রেলের পশ্চিমবঙ্গ বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি - Railway Recruitment in WB

 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুসংবাদ। ভারতীয় রেলের ( Indian Railway) পশ্চিমবঙ্গ বিভাগে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের জন্য রেলে চাকরি করার সুবর্ণ সুযোগ। রেলে IRCTC-র তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরি প্রার্থী রেলের পশ্চিমবঙ্গ বিভাগে চাকরি করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। Railway Recruitment In WB 



কীভাবে আবেদন করতে হবে : যে সকল চাকরি প্রার্থী রেলের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। 

1. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট বা নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে আবেদন পত্র ডাউনলোড করতে হবে। 

2. এরপর আবেদন পত্র প্রিন্ট আউট বের করতে হবে। 

3. আবেদন পত্রে নিজের ও বাবার নাম, ঠিকানা, বয়স, যোগ্যতা ও অন্যান্য ব্যাক্তিগত তথ্য পূরণ করতে হবে। 

4. পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে 

5. সব ঠিকঠাক থাকলে আবেদন পত্রের সঙ্গে জরুরি ডকুমেন্টস এর জেরক্স কপি লাগিয়ে একটি খামে ভরে জমা করতে হবে। 


নিয়োগ প্রক্রিয়া : যে সকল চাকরি প্রার্থী আবেদন করবে তাদের যোগ্যতার ভিত্তিতে শর্টলিস্ট তৈরি করা হবে এবং সেই লিস্ট অনুযায়ী ইন্টারভিউ এ ডেকে নেওয়া হবে। 


পদের নাম : রেলের IRCTC তে কনসালটেন্ট ট্যুরিজম পদে নিয়োগ করা হবে। 


বয়সসীমা : এক্ষেত্রে বয়স হতে হবে সর্বাধিক 64 বছরের মধ্যে। এর নিচে যে কোনো বয়সে আবেদন করতে পারবেন। 


যোগ্যতা : পদের সঙ্গে সামঞ্জস্য বিষয়ে যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবেন। 


আবেদন পত্র জমা করার ঠিকানা : The Group General Manager, Indian Railway Catering and Tourism Corporation Ltd,3, Ground Floor, Koilaghat Street,

Kolkata – 7000 001


আবেদনের তারিখ সমূহ : এক্ষেত্রে অফলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করতে পারবেন 21-08-2023 তারিখের পূর্বে। 


আবেদন পত্র ও অফিসিয়াল ওয়েবসাইট কিংবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন - 


Official Notice Download 


Official Website Link  


More News : Click Here


Join Telegram Channel : Click Here