ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি। বিস্তারিত জানুন।

ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর শোনালো রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্তৃক রাজ্য পুলিশে প্রায় দেড় হাজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মোট ১৩২৫ শূন্যপদে পশ্চিমবঙ্গ পুলিশে অপারেটর ও সুপারভাইজার পদে নিয়োগ করা হবে।।  পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবে । যারা ইচ্ছুক তারা পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে এবং এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন । 



মোট শূন্যপদ : ১৩২৫ টি 

যোগ্যতা : শুধুমাত্র উচ্মাধ্যমিক পাস কিংবা স্নাতক পাস করলে আবেদন করতে পারবে । 

 বয়স : ০১/০১/২০২১ অনুযায়ী বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে এবং যারা বিভিন্ন সংরক্ষণ ক্যাটাগরিতে পরেন তাদের জন্য সরকারি ভাবে যে ছাড় থাকে সেভাবেই থাকবে।। 

এছাড়াও শারীরিক ফিটনেস থাকা জরুরি । আরও বিস্তারিত জানুন অফিসিয়াল ওয়েবসাইট থেকে ।          



আবেদন ফি : অপারেটর ও সুপারভাইজার পদে সাধারনদের জন্য যথাক্রমে ২৭৫ ও ৩২৫ টাকা দিতে হবে এবং সংরক্ষিতদের জন্য ২৫ টাকা ফি জমা দিতে হবে । অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করতে পারেন । 

    

আবেদন চলবে ২২ মার্চ ২০২১ পর্যন্ত ।     

বিস্তারিত জানতে পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনেনিন।।