প্রাইমারি, আপার প্রাইমারি ও হাইস্কুলে প্রচুর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। এক্ষুনি আবেদন করুন।

রাজ্যে প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ একদিকে ধীর গতিতে চলছে অন্যদিকে সরকার সাহায্য প্রাপ্ত স্কুলে একের পর এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে চলেছে। এবার রাজ্যের ফের এক নতুন স্কুলে প্রাইমারি ও হাইস্কুল শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রি প্রাইমারি থেকে উচ্চতর শিক্ষা পর্যন্ত শিক্ষক নিয়োগ করবে এই স্কুল কর্তৃপক্ষ। স্কুলের তরফে নোটিশ জারি করে জানানো হয়েছে, সরকারি স্কুলের সমতুল্য হিসাবে এই স্কুলেও শিক্ষক নিয়োগ করা হবে। যে সমস্ত প্রার্থীরা স্কুলে শিক্ষকতার চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী এবং তার মধ্যে শিক্ষকতার যোগ্যতা রয়েছে তারা শেষ অবধি পড়বেন 



কী কী ধরনের শিক্ষক নিয়োগ করা হবে 

স্কুলে প্রি প্রাইমারি, প্রাইমারি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বিষয় ভিত্তিক হিসেবে শিক্ষক নিয়োগ করা হবে। 


নিচে বিভিন্ন শূন্যপদ ও তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল 

  • প্রি প্রাইমারি 
শিক্ষাগত যোগ্যতা : TTC/ মন্তেস্বরী টিচার্স ট্রেনিং করা শুধু মাত্র মহিলারাই ইংরেজি মাধ্যমে হলে আবেদন করতে পারবে। 

  • প্রাইমারি শিক্ষক 
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে অবশ্যই গ্রেজুয়েট পাশ বা সঙ্গে বিএড পাশ করলে আবেদন করতে পারবে এছাড়াও 3 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। 

  • আপার প্রাইমারি শিক্ষক 
যে যে বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে : হিন্দি, অঙ্ক ও বিজ্ঞান বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে। 

শিক্ষাগত যোগ্যতা : গ্রেজুয়েট পাশ সঙ্গে ডিএড পাশ করলে আবেদন করতে পারবে। এছাড়াও কমপক্ষে 3 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার থাকবে। 

  • মাধ্যমিক শিক্ষক নিয়োগ 

যে যে বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে :পূর্ণ সময়ের জন্য বাংলা, ইংরেজি, ভূগোল, সংস্কৃত, ফিজিক্স, কেমিস্ট্রি ও অঙ্ক এবং পার্ট টাইম হিসেবে বাংলা বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে। 

শিক্ষাগত যোগ্যতা : গ্রেজুয়েট সঙ্গে বিএড পাশ এছাড়াও কমপক্ষে 3 বছরের ইংরেজি মাধ্যমে পড়ানোর অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে। 

  • উচ্চ মাধ্যমিক শিক্ষক নিয়োগ 

যে যে বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে : পূর্ণ সময়ের জন্য ইংরেজি, বায়োলজি ও একাুন্টেন্সি এবং পার্ট টাইম হিসেবে বিজনেস স্টাডিজ বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে। 

শিক্ষাগত যোগ্যতা :পোস্ট গ্রেজুয়েট সঙ্গে বিএড পাশ করলে এছাড়াও শিক্ষকতার কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইংরেজি মাধ্যমে। 

  • পার্ট টাইম বিশেষ এডুকেটর 
শিক্ষাগত যোগ্যতা : গ্রেজুয়েট পাশ সঙ্গে RCI এপ্রুভ যোগ্যতা থাকতে হবে। 

আবেদন পদ্ধতি : অফলাইনের মাধ্যমে নোটিশ প্রকাশের 7 দিনের মধ্যে আবেদন পাঠাতে হবে। আবেদন প্রকাশ করেছে 23 ডিসেম্বর। 

আবেদন পত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস জমা করবেন :

1. বায়োডাটা সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি 

2.শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 

3. অভিজ্ঞতা ও অন্যান্য ডকুমেন্টস 

উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি সঙ্গে নিজের সই করে পাঠাতে হবে। 


আবেদন পত্র পাঠানোর ঠিকানা : Bhavan's Gangabux Kanoria, Vidyamandir, Salt Lake, Kolkata এই স্কুলে। সময় 10 টা থেকে 5 মধ্যে জমা নেওয়া হবে। 


আরও নতুন নতুন চাকরির খবর পড়ুন 

পঞ্চম, অষ্টম ও মাধ্যমিক পাশে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। 

 

মাসে বেতন 13000,Data Entry Operator পদে নিয়োগের বিজ্ঞপ্তি 

Bandhan Bank এ সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি। আবেদন করলেই চাকরি। 

Axis Bank এ সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি।  


👉প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন Telegram Channel