বাংলায় ১ লক্ষ নিয়োগ । WB New Job 2021.

বাংলায় ১ লক্ষ নিয়োগ । WB New Job 2021. 

বাংলায় বিরাট সংখ্যক শূন্যপদ তৈরি হতে চলেছে এমনটাই ইঙ্গিত দিল রাজ্য সরকার। সেই সংখ্যা পেরিয়ে যেতে পারে লক্ষাধিক । বাংলায় শুরু হতে চলেছে বিরাট শিল্পের বাজার আর যেখানে দরকার পরবে প্রায় লক্ষাধিক কর্মী । এমনটাই আজ বিধানসভায় ইঙ্গিত দিল মূখ্যমন্ত্রী। 


এদিন তিনি জানিয়েছেন, আগামী দিনে শিল্পেই হবে বাংলার উন্নয়নের আসল হাতিয়ার যার হাত ধরে উন্নয়নের মূখ দেখবে বাংলার মানুষ । এই শিল্পের জন্য অনেকেই বিনিয়োগের হাত বাড়িয়েছেন এমনটাও মূখ্যমন্ত্রী ইঙ্গিত দেয়। তিনি আর জানান পুরুলিয়ায় শিল্পের জন্য ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। এমনকি তাজপুর বন্দর তৈরি করা হচ্ছে । নানা রাজ্য থেকে চর্ম শিল্পের কোম্পানি বাংলায় আসছে। এমনকি রাজ্যে সিলিকোন ভ্যালি তৈরি করা হচ্ছে । 



তিনি এও জানান, দেউচা ও পাচামিতে রাজ্য সরকার ৩৫ হাজার কেটি টাকা বিনিয়োগ কীতে চলেছে।  মূখ্যমন্ত্রী জানান এই শিল্প সিঙ্গুরের মতে হবে না, এখানে কোনো মানুষের জমি কেরে নেওয়া হবে, সরকারি জমিতেই এই শিল্প করা হবে। এই ুএলাকায় প্রচুর পরিমাণে কয়লা থাকায় বাংলার ভবিষ্যৎ আরও উন্নয়নের মুখে যাবে এমনটাই মূখ্যমন্ত্রী অনুমান করছে। 

এদিন মূখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে এই ধরনের শিল্প শুরু হলে রাজ্যে ভবিষ্যতে বিদুৎ -এর অভাব অনেকটা কমবে। রাজ্য সরকার আরও জানান, এই প্রকল্প শুরু হলে রাজ্যে ১ লক্ষের মতো কর্মসংস্থান তৈরি হবে যা বেকারত্ব অনেকটাই কমাবে ।