আপনি কী পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী? দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় দিন কাটছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুসংবাদ। রাজ্য সরকারের অধীনে প্রায় 15 হাজার শূন্যপদে গ্রুপ ডি ও সি পদে নিয়োগ করতে চলেছে। জানা গিয়েছে, রাজ্যের যে কোনো রাজ্যের ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন। অষ্টম পাশ থেকে উচ্চ মাধ্যমিক পাশ, সকলের জন্য যোগ্যতা অনুযায়ী ভিন্ন ভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে। এক যুগ পর পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য দারুণ সুসংবাদ। আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। WB Govt Group C, D Recruitment
কী কী পদে নিয়োগ করা হবে : জানা যায় এক্ষেত্রে গ্রুপ সি ও গ্রুপ ডি উভয় পদে কর্মী নিয়োগ করা হবে। (WB Group C, D Recruitment)
শূন্যপদ : এক্ষেত্রে মোট প্রায় 15 হাজার শূন্যপদ থাকবে যার মধ্যে 12 হাজার গ্রুপ ডি ও 3 হাজার গ্রুপ সি পদ পূরণ করা হবে।
যোগ্যতা : এক্ষেত্রে গ্রুপ ডি পদের ক্ষেত্রে অষ্টম পাশ এবং গ্রুপ সি পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে।
নিয়োগকারী সংস্থা : রাজ্য সরকারের অধীনে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশন (WBSSC) মাধ্যমে সংশ্লিষ্ট শূন্যপদ গুলি পূরণ করা হবে। সম্প্রতি WBSSC-র বোর্ডকে পূনর্গঠন করা হয় এবং সংশ্লিষ্ট নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।
নিয়োগ প্রক্রিয়া : সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে যে সকল প্রার্থী আবেদন করবে তাদের পূর্ববর্তী নিয়োগের মতো লিখিত পরীক্ষা (MCQ) এবং ইন্টারভিউ নেওয়া হবে। গ্রুপ সি পদের ক্ষেত্রে কম্পিউটার টেস্ট নেওয়া হবে।
আবেদন গ্রহণ : গ্রুপ সি ও ডি উভয় পদের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে এরপর রেজিষ্ট্রেশন নম্বর ও পাসপোর্ট দিয়ে লগইন করে পুরো ফর্ম ফিলাপ করতে হবে। আবেদন করার সময় সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সাথে রাখতে হবে। কিছু ডকুমেন্টস ও পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে।
ঘোষণা - এখনো পর্যন্ত অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়নি। সম্প্রতি রাজ্য সরকার কর্তৃক 1 লক্ষ 25 হাজার শূন্যপদ পূরণের কথা উল্লেখ করেন আর তাতে এই 15 হাজার শূন্যপদও রয়েছে। মূখ্য মন্ত্রীর ঘোষণা অনুযায়ী ইতিমধ্যে কয়েক বিভাগে আবেদন গ্রহণ শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই সংশ্লিষ্ট নিয়োগের নোটিশও প্রকাশ করবে।
More News : Click Here
Join Telegram Channel : Click Here

.jpg)