।  তবে এই নিয়োগ টি চুক্তি ভিত্তিক । সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা জেলা ভিত্তিক স্বাস্থ্য প্রকল্পে । রাজ্যের যে কোনও প্রান্তের যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলে এই আবেদন করতে পারবেন । তাহলে দেখে নেওয়া যাক বিস্তারিতও দিক গুলি । West Bengal Health Recruitment 



রাজ্য স্বাস্থ্য দফতর এবং সংশ্লিষ্ট জেলার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন প্রক্রিয়ায় পুরো মাত্রায় শুরু হয়ে গিয়েছে । এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের চলতি জুন মাসের ৩০ তারিখ অর্থাৎ 30/06/2023 এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে ।  এক্ষেত্রে আবেদন ও নিয়োগ সম্পর্কিত যাবতীয় বিষয় জানতে ক্লিক করুন সংশ্লিষ্ট জেলা এবং রাজ্য স্বাস্থ্য দফরের নির্দিষ্ট ওয়েব (www.purulia.gov.in অথবা www.wbhealth.gov.in সাইট টি । 


নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রথমেই ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার  জন্য । পরবর্তী ধাপে প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতা এবং ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সফল এবং যোগ্য প্রার্থীদের  হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র । 


শূন্যপদ ও শিক্ষাগত যোগ্যতা - 

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ,  মোট ১২ টি শূন্য পদের জন্য চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে । 


ডেন্টাল সার্জেন (Dental Surgeon)

এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বি ডিএস ডিগ্রীর পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 


ডেন্টাল টেকনিশিয়ান (Dental Technician)

ডেন্টাল টেকনোলজি- তে ডিগ্রী অথবা ডিপ্লোমার পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 


ফিজিও থেরাপিস্ট - (Physiotherapist)

উল্লেখিত পদে আবেদনের জন্য আবেদনকারী কে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিও থেরাপি বিষয়ে ডিগ্রিধারী হতে হবে । 


আরলি ইনভেনশানিস্ট কাম স্পেশাল এডুকেটর - (Early Inventionist cum Special Educator)

এক্ষেত্রে আবেদনকারিকে  প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রী অথবা ডিপ্লোমা ধারি হতে হবে । 


অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট - (Audiologist & Speech Therapist)

এক্ষেত্রে প্রাসঙ্গিক বিষয়ে বি এস সি / ব্যাচেলর ডিগ্রী ধারি হতে হবে । 


সোশ্যাল ওয়ার্কার - (Social Worker)

সোশিওলজি / সোশ্যাল ওয়ার্ক বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রী থাকতে হবে । 


টুবার কুলোসিস হেলথ ভিসিটর (Tuberculosis Health Visitor)

স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সায়েন্স শাখায় গ্র্যাজুয়েট পাশাপাশি কম্পিউটার বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে । 


ল্যাবরেটরি টেকনিশিয়ান (Laboratory Technician)

আবেদনকারীকে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে সঙ্গে প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রী  ও কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 


মাসিক বেতন - 

নিযুক্ত কর্মীদের নির্দিষ্ট পদ অনুযায়ী প্রতিমাসে ১৮,০০০ থেকে ৪২,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে । 


বয়স সীমা - 

উল্লেখিত পদ গুলিতে আবেদনের  ক্ষেত্রে নির্দিষ্ট পদ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর  বয়সের ঊর্ধ্বসীমা  ৪০ বছর ।  


সঠিক চাকরির খবর দেবো আমরাই , সঙ্গে থাকুন , নজর রাখুন bongodhara.com - এ 


written by - Somnath Pal . 

Official Notice : Download 


Join Telegram Channel : Click Here

TAG - #HEALTH JOB #WB HEALTH #GOVT JOB #RECRUITMENT