SDO অফিসে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। WB New Government Job ।

চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্যের মহুকুমা অঞ্চলে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজ্যের এই মহকুমার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুধু মাধ্যমিক পাশে নিয়োগ করা হবে কোনো পরীক্ষা দিতে হবে না শুধু ইন্টারভিউ দিয়ে চাকরির বিরাট সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে আবেদন করতে পারবে। শুধু মাত্র মহিলারাই এই পদে আবেদন করতে পারবে। কাজ করতে হবে নিজের এলাকার মধ্যে এবং ওই এলাকায় স্বাস্থ্য পরিষেবা দিতে হবে। মাসিক সাম্মানিক দেওয়া হবে। শূন্যপদ সংক্রান্ত আরও বিস্তারিত জানতে মনোযোগ সহকারে পড়তে হবে। 

  


শূন্যপদ : মোট শূন্য পদ রয়েছে  34 টি


যোগ্যতা : আশা কর্মী নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা খুবই নূন্যতম শুধু মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা  থাকলে আবেদন করতে পারবে। 


আবেদনের যোগ্য : যেহেতু আশা কর্মী নিয়োগ করা হবে তাই শুধু মাত্র মহিলারাই আবেদন করতে পারবে এবং তাদের হতে হবে বিবাহিত, বিবাহবিচ্ছেদ, বিধবা। 


বয়স: বয়স হতে হবে 30-40 বছরের মধ্যে কিন্তু সংরক্ষিত মহিলারা 22 বছর হলে আবেদন করতে পারবে। 

নিয়োগের স্থান : হুগলি জেলার  আরামবাগ মহুকুমার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে। নিচে তার লিঙ্ক দেওয়া হল। 

আবেদন পদ্ধতি : অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এবং নিচের দেওয়া লিঙ্ক থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে তা পূরণ করে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানা অনুযায়ী জমা করতে হবে। 

অষ্টম পাশে নিয়োগের বিজ্ঞপ্তি। আবেদন করতে ক্লিক করুন। 

আবেদন পত্রের সঙ্গে কী কী জমা করতে হবে : 

1. বয়সের প্রমাণপত্র / এডমিট কার্ড

2.যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 

3.কাস্ট সার্টিফিকেট

4.বাসিন্দা সার্টিফিকেট

5. পাসপোর্ট সাইজের ছবি 


উপরের সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে

For Download Official Notification : Click Here

Application form : Click here