মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে 2 হাজারের বেশি শূন্যপদে চাকরি, নিজের এলাকায় পোস্টিং -WB Postal Recruitment

 পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের জন্য বিরাট সুসংবাদ। পশ্চিমবঙ্গে 2127 শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুধু মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যের বেকার যুবক যুবতীরা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হলে এই পদ গুলিতে আবেদন করতে পারবেন। ছেলে ও মেয়ে উভয় প্রার্থী এই পদে আবেদন করতে পারবেন। যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। West BengaBengal Postal Recruitment 



কী কী পদে নিয়োগ করা হবে : এক্ষেত্রে দুই ধরনের পদে নিয়োগ করা হবে। প্রথমত ব্রাঞ্চ পোস্ট মাস্টার ও অ্যাসিস্টেন্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার। 



পশ্চিমবঙ্গে মোট শূন্যপদ : এক্ষেত্রে পশ্চিমবঙ্গে মোট শূন্যপদ রয়েছে 2127 টি। 


যোগ্যতা : উপরোক্ত পদ গুলিতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধু মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও কম্পিউটার এর সাধারণ জ্ঞান থাকতে হবে এবং সাইকেল চালাতে জানতে হবে। 


বয়সসীমা : আবেদন করতে বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 40 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। 


মাসিক বেতন : BPM পদের জন্য মাসিক বেতন হতে হবে 12,000-29,380 টাকা এবং ABPM পদের জন্য মাসিক বেতন 10,000- 24,470 টাকা। 


নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে মাধ্যমিক পাশ নম্বরের উপর ভিত্তি করে সরাসরি নিয়োগ করা হবে। 


আবেদন পদ্ধতি : সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন করতে India Post এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে যদি রেজিষ্ট্রেশন করা তাহলে তাহলে লগইন করে আবেদন শুরু করতে পারেন। আবেদন করার সময় অবশ্যই জরুরি ডকুমেন্টস ও পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাথে রাখতে হবে। আবেদন প্রক্রিয়া শেষ হলে সব যাচাই করে ফাইনাল সাবমিট করতে হবে। 


আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন - 


Official Notice : Click Here


Official Website : Click Here 


More News : Click Here


Join Telegram Channel : Click Here