Bank চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য একের পর এক সুসংবাদ। এবার রাজ্যের বন্ধন ব্যাংকের একাধিক শাখায় কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ছেলে ও মেয়ে উভয় প্রার্থী সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। যে সকল চাকরি প্রার্থী বন্ধন ব্যাংকের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। Bandhan Bank Recruitment
কী কী শূন্যপদে নিয়োগ করা হবে :
এক্ষেত্রে ডেটা এন্ট্রি অফিসার, কাসা অফিসার, কাস্টমার সার্ভিস অফিসার, কেওয়াইসি ভেরিফিকেশন অফিসার, ব্রাঞ্চ ব্যাঙ্কিং ডেভেলপার এবং সিনিয়র সেলস এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে।
বয়সসীমা : এক্ষেত্রে বয়স হতে হবে 18- 32 বছরের মধ্যে।
মাসিক বেতন : এক্ষেত্রে মাসিক বেতন হিসেবে 14-21 হাজার টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক পাশ বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে। এছাড়াও গ্রেজুয়েট পাশ বা কম্পিউটার নলেজ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে নিয়োগ করা হবে মূলত সরাসরি। এক্ষেত্রে HR এর মাধ্যমে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। নিজে সমস্ত কিছু যাচাই করে তার পর পরবর্তী পদক্ষেপে অংশগ্রহণ করবেন।
আবেদন পদ্ধতি : এক্ষেত্রে যেহেতু National Career Service পোর্টালের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাই সেই পোর্টালে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। এক্ষেত্রে রেজিষ্ট্রেশনের সুবিধা রয়েছে তারপর রেজিষ্ট্রেশন নম্বর দিয়ে লগইন করে নিজের নাম ও সমস্ত ডিটেইলস দিয়ে পূরণ করে নাম নথিভুক্ত করে রাখতে হবে। আবেদন করার পূর্বে বা ইন্টারভিউ এর পূর্বে অবশ্যই নিজ দায়িত্বে যাচাই করে তারপরে পরবর্তী পদক্ষেপ নিবেন। যদি এক্ষেত্রে চাকরি দেওয়ার নাম করে অর্থ চাওয়া হয় তবে এই নিয়োগ থেকে এড়িয়ে চলবেন। আমাদের মূল লক্ষ্য হলো বেকার যুবক যুবতীদের সঠিক যায়গায় চাকরির সন্ধান দেওয়া। কোনো প্রতারণার ফাঁদ থেকে নিজেকে সুরক্ষিত রাখুন।
প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন
Official Link : Click Here
Official Website : Click Here
Join Telegram Channel : Click Here

.jpg)