WB Primary Tet Result : অবশেষে জানা গেলো কবে 2017 সালের টেট পরীক্ষার ফলাফল। বিস্তারিত দেখেননিন।

অবশেষে দীর্ঘ অপেক্ষা অবসান হতে চলেছে। গত 4 বছর হলো প্রাথমিকের তৃতীয় বারের টেট পরীক্ষার আবেদন গ্রহন। দীর্ঘ 4 বছর পর 2021 সালের জানুয়ারি মাসে হয় সেই টেট পরীক্ষা। তবুও হচ্ছে না ফলাফল প্রকাশ। দীর্ঘদিন ধরে ফল প্রকাশের অপেক্ষায় দিন কাটাচ্ছে হবু শিক্ষক রা। এর আগে পর্ষদ সভাপতি পূজোর আগে ফল প্রকাশ করতে চাইলেও তা হয়নি। দেখতে দেখতে পুজো পেরিয়ে গেলেও ফলাফল নিয়ে কোনো মাথা ব্যাথা নেয় পর্ষদের। 



তাই ধর্যের সীমা ভেঙে গেলে আন্দোলনের পথ খুঁজে নেয় 2017 সালের টেট(Tet Exam 2017)প্রার্থীরা। 4 বছর পর কার বা এতো ধর্য থাকে। এ রাজ্যে একের পর এক নিয়োগ ধমকে রয়েছে কাজেই চাকরি না হওয়ার ভয়ে আন্দোলনে পা রাখে 2017 সালের টেট(Tet Exam 2017) প্রার্থীরা। অবশেষে তাদের আন্দোলন সফলে মুখী বলে জানা গিয়েছে। 


গত কয়েক দিন আগে 2017 সালের প্রাইমারি টেট(Tet Exam 2017) পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে APC ভবনে আন্দোলন চালালে পর্ষদ কর্তৃক আজ 26 নভেম্বর দেখা করার সময় দেয়। তাদের কথা মতো আন্দোলন রুখে দেয় টেট হবু শিক্ষকরা। আজ সরাসরি মানিক বাবুর সঙ্গে দেখা করে 2017 সালের প্রাইমারি টেট(Tet Exam 2017)প্রার্থীদের মধ্যে একাংশ। 


আজ 26 নভেম্বর পর্ষদ সভাপতি মাননীয় মানিক বাবু বলেন, 2017 সালের প্রাইমারি টেট(Tet Exam 2017)পরীক্ষার ফলাফল শীঘ্রই প্রকাশ করতে চলেছি। ফলাফল ত্রুটিহীন করার লক্ষ্যে পর্ষদ তাই তাদের ফলাফল দিতে দেরি হচ্ছে। তবে আর বেশি অপেক্ষা নয় আমরা আগামী কয়েক দিনের মধ্যে ফলাফল বের করতে চলেছি। এদিকে 2014 সালের সমস্ত সমস্যা সমাধান হয়ে গেছে এবার 2017 সালের টেট (Tet Exam 2017)পরীক্ষার ফলাফল প্রকাশের পালা। রেজাল্ট সংক্রান্ত আরও বিস্তারিত জানতে পারবেন প্রাথমিক শিক্ষা অফিসিয়াল ওয়েবসাইট থেকে।