রাজ্যে 50 হাজার কর্মী নিয়োগ : মূখ্যমন্ত্রী। বিস্তারিত জেনেনিন।

রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর। রাজ্যের মূখ্যমন্ত্রী বেকারত্ব কমাতে বিরাট পদক্ষেপ নিতে চলেছে। এবার অন্যান্য রাজ্যের মতো আমাদের রাজ্যেও বেকারত্ব বিরাট সংখ্যায় কমতে চলেছে। এর ফলে শুধু শিক্ষিত বেকার যুবক যুবতী না অদক্ষ শ্রমিকরাও এর ফল লাভ করবে। তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পূর্বে রাজ্যের মূখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তিনি এবার ক্ষমতায় আসলে বিরাট সংখ্যক কর্মসংস্থান তৈরি করবে। এবার ক্ষমতায় আসার পর সেই দিকেই চলতে শুরু করেছে মূখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, রাজ্যে নতুন করে মোট 50 হাজার কর্মসংস্থান তৈরি হতে চলেছে যা সমগ্র বাংলাবাসীর জন্য বিরাট সুখবর। 



এদিন মূখমন্ত্রী নিজেই টুইট করে জানিয়েছেন। মূখ্যমন্ত্রী এত বড়ো পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে অভিজ্ঞ মহল।রাজ্যে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ফুটতে চলেছে। মূখ্যমন্ত্রী জানিয়েছেন আমাদের রাজ্যে শিল্প দ্রুত গতিতে বাড়তে শুরু করেছে আগামী কিছু দিনের মধ্যে বাংলা থেকে কাওকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না। এবার ভারতের অন্যতম কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিস (TCS) রাজ্যের মাটিতে থাবা বসাতে চলেছে যার ফলে রাজ্যে দক্ষ ও অদক্ষ মিলে মোট 50 হাজারের বেশি কর্মসংস্থান তৈরি হবে। এছাড়াও মূখ্যমন্ত্রী আরও জানিয়েছে, রাজ্যের বেকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে এমনকি তিনি এও জানান, আগামীতে রাজ্যে আরও শিল্পের বিস্তার নিয়ে ভাবা হচ্ছে। তিনি জানান গত বছর এর জন্য 15 হাজার কর্মসংস্থান পূরণ করা হয়েছে তবে এ বছরে সংখ্যাটা বেশি। 


বর্তমানে রাজ্যে শিক্ষার হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখা দিচ্ছে কর্মসংস্থানের অভাব কেননা রাজ্যের কর্মসংস্থানের পদ গত কয়েক বছর ধরে সীমিত। তাই যেহেতু শিক্ষার হার বাড়ছে তাই আরও প্রচুর কর্মসংস্থান প্রয়োজন। আর এদিকে বাংলার শ্রমিক গোটা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এর বিশেষ কারণ বাংলায় শিল্পের অভাব। এই কারণে রাজ্যের মূখ্যমন্তী বাংলার বেকার যুবক যুবতীদের কর্মমূখী করতে বাংলায় শিল্পের প্রসার ঘটাতে চলেছে। রাজ্যে 50 হাজার শূন্যপদ তৈরি হতে আর মাত্র কয়েকদিন সময় লাগবে। 


আরও চাকরির খবর পড়ুন 

Axis Bank এ সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি। এক্ষুনি আবেদন করুন।  


 

Bandhan Bank এ আবেদন করলেই চাকরির সুযোগ