পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের একবার নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, WBMSCL এর মাধ্যমে কর্মীপদ গুলি পূরণ করা হবে। রাজ্যের 23 জেলা থেকে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। ছেলে ও মেয়ে সকলে WBMSCL এর নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে মাসিক বেতনও দেওয়া হবে 40 হাজার টাকা। সবমিলিয়ে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুযোগ। যে সকল চাকরি প্রার্থী সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। WBMSCL Job Recruitment 2023
আবেদন পদ্ধতি : WBMSCL এর সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া একটু ভিন্ন প্রকৃতির। এক্ষেত্রে ইমেইল করে আবেদন পত্র জমা করতে হবে। সর্বপ্রথম অফিসিয়াল নোটিশের সঙ্গে দেওয়া আবেদন পত্রটি প্রিন্ট আউট বের করে তারপর সঠিক নিয়ম অনুযায়ী পূরণ করে তার সঙ্গে জরুরি ডকুমেন্টস গুলির PDF তৈরি করে আবেদন পত্রের সঙ্গে সংশ্লিষ্ট ইমেইল এড্রেসে পাঠাতে হবে।
আবেদন পত্র জমা করার শেষ তারিখ : যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের 17-08-2023 তারিখের পূর্বে আবেদন পত্র জমা করতে হবে।
আবেদন পত্র জমা করার ইমেইল এড্রেস :wbmsclreqruitment@gmail.com
নিয়োগ প্রক্রিয়া : যে সকল চাকরি প্রার্থী সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করবে তাদের কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ এর যাবতীয় তথ্য অফিসিয়াল ওয়েবসাইট এ জানিয়ে দেওয়া হবে।
নিয়োগকারী বিভাগ : রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিস কর্পোরেশন লিমিটেড (WBMSCL) এর তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদের নাম : এক্ষেত্রে কনসালটেন্ট এইচআর পদে নিয়োগ করা হবে।
মাসিক বেতন : এক্ষেত্রে মাসিক বেতন হিসেবে 40 হাজার টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা : সংশ্লিষ্ট পদে আবেদন করতে বয়স হতে হবে 65 বছরের নিচে।
যোগ্যতা : যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন। বিশেষ যোগ্যতা থাকার কারনে এখানে উল্লেখ করা হল না।
নিচে অফিসিয়াল নোটিশ ও তার সঙ্গে আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবেন।
More News : Click Here
Join Telegram Channel : Click Here

.jpg)