সুখবর! জেলায় জেলায় অষ্টম পাশে অসংখ্য ICDS কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি,আবেদন করুন -Anganwari Recruitments

 সুখবর! সুখবর! সুখবর! রাজ্যে ফের ICDS অঙ্গনওয়ারী কেন্দ্র গুলিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, শুধু অষ্টম পাশ করলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আরও জানানো হয়, নিযুক্ত প্রার্থীদের তাদের গ্রাম পঞ্চায়েতের ICDS Anganwari কেন্দ্রে চাকরির পোস্টিং দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী অসংখ্য শূন্যপদ রয়েছে। যে সকল চাকরি প্রার্থী পশ্চিমবঙ্গের জেলার স্থায়ী বাসিন্দা, তারা শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। WB ICDS Anganwari Recruitment



কী কী পদে নিয়োগ করা হবে :
1. অঙ্গনওয়ারী সহায়িকা
2. অঙ্গনওয়ারী কর্মী

শূন্যপদ সংখ্যা : এক্ষেত্রে প্রচুর শূন্যপদ রয়েছে যা বিভিন্ন ডিভিশন অনুযায়ী ভাগ করা রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা : অঙ্গনওয়ারী পদে আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে নূন্যতম অষ্টম পাশ এবং অঙ্গনওয়ারী কর্মী পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা হতে হবে নূন্যতম মাধ্যমিক পাশ বা তার সমতুল্য। এছাড়াও উচ্চ যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন।

বয়সসীমা : যে সমস্ত প্রার্থী অঙ্গনওয়ারীর নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে আগ্রহী তাদের বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ 45 বছরের মধ্যে।

চাকরির মেয়াদ : সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীর বয়স 65 বছর হলে নিজ ইচ্ছায় চাকরি থেকে অবসর নিতে হবে।

চাকরির স্থান : চাকরি প্রার্থীকে তার নিজ ওয়ার্ডের যে কোনো কেন্দ্রে চাকরির পোস্টিং দেওয়া হতে পারে। তবে ট্রেনিং নিতে পশ্চিমবঙ্গে যে কোনো জেলায় যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা মোট 90 নম্বরের মধ্যে হবে এবং 10 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে।
লিখিত পরীক্ষার সিলেবাস -
বাংলা রচনা ( 15), পাটিগণিত (20), পুষ্টি ও জনস্বাস্থ্য ( 15), ইংরেজি ভাষা (20) ও সাধারণ জ্ঞান (20)।

আবেদন পদ্ধতি : যে সমস্ত চাকরি প্রার্থী সংশ্লিষ্ট জেলার অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকা পদে চাকরির জন্য আবেদন করতে চাই তাদের অনলাইন মাধ্যম অবলম্বন করতে হবে। অনলাইন আবেদন করতে জেলার অফিসিয়াল ওয়েবসাইট বা আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্র পূরণ করে ফাইনাল সাবমিট করতে হবে। মনে রাখতে হবে সরাসরি বা পোস্ট অফিসের মাধ্যমে আবেদন পত্র গ্রহণ করা হবে না।

আবেদনের তারিখ সমূহ : এক্ষেত্রে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে 10-08-2023 তারিখ থেকে এবং অনলাইন আবেদন চলবে 04-09-2023 পর্যন্ত।

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে কিংবা অনলাইন আবেদন লিঙ্ক পেতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন -

Official Notice Download


Online Apply Link


Official Website Link


More News : Click Here


Join Telegram Channel : Click Here