টাকা সরকারের, ব্যবসা নিজের -প্রতিদিন আয় 5000 টাকা, এক্ষুনি শুরু করুন -Govt Business Idea

চাকরি নয়তো ব্যবসা কিছু একটা করতে হবে । পড়াশোনার পাঠ শেষ করে বেকার যুবক -যুবতীদের প্রধান লক্ষ্য এটাই । কিন্তু চাকরির বাজারের যা অবস্থা তা নতুন করে না বলাই ভালো । এ কে তো গত কয়েক বছর গোটা পৃথিবী জুড়ে আর্থিক দুরাবস্থা সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বেকারের সংখ্যা । এই অবস্থায় সরকারি কিংবা বেসরকারি চাকরির বাজারে প্রতিযোগিতা মাত্রা বাড়ছে হু হু করে ।  তার ওপর মনের মতো চাকরি হচ্ছে কোথায় । কিন্তু তাই বলে কি পেট শুনবে ? কিছু একটা করতে করতেই হবে । তাই চুপচাপ বসে না থেকে নিজের যদি ছোটোখাটো একটা ব্যবসা হয় তা হলে বেশ ভালোই হয় । কিন্তু কি ব্যবসা করা যায় ? পুজিই বা কে দেবে ? এসব হাজারো বিপত্তি । তবে চিন্তার কোনও কারণ নেই ।  আমরাই দেবো সঠিক দিশা , কম পুঁজিতে বেশি টাকা উপার্জনের নিত্যনতুন আইডিয়া । আজও তাই । তাহলে নতুন ব্যবসা শুরু করার আগে চটপট চোখ বুলিয়ে নিন নিচের প্রতিবেদনটিতে । Business Idea 



এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন নিজের বাড়িতে আপনি যদি 'কর্ণ ফ্লেক্সের (Cornflex) ব্যবসা শুরু করতে পারেন তাহলে বিষয় টি মন্দ নয় । কারণ ডাক্তারি মতে অথবা গৃহস্থ বাড়িতে নিত্যদিনের খাবারের তালিকায় ইতিমধ্যেই বেশ পাকাপাকি জায়গা করে নিয়েছে ভুট্টা - চাল অথবা গমের তৈরি কর্ণ ফ্লেক্স । কেউ যেমন সকালে ব্রেক ফাস্ট সারেন আবার কেউ সন্ধ্যার অথবা রাতের খাবারের মেনুতে বাটি ভরতি কর্ণ ফ্লেক্স নেন দুধের সঙ্গে । আর বাড়ির বাচ্চাদের টিফিন বলতে ম্যাগি চাউমিনের পাশাপাশি দুধের সঙ্গে কর্ণ ফ্লেক্স কম যায় না । তাই বাজার নিয়ে চিন্তার কোনও কারণ নেই । চাহিদা অনুযায়ী যোগান দিতে পারলেই আপনার ব্যবসা চলবে গম গম করে । এই ব্যবসা করে আপনি সহজেই প্রতিদিন গড়ে ৪০০০-৫০০০ টাকা আয় করতে পারেন । New Business Idea by Govt Loan


কর্ণ ফ্লেক্স (Cornflex) ব্যবসা শুরু করতে কি প্রয়োজন ? 

এই ব্যবসা করতে আপনাকে ছোটোখাটো একটি গুদাম ঘর নিতে হবে । সেতি আপনার নিজের বাড়িতে অথবা জায়গা ভাড়া নেওয়া যেতে পারে । তার সঙ্গে লাগবে ভুট্টা - চাল এবং গম থেকে কর্ণ ফ্লেক্স তৈরির মেশিন । মাল তৈরি করার পর তা গুদামজাত করে রাখতে হবে । বাজারের চাহিদা অনুযায়ী সাপ্লাই দিতে হবে । তবে একটা কথা মনে রাখা প্রয়োজন , যেখানে ভুট্টা চাষ হয় তার আশে পাশে আপনার কারখানা হলে প্রোডাকশন কস্ট অর্থাৎ উৎপাদন খরচ বেশ কম হবে । এর পাশাপাশি ব্যবসা শুরু করার আগে স্থানীয় পঞ্চায়েত অথবা পুরসভা থেকে ব্যবসায়িক অনুমতি পত্র যেমন নিতে হবে তেমনি ফুড লাইসেন্স পাশাপাশি জি এস টি নম্বর সংগ্রহ করতে হবে ।   


এই ব্যবসায় লাভ কেমন  ? 

এক কেজি কর্ন ফ্লেক্স তৈরি করতে খরচ পড়বে ৩০ টাকা। তবে এটির বাজার মুল্য ৭০ টাকা প্রতি কেজি । তাহলে অংকটা বেশ সহজ । প্রতি কেজিতে লাভের পরিমাণ ৩০ থেকে ৪০ টাকা । এবার যদি আপনি প্রতিদিন ১০০ কেজি কর্ণ ফ্লেক্স তৈরি করেন তাহলে আপনার দৈনিক ইনকাম হতে পারে ৩০০০ থেকে ৪০০০ টাকা । এভাবে প্রতিদিনের ইনকাম যোগ করলে এক মাস অর্থাৎ ৩০ দিন পর সেই ইনকাম কোথায় যাবে সেটা বুঝতেই পারছেন । তাহলে আর দেরি না করে যদি ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন তাহলে এখনই শুরু করুন কর্ণ ফ্লেক্সের ব্যবসা । যা আপনাকে নিশ্চিত সাফল্য এনে দিতে পারেন পুরোদস্তুর । 

অল্প দিনেই লাখ  পতি হতে চান ? মাত্র 5000 টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, সাফল্য পাবেন নিশ্চিত -New Business Idea 

সরকারি সাহায্য কিভাবে পাবেন ? 

সরকারি ভাবে চালু হওয়া মুদ্রা যোজনা সম্পর্কে জানেন কি ? এই প্রকল্পের আওতায় আপনি যে কোনও স্টার্ট আপ বা উদ্যগের ক্ষেত্রে সহজেই কারবারের ৯০ শতাংশ পর্যন্ত ঋণ পেতে পারেন । মাত্র ৫০ হাজার টাকা বিনিয়োগ করে মোদী সরকারের মুদ্রা ঋণ প্রকল্পে আপনি ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন । তাহলে আর দেরি না করে সরকারি সাহায্যে এখনই শুরু করুন কর্ণ ফ্লেক্স -র ব্যবসা যা আপনার ভবিষ্যৎ জীবন কে স্বার্থক করবে নিশ্চিত।  

চাকরি কিংবা ব্যবসা , আমরাই দেবো সঠিক দিশা , আপডেট পেতে নজর রাখুন bongodhara.com 


written by - Somnath Pal . 

Join Telegram Channel : Click Here

TAG - #NEW BUSINESS IDEA #MAKING MONEY #SELF BUSINESS #INCOME TIPS #CORNFLEX