পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম স্বপ্নের প্রকল্প 'দুয়ারে রেশন ' এ প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের এক জেলায়। এবারে প্রচুর পরিমাণে শূন্যপদে ডাটা এন্ট্রি অপারেটর(Data Entry Operator Job) পদে নিয়োগ করা হবে এমনটাই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোন প্রান্ত থেকে আগ্রহী এবং যোগ্য প্রার্থীর আবেদন করতে পারবেন এবং আগ্রহী প্রার্থীদের মধ্যে ছেলে মেয়ে উভয়েই হতে পারে।সাধারণত দুয়ারে রেশন, রেশন কার্ড সম্বন্ধীয় এবং খাদ্য দপ্তরের অন্যান্য ডাটা এন্ট্রির ( Data Entry Job) কাজে এই সমস্ত কর্মী নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরিপ্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক এবং আগ্রহী তারা শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি, যোগ্যতা এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)
মোট শূন্যপদ : 34 টি
আবেদন পদ্ধতি : পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরিপ্রার্থীরা ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে ইচ্ছুক তারা অফলাইন অনলাইন উভয় মাধ্যমে আবেদন করতে পারবেন। অফলাইনের মাধ্যমে আবেদন পত্র পাঠানোর ঠিকানা নিচে উল্লেখ করা হবে। সেই ঠিকানায় পাঠাতে হবে।এছাড়াও সরাসরি ইমেইল এড্রেসে আবেদন পত্র পাঠাতে পারবেন। আবেদন পত্র ডাউনলোড করার লিংক নিচে দেওয়া হবে সেখান থেকে ডাউনলোড করে আবেদনপত্রটি পূরণ করার পর নিচে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি দিয়ে সেটি নিচে উল্লেখিত ঠিকানার ড্রপ বক্সে জমা করতে পারবেন।
আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন :
1. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3. কম্পিউটার সার্টিফিকেট
4. কাস্ট সার্টিপিকেট
5. অভিজ্ঞতা
6. আধার বা ভোটার কার্ড
7. পাসপোর্ট সাইজের ছবি
উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি সঙ্গে নিজের সই করে আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : যে কোনো শাখায় গ্রাজুয়েট পাশ করতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও সরকারি কিংবা পোস্ট প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে।
বয়স : আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।
মাসিক বেতন : 13,000/-
নিয়োগ প্রক্রিয়া : বিজ্ঞাপ্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে কোনো কিছু উল্লেখ করেনি তবে জেলা সিলেকশন কমিটির দ্বারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আরও পড়ুন : 1149 পদে পশ্চিমবঙ্গেও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা : Office Of the Collector(F&S), Nadia, Patrabazar, Krishnagar,Nadia,741101। এই ঠিকানায় রেজিস্ট্রার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে আবেদন করতে পারবে।
এছাড়াও E-mail করতে পারবে :reqruitment.nadia.fs@gmail.com
এছাড়াও আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিবেন।
Official Notification+ Application Form : Download
Official Website : Click Here
