জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ। WB ICDS Anganwari Recruitment 2021.

অবশেষে দীর্ঘদিন পরে রাজ্যে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ করতে চলেছে। জানা গিয়েছে রাজ্যে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ হচ্ছে। খুব নূন্যতম যোগ্যতায় এই কর্মী নিয়োগ করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য মাধ্যমিক পাশ এবং অঙ্গনওয়াড়ি সহায়িকার জন্য অষ্টম পাশ করলে আবেদন করা যাবে। একই সঙ্গে গোটা রাজ্যে নিয়োগ না হলেও জেলা ভিত্তিতে এই নিয়োগ সম্পর্ন হবে বলে জানা গিয়েছে। এমনি ইতিমধ্যে এক জেলা থেকে নিয়োগ সংক্রান্ত শূন্যপদ জানিয়ে নবান্নে সেই রিপোর্ট জমা করেছে । যদিও গোটা রাজ্যে দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের প্রক্রিয়া যার কারনে অকেজো হয়ে পরে রয়েছে রাজ্যের বহু অঙ্গনওয়াড়ি সংস্থা । তাই আর বেশি অপেক্ষা নয় সব জেলাতে শীঘ্রই এই নিয়োগ হতে চলেছে । 




রাজ্যের প্রত্যেক জেলায় এক এক নিয়োগ করা হবে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা। ইতিমধ্যে রাজ্যে এই নিয়োগ প্রক্রিয়া আরম্ভ হয়ে গিয়েছে ।  এদিকে পূর্ব মেদিনীপুর জেলার তরফে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য নবান্নে রিপোর্ট জমা করেছে। সেই রিপোর্ট অনুযায়ী এই জেলায় মোট অঙ্গনওয়াড়ি প্রতিষ্ঠান রয়েছে ৬৩৪৫ টি যা মধ্যে চালু রয়েছে ৬০২৫ টি সংস্থা । অর্থাৎ ৩২০ টি সংস্থা কর্মীর অভাবে বন্ধ রয়েছে। শুধু তাই নয় যে সমস্ত সংস্থা চালু রয়েছে তাতেও অনেক শূন্যপদ রয়েছে । যার থেকে অনুমান করা হচ্ছে, গোটা রাজ্যে প্রচুর শূন্যপদ খালি রয়েছে। 


নবান্নে দেওয়া রিপোর্ট অনুযায়ী, পূর্ব মেদিনীপুর জেলায় মোট শূন্যপদ রয়েছে ২৬০৮ টি যার মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের শূন্যপদ রয়েছে ১১৫২ টি এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য শূন্যপদ রয়েছে ১৪৫৬ টি । এই জেলার রিপোর্ট থেকে অনুমান করা হচ্ছে গোটা রাজ্যের বিভিন্ন জেলাতেও প্রচুর শূন্যপদ রয়েছে । সব জেলার শূন্যপদের রিপোর্ট জমা হলে গোটা রাজ্যে প্রায় ১৫ হাজার শূন্যপদ পূরণ করা হবে। নিয়োগ সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে আমাদের ওয়েবসাইট প্রতিনিয়ত খুলে দেখবেন।