BDO অফিসের মাধ্যমে লোক নিচ্ছে টাটা কোম্পানি, এক্ষুনি নাম রেজিষ্ট্রেশন করুন -WB TCS Company Recruitment

 পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের জন্য ফের দারুণ সুসংবাদ। রাজ্যের BDO অফিসের মাধ্যমে টাটা কোম্পানি (TATA Consultancy Services) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, টাটা কোম্পানি সংশ্লিষ্ট বিডিও অফিসে (BDO Office) এসে সংশ্লিষ্ট পদ পূরণ করবে। সরকারের সাহায্য নিয়ে টাটা কোম্পানিতে লোক নিচ্ছে সংশ্লিষ্ট সংস্থা। বিজ্ঞপ্তি অনুযায়ী, সকল যোগ্য প্রার্থী আবেদন জানাতে পারবেন। যে সমস্ত চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। WB BDO Office TCS Company Job Recruitment 




কীভাবে আবেদন করতে পারবে : সংশ্লিষ্ট বিডিও অফিসের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, যে সকল চাকরি প্রার্থী যোগ্য তারা আবেদন বা রেজিষ্ট্রেশন করতে পারবেন সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করে। এক্ষেত্রে অনলাইন আবেদন করার কোনো সুযোগ থাকবেনা। এক্ষেত্রে আবেদন করতে হলে সংশ্লিষ্ট বিডিও অফিসের প্রকাশিত নোটিশের নির্দেশ মতো প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে তারপর সেই রেজিষ্ট্রেশন অনুযায়ী সংশ্লিষ্ট কোম্পানিতে চাকরির নিয়োগ প্রক্রিয়াতে সুযোগ পাবেন। 


অনলাইন রেজিষ্ট্রেশনের সময়সীমা : এক্ষেত্রে অনলাইন রেজিষ্ট্রেশন করতে পারবেন 14,16,17 ও 18 অগাস্ট 2023 পর্যন্ত। মনে রাখবেন এক্ষেত্রে সকাল 10 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত রেজিষ্ট্রেশন খোলা থাকবে। 


রেজিষ্ট্রেশন ও নিয়োগ প্রক্রিয়ার সময় কী কী ডকুমেন্টস লাগবে :

1. 3 কপি পাসপোর্ট সাইজের ছবি 

2. মাধ্যমিক মার্কশিট এবং সার্টিফিকেট 

3. উচ্চ মাধ্যমিক মার্কশিট এবং সার্টিফিকেট 

4. গ্রেজুয়েট মার্কশিট ও সার্টিফিকেট 

5. আধার কার্ড বা এপিক কার্ড 

6. বৈধ মোবাইল নম্বর 

7. বৈধ ইমেইল এড্রেস 


নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে যারা আবেদন করবে তাদের নিয়োগ করা হবে সংশ্লিষ্ট কোম্পানির আধিকারিকের নির্দেশ মতো। যদিও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নোটিশে পর্যাপ্ত উল্লেখ নেই। তবে এটা উল্লেখ রয়েছে যে, অগাস্ট মাসের শেষ সপ্তাহ বা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে কোম্পানি সংশ্লিষ্ট BDO office এ উপস্থিত হবে। 


যোগ্যতা : এক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্রেজুয়েট পাশ বা তার সমতুল্য। তবে এক্ষেত্রে সকলে আবেদন জানাতে পারবেনা। যারা কম্পিউটার সায়েন্স বা ইন্জিনিয়ারিং বা টেকনিক্যাল বিভাগে বা আইটি বা বিএসসি বা বিসিএ বিভাগে গ্রেজুয়েট পাশ করবে তারা অযোগ্য বলে বিবেচিত হবে। বাকি সব ক্ষেত্রে 2021, 2022 কিংবা 2023 সালে গ্রেজুয়েট পাশ করলে রেজিষ্ট্রেশন করতে পারবেন। 


আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে সংশয় বিডিও অফিসে বা নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন -



Official Notice Download 


Official Website Link  


More News : Click Here


Join Telegram Channel : Click Here