দুয়ারে সরকার থেকে কোভিড-১৯ সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণ, তবুও মাসিক বেতন নেই, দাবি VRP দের।




গ্রামীণ সম্পদ কর্মীদের কাজ কী

রাজ্যে কর্মরত অস্থায়ী কর্মীদের মধ্যে অন্যতম হল সাধারণ গ্রামীণ সম্পদ কর্মী যারা প্রথমত নিয়োগ হয়েছিল সোস্যাল অডিট কাজের জন্য কিন্তু এখন তারা পতঙ্গ বাহিত রোগ নিরাময়ের কাজে নিযুক্ত । তারা গত কয়েক বছর থেকে এই কাজে নিযুক্ত পতঙ্গ বাহিত রোগ বিশেষত ডেঙ্গু নিয়ন্ত্রণ অনেকটা সাফল্য লাভ করে কিন্তু তাদের নেই কোনো মাসিক বেতন, এমনকি যা পায় তাও সঠিক সময়ে পায় না তারা । 

লোকসভা নির্বাচনে মূখ্যমন্ত্রীর ঘোষণা 

গত লোকসভা নির্বাচনে রাজ্যের মূখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্যের গ্রামীণ সম্পদ কর্মীদের নিয়ে তিনি ভাববেন এবং তাদের একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবে কিন্তু কোনো সিস্টেম এখনো চালু হলোনা এমনটা এক গ্রামীণ সম্পদ কর্মী জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, তাদের মাসিক বেতন ও কাজের স্থায়িত্ব না হলে তারা আন্দোলনের পথ বেছে নিবে। 

গ্রামীণ সম্পদ কর্মীদের মাসিক সাম্মানিক 

বর্তমানে গ্রামীণ সম্পদ কর্মীরা মাসিক সাম্মানিক হিসাবে ৫২৫০ টাকা পায় যার দৈনিক মজুরি হিসাবে ১৭৫ টাকা হয়। তাদের এই টাকায় সংসারও ঠিক ঠাক চলেনা এবং যা পায় তাও সঠিক সময়ে পায় না তাই আগামীতে তাদের মাসিক বেতন ও কাজের নিশ্চয়তা না দিলে আন্দোলনের পথ বেছে নিবে গ্রামীণ সম্পদ কর্মীদের সংগঠন । 

গ্রামীন সম্পদ কর্মীদের দাবি সমূহ 

এদিকে গত কয়েকমাস ধরে বয়েকায় বেতন ইতিমধ্যে সমস্ত জেলায় পাঠানো হয়ে গেছে। কিছু কিছু ব্লক গ্রামীণ সম্পদ কর্মীদের সাম্মানিক বেতন পাঠিয়ে দিয়েছে । গ্রামীণ সম্পদ কর্মীদের ডেঙ্গু সতর্কতার পাশাপাশি করতে হয় রাজ্য সরকারের আদেশে আরও বহু কাজ । দুয়ারে সরকার থেকে শুরু করে কোভিড ১৯ আরও নানা কাজে সহায়তা করেও তাদের নেই কোনো মাসিক বেতন সহ কাজের নিশ্চয়তা তাই তাদের দাবি নিয়ে আগামিতে বৃহৎ আন্দোলনের পথে হাটতে পারে তারা।