DATA ENTRY OPERATOR JOB IN WEST BENGAL : পশ্চিমবঙ্গের জেলায় ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ।

DATA ENTRY OPERATOR JOB IN WEST BENGAL : পশ্চিমবঙ্গের জেলায় ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ। 



ফের রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞাপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গের আরেক জেলায়। বিজ্ঞাপ্তিতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার খাদ্য ও সরবরাহ দপ্তরে বেশ কিছু শূন্যপদে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। বিজ্ঞাপ্তিতে আরো জানানো হয়েছে এই শূন্যপদ গুলি কন্ট্রাকচুয়াল ভাবে নেওয়া হবে এবং মাসিক হিসাবে সাম্মানিক দেওয়া হবে। প্রাথমিক ভাবে ৬ মাসের জন্য অস্থায়ী ভাবে পশ্চিম মেদিনীপুর জেলার ব্লক ও মিউনিসিপালিটি অফিসে নিয়োগ করা হবে। 


 পদের নাম : DATA ENTRY OPERATOR (মোট শূন্যপদ রয়েছে ৩২ টি )


আবেদনকারীর যোগ্যতা : ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন করতে প্রার্থীর যোগ্যতা থাকতে হবে স্নাতক পাস এছাড়াও  কম্পিউটার সাইন্স বা কম্পিউটার কোর্স DCA/DOEACC এর A লেভেল কোর্সের ৩ বছরের কোর্স কোনো ইউনিভার্সিটি বা তার সমতুল্য প্রতিষ্ঠান থেকে করে থাকলে অগ্রাধিকা থাকবে। 


আবেদনকারীর বয়স : ০১.১০.২০২১ অনুযায়ী আবেদনকারীর নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ হতে হবে ৪০ বছর। 


অভিজ্ঞতা : আবেদন কারীর কমপক্ষে ২ বছর ডাটা এন্ট্রি কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। 


আবেদন পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে পারবেন ০২.১১.২০২১ থেকে ১৫.১১.২০২১ পর্যন্ত। আবেদন ফর্ম পেয়ে যাবেন পশ্চিম মেদিনীপুর জেলার অফিসিয়াল থেকে এছাড়াও নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে। 

 এছাড়াও আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন CLICK HERE