পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে আপনার জন্য বিরাট সুযোগ দিচ্ছে সরকার। এবার পশ্চিমবঙ্গ সরকার দিল বিরাট সুযোগ। শুধু অনলাইনে আবেদন করে পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় রেশন ডিলার রেজিস্ট্রেশন পেয়ে যান। একবার রেজিষ্ট্রেশন হলে আপনি রেশন ডিলার দোকান থেকে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন। তাহলে আপনার হাতে বিরাট সুযোগ পশ্চিমবঙ্গের জেলার বিভিন্ন গ্রামে এখানো প্রচুর নিয়োগ হচ্ছে। যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ও নূন্যতম শিক্ষাগত যোগ্যতার অধিকারী তারা এতো বড়ো সুযোগ হাতছাড়া করবেনা। পশ্চিমবঙ্গের যে সমস্ত প্রার্থীরা রেশন ডিলার পদে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই শেষ অবধি পড়বেন নিচে সবিস্তারে আলোচনা করা হল -
শূন্যপদের নাম : রেশন ডিলার (Ration Dealers)
মোট শূন্যপদ : 7000 টি ( কম বা বেশিও হতে পারে)
রেশন ডিলার পদে আবেদন করতে কী কী করতে হবে নিচে Step by Step উল্লেখ করা হল -
1 . প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে Log In করতে হবে, আপনারা Log In করতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে- https://food.wb.gov.in/ । (আপনি যদি মোবাইল দিয়ে আবেদন করতে চান তাহলে আপনাকে মোবাইলটি অবশ্যই ডেক্সটপ মোডে করে নিতে হবে)।
2. এর পর অফিশিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা PDS LICENSING অপশন দেখতে পাবেন তারপর ওখানে ক্লিক করবেন । এখানে ক্লিক করার পরে আপনারা Apply for new Fair Price Shop এই অপশনে ক্লিক করবেন।
3.উপরের প্রক্রিয়া সম্পন্ন করার পরে আপনার সামনে একটা ফর্ম আসবে যেখানে আপনি আপনার ফোন নাম্বার ও আপনার ফোন নাম্বারে একটি ওটিপি আসবে যেটি দিয়ে Log In করে নিবেন।
4. Log In করা হয়ে গেলে আপনার সামনে বিভিন্ন Official বিজ্ঞপ্তি আসবে এবং এরপর আপনি যে জেলা থেকে আবেদন করছেন সেটি পাশে আবেদনের লিংক দেখতে পাবেন সেটি ক্লিক করে সরাসরি আবেদন করবেন।
অনলাইনে আবেদন করার সময় কী কী ডকুমেন্টস লাগবে? নিচে মনোযোগ সহকারে পড়বেন -
1.অনলাইনে আবেদন করার পূর্বে আপনাকে ব্যাংকে গিয়ে আবেদন ফি জমা করতে এবং ফী জমার রিসিভ কপি আপনাকে আবেদনের সময় আপলোড করতে হবে।
2. মাধ্যমিকের এডমিট কার্ড
3. রিসেন্ট পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও নিজের সই আপলোড করতে হবে।
4. পরিচয় পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড ,রেশন কার্ড রাখতে হবে।
5. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
6. ছয় মাসের ব্যাংক অ্যাকাউন্ট ট্রানজেকশন স্টেটমেন্ট
7. এছাড়াও অন্যান্য সার্টিফিকেট যদি থাকে
আরও পড়ুন : পশ্চিমবঙ্গে ফের প্রাইমারি শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।
এছাড়াও আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করুন। আবেদন করার আগে অফিসিয়াল নোটিশ অবশ্যই দেখেনিবেন।
যে অফলাইন ফর্ম অনুযায়ী আবেদন করতে হবে তা নিচে উল্লেখ করা হল লিঙ্কে ক্লিক করে দেখেনিবেন -ক্লিক করুন
👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel
