পশ্চিমবঙ্গে সরকারি চাকরি করতে ইচ্ছুক? যোগ্যতাও কম? তাহলে আপনার জন্য একটি সুখবর। রাজ্যের SDO অফিসের অধীনে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলার সাবডিভিশন(SDO) উন্নয়ন অ্যাথোরিটিতে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে ।পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে উভয় এই পদে আবেদনের যোগ্য। পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থীরা গ্রুপ ডি পদে চাকরি করতে ইচ্ছুক তারা শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ ও তার সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল -
শূন্যপদের নাম : গ্রুপ ডি (Group D)
শিক্ষাগত যোগ্যতা : আগ্রহী ও ইচ্ছুক প্রার্থীদের পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে শুধু অষ্টম পাশ করতে হবে। এছাড়াও যদি উচ্চ যোগ্যতা থাকে তাহলে অগ্রাধিকার পাবে কিন্তু না থাকলেও শুধু অষ্টম পাশে আবেদন করতে পারবে।
আবেদনকারীর বয়স : আবেদনকারীর বয়স হতে হবে কমপক্ষে 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর । এছাড়াও রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
আবেদন পদ্ধতি : উপরে উল্লেখিত যোগ্যতা থাকলে এবং গ্রুপ ডি পদে চাকরি করতে ইচ্ছুক হলে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। অফলাইন আবেদন পত্র ডাউনলোড করার লিঙ্ক নিচে দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আবেদন করতে পারবে। আবেদন পত্র রেজিস্ট্রার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে নিচে উল্লেখিত ঠিকানায়।
যারা সরাসরি আবেদন পত্র জমা করবে তাদের সোমবার থেকে শুক্রবার বিকেল 4 টার মধ্যে জমা করতে হবে। সঙ্গে পোষ্টাল স্ট্যাম্প 42 টাকার লাগাতে হবে।
আবেদন পত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস জমা করবেন?
1. বয়সের প্রমাণপত্র বা MP Admit Card
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট
3. জাতিগত সংশয় পত্র ( যদি থাকে)
4. পরিচয় পত্র ( আধার / ভোটার)
5. 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
উপরে যে সমস্ত ডকুমেন্টস এর নাম উল্লেখ করা হল তার সবগুলির জেরক্স কপি করে প্রত্যেকটিতে নিজের সই করে আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া : আবেদন পত্র সঠিক ভাবে পৌঁছালে আপনাকে দুটি প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা যা মাল্টিপল চয়েস প্রশ্নের হবে এবং মোট নম্বর হবে 90 এবং দ্বিতীয় ধাপে ইন্টারভিউ বা ভাইভা দেওয়ার মাধ্যমে মোট 10 নম্বরে যাচাই করা হবে। শেষে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে।
আবেদন পত্র জমা করার শেষ তারিখ : আবেদন পত্র পোস্ট অফিসের মাধ্যমে আগামী 19 ফেব্রুয়ারীর মধ্যে জমা করতে হবে। আবেদন পত্রের সঙ্গে 42 টাকার পোস্টাল স্ট্যাম্প লাগাতে হবে।
পশ্চিমবঙ্গে ফের প্রাইমারি শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা : To The Subdivision Officer( SDO), Mal,Jalpaiguri,WB. http://jalpaiguri.gov.in/
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ও আবেদন পত্র ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন 👇👇👇
Official Notification : Download Here
Official website : http://jalpaiguri.gov.in/
👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel
