বাংলার জেলায় জেলায় প্রতিনিয়ত একের পর এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে চলেছে। দুয়ারে সরকার থেকে দুয়ারে রেশন নানা প্রকল্পে কর্মী নিয়গ করেই চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এবার ফের রাজ্যের রুপশ্রী প্রকল্পে জেলায় ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের অন্যতম প্রকল্পে 'রুপশ্রী ' তে ডাটা এন্ট্রির জন্য কর্মী নিয়োগ করা হবে। এও জানানো হয়েছে, এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী ও চুক্তি ভিত্তিক হিসেবে করা হবে তবে কাজের গতিবিধি দেখে পরবর্তীতে কাজের মেয়াদ বাড়াতে পারে সংশ্লিষ্ট দপ্তর। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে এই পদে আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে উভয় আবেদনের যোগ্য। পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই শেষ অবধি পড়বেন নিচে শূন্যপদ ও তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে -
শূন্যপদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর ( Data Entry Operator) ও একাউন্টেন্ট ( Accountant)
আবেদন পদ্ধতি : আগ্রহী প্রার্থীরা উপরে উল্লেখিত পদের মধ্যে যে কোনো একটিতে আবেদন করতে পারবে। Online এ আবেদন করতে হবে। নীচে অনলাইন আবেদন লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করতে পারবে 8 ফেব্রুয়ারী থেকে এবং আবেদন চলবে 28 ফেব্রুয়ারী পর্যন্ত।
আবেদন ফী : বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদন করতে কোনো আবেদন ফী জমা করতে হবে না।
নিয়োগ প্রক্রিয়া : যে সমস্ত চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন সম্পন্ন করবে তারা লিখিত পরীক্ষায় ডাক পাবে। এই পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্টে নাম আসলে তাদের ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশনে ডাকা হবে। তারপর ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে।
নিচে শূন্যপদ অনুযায়ী যোগ্যতা উল্লেখ করা হল :-
1. একাউন্টেন্ট -1
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীদের কমার্সে গ্রাজুয়েট পাশ করতে হবে। এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার এর যাবতীয় কাজ জানতে হবে। এছাড়াও একই ফিল্ডে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে।
বয়স : আবেদনকারীর বয়স হতে হবে 40 বছরের নীচে। রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : মাসিক বেতন হিসেবে 15,000 টাকা দেওয়া হবে।
2. ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) -2
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে যে কোনো শাখায় গ্রাজুয়েট পাশ করতে হবে এবং সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে এবং কম্পিউটার এর যাবতীয় কাজ জানতে হবে। এছাড়াও ডাটা এন্ট্রি কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে সরকারি কিংবা বেসরকারি সেক্টরে।
বয়স : আবেদনকারীর বয়স হতে হবে 40 বছরের নীচে। রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : মাসিক বেতন হিসেবে 11,000 টাকা দেওয়া হবে।
আবেদন করার সময় কী কী ডকুমেন্টস লাগবে : পাসপোর্ট সাইজের ছবি ও সই আপলোড করতে হবে এবং নিজের সমস্ত ডকুমেন্টস সাথে রাখতে হবে।
আরও পড়ুন : দুয়ারে রেশন প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি।
নিয়োগের স্থান : হুগলি জেলার সাব ডিভিশন ও ব্লক অফিসে নিয়োগ করা হবে। কেবল সেই জেলার বাসিন্দারা আবেদন করতে পারবে।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে কিংবা সরাসরি অনলাইন আবেদন করতে নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করুন 👇👇
Official Notification : Download Here
Official Website : Click Here
Online Apply : Click Here
আরও পড়ুন : পশ্চিমবঙ্গের জেলায় জেলায় শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।
