চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। এবার পাট কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছেলে ও মেয়ে উভয় প্রার্থী সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। জানানো হয়েছে নিযুক্ত কর্মীদের নিয়োগ দেওয়া হবে দেশের বিভিন্ন প্রান্তের পাট শিল্প দপ্তরে। সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত বেকার যুবক যুবতীরা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। Jute Department Recruitment 2023
যে পদে নিয়োগ করা হবে : সাধারণত এক্ষেত্রে কাঁচা পাট সংগ্রহ এবং গ্রেডিং বিষয়ে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : এক্ষেত্রে আবেদন করতে সরকারের অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে।
বয়সসীমা : এক্ষেত্রে বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ 21 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক সাম্মানিক : এক্ষেত্রে ট্রেনিং চলাকালীন প্রার্থীকে মাসিক সাম্মানিক দেওয়া হবে 7 হাজার টাকা।
আবেদন পদ্ধতি : এক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে https://www.apprenticeshipindia.gov.in এর ওয়েবসাইট ভিজিট করতে হবে এরপর Jute Department এর সংশ্লিষ্ট নিয়োগের আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে।নিচে আবেদন লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে রেজিষ্ট্রেশন করতে হবে। এরপর রেজিষ্ট্রেশন শেষ হলে অফলাইন মাধ্যমে আবেদন পত্র পূরন করতে হবে। নিচে তার লিঙ্ক দেওয়া হবে।
অফলাইন আবেদন পাঠানোর ঠিকানা : SENIOR MANAGER (HR) THE JUTE CORPORATION OF INDIA LIMITED,
15N, NELLIE SENGUPTA SARANI, KOLKATA-
700087.
আবেদনের শেষ তারিখ : 21-07-2023 তারিখের পূর্বে আবেদন পত্র জমা করতে হবে।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন -

.jpg)