সুখবর! ফের ICDS কর্মী ও হেল্পার পদে বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি, ঘরে বসে অনলাইন আবেদন করুন -WB Anganwari Job

 রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ।ফের রাজ্যের জেলায় ICDS অঙ্গনওয়ারী কর্মী ও হেল্পার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, শুধু অষ্টম পাশ ও মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের নিজের জেলায় চাকরির পোস্টিং দেওয়া হবে। সবমিলিয়ে রাজ্য সরকারের অধীনে চাকরি করার বিরাট সুযোগ হাতছাড়া করবেনা। যে সমস্ত চাকরি প্রার্থী সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে যাবতীয় বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়বেন। WB ICDS Anganwari Worker and Helper Job Recruitment 2023 



পদের নাম : এক্ষেত্রে দুই ধরনের পদ রয়েছে, -1. ICDS অঙ্গনওয়ারী কর্মী ও 2. ICDS অঙ্গনওয়ারী হেল্পার 


যোগ্যতা : যে সমস্ত প্রার্থী আবেদন জানাতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ICDS অঙ্গনওয়ারী হেল্পার পদের জন্য অষ্টম পাশ এবং ICDS অঙ্গনওয়ারী কর্মী পদের জন্য মাধ্যমিক পাশ করতে হবে। যদি আবেদনকারীর উচ্চ যোগ্যতা থাকে তাহলেও আবেদন জানাতে পারবেন। 


বয়সসীমা : যারা আবেদন করতে আগ্রহী তাদের বয়স হিসেবে নূন্যতম 18 বছর থাকতে হবে এবং সর্বোচ্চ 45 বছরের মধ্যে হতে হবে। 


আবেদন পদ্ধতি : যাদের যোগ্যতা ও বয়স আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবে তারা অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন করতে অফিসিয়াল ওয়েবসাইট বা আমরা নিচে লিঙ্ক দিয়ে দেব সেটা ক্লিক করে আবেদন জানাতে পারবেন। অবশ্যই শুধু অনলাইন মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। যদি ডাক যোগে বা সরাসরি আবেদন পত্র জমা করতে চাই তাহলে তা গ্রহনযোগ্য হবে না অর্থাৎ বাতিল করা হবে। 


আবেদন করার সময় জরুরি নথিপত্র :

1. বয়সের প্রমাণ পত্র 

2. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস 

3. পাসপোর্ট সাইজের ছবি 

4. আধার বা ভোটার কার্ড 

5. জাতিগত সংশয় পত্র (যদি থাকে)

6. বাসিন্দা প্রমাণ 

7. অন্যান্য 


নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে যারা আবেদন করবে তাদের মধ্যে থেকে লিখিত পরীক্ষা নেওয়া হবে। প্রথমত কয়েকটি বিষয়ে মোট 90 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে এরপর 10 নম্বরের মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউ নিয়ে মোট 100 নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। 


আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ বা আবেদন লিঙ্ক পেতে নিচের সংশ্লিষ্ট অপশন ক্লিক করতে হবে - 


Official Notice Download 


Online Apply Link  


More News : Click Here


Join Telegram Channel : Click Here