ভোটের সামনে রাজ্যের বহু কর্মীর মুখে হাসি ফুটতে চলেছে । এদিন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে রাজ্যে কর্মরত বহু সরকারি কর্মীর অবসরের সময়সীমা বাড়ানো হয়েছে ।
এই সুবিধা মুলত পেতে চলেছে রাজ্যের বিশ্ববিদ্যালয় স্তরের বিভিন্ন কর্মী । সাধারণত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, কন্ট্রোলার অফ এক্সামিনেশন, কলেজের ইন্সপেক্টর, ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার, ডেপুটি রেজিস্ট্রার, ডেপুটি কন্ট্রোলার অফ এক্সামিনেশন, ডেপুটি ইন্সপেক্টর অফ কলেজ, পিজি ও ইউজি কাউন্সিলের সেক্রেটারি।
গত ২ বছর আগে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৫ বছর এবং এর পাশাপাশি উপাচার্যদের অবসরের বয়স ৬৫ থেকে বাড়িয়ে ৭০ বছর করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই এই পদগুলিতে অবসরের বয়স বাড়ানোর বিষয়টি আলোচনার চলছিল। এদিনের ঘোষণায় স্বভাবতই খুশির মেজাজ।

